খুলনাঞ্চল রিপোর্ট
ক্ষমতার অধিক ব্যবহার এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সুসমন্বয় না থাকায় যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমকে সতর্ক করেছে সরকার।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তাকে সতর্ক করে স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, ক্ষমতার অধিক ব্যবহার করা এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারের (মুখ্য নির্বাহী কর্মকর্তা) সঙ্গে সুসমন্বয় না রেখে কার্যপরিচালনা করার জন্য তাকে সতর্ক করা হলো।











































