স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন দক্ষিণ পারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চন্ডিপুর গ্রামের মৃত. কাশেম আলী গাজীর ছেলে মো. কবির হোসেন (৪৩)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন দক্ষিণ পারুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় দক্ষিণ পারুলিয়া জামিয়া ইসলামীয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সামনে থেকে ১১২ বোতল ফেন্সিডিলসহ কবির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।











































