Home আঞ্চলিক খুলনার পরিবহন জগতে সংযুক্ত হলো দেশ ট্রাভেলস

খুলনার পরিবহন জগতে সংযুক্ত হলো দেশ ট্রাভেলস

138


খবর বিজ্ঞপ্তি:


মহান বিজয় দিবসের মাস ডিসেম্বর, বহু আকাক্সিক্ষত একটি স্বাপ্নিক স্বপ্ন। ডিসেম্বর এলেই মানুষ হারিয়ে যায় মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনের স্মৃতিচারণে। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠতম অর্জন। মুক্তিপাগল বাঙালী জাতি এক সাগর রক্তের বিনিময়ে এই ডিসেম্বরেই ছিনিয়ে আনে হাজারও বছরের লালিত স্বপ্ন প্রিয় স্বাধীনতা যুদ্ধের মহান বিজয়। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল-সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই লাল সবুজের পতাকার ছোয়া নিয়ে খুলনার পরিবহন জগতে সংযুক্ত হলো দেশ ট্রাভেলস পরিবহন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরী খুলনার সাতরাস্তার মোড়ে ফিতা কেটে ট্রাভেলস এর উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স এর সভাপতি কাজী আমিনুল হক। একঝাঁক এসি ও নন এসি গাড়ির বহর নিয়ে দেশ ট্রাভেলস্ যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্যুর অপরেটর এসোসিয়েশন অব সুন্দরবন’র সভাপতি মঈন জমাদ্দার, দেশ ট্রাভেলস এর দক্ষিনবঙ্গ ইনচার্জ একেএম আতিকুজ্জামান সনি, প্রধান হিসাব রক্ষক মফিকুল ইসলাম, সেলস্ ইনচার্জ মাসুদ রানা, খুলনা ইনচার্জ মো. আব্দুল জলিলসহ অনেকে।