Home আঞ্চলিক দাকোপের গোবিন্দ সানা হত্যা মামলায় ৩জনের ফাঁসির আদেশ

দাকোপের গোবিন্দ সানা হত্যা মামলায় ৩জনের ফাঁসির আদেশ

12


স্টাফ রিপোর্টার


খুলনা জেলার দাকোপ উপজেলার বারইখালি গ্রামের শ্রীপুর এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মী গোবিন্দ সানা (৪০) হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেছেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন খুলনা জেলার দাকোপ উপজেলার জালিয়াখালি গ্রামের দিপংকর রায়ের ছেলে সৌগত রায় (৩৪), একই গ্রামের বিকাশ ম-লের ছেলে বিবেক ম-ল (২৪) ও তিলডাঙ্গা গ্রামের গনপতি রায়ের ছেলে অরুনাভ রায় (২৪)। রায় ঘোষণাকালে তিন আসামিই পলাতক রয়েছে।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বারইখালি গ্রামের ধনঞ্জয় সানার ছেলে শ্রীপুর এগ্রো লিমিটেড এর কর্মী গোবিন্দ সানা হাঁস কেনার কথা বলে পাশ্ববর্তী দক্ষিণ পাড়ায় যায়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন থানায় জিডি করা হয়। ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে এসআই নিশিকান্ত ও এসআই পলাশসহ সকলে গোবিন্দকে খুঁজতে বের হয়। লোকমুখে জানা যায়, বটবুনিয়া এলাকার কামারখোলা ইউনিয়নের জালিয়াখালি গ্রামের ঢাকি নদীর কিনারে গোবিন্দর লাশ পড়ে আছে। ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর দুপুর দুইটার মধ্যে যেকোনো সময় গোবিন্দ সানাকে হত্যা করা হয়। এরপর গলায় ও কোমরে ইট বেঁধে তার লাশ ঢাকি নদীতে ফেলে দেয়া হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দাকোপ থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১০। মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে ৩ জনের নামে চার্জশিট দাখিল করেন। ২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ২৪জনের মধ্যে ১১জনের সাক্ষ্যগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।