তেরখাদায় গাঁজাসহ গ্রেফতার পুলিশ কনস্টেবলসহ দু’জনের আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার
তেরখাদা উপজেলার বলর্দ্ধনা গ্রামে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার কেএমপির পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ মন্ডল ওরফে পিংকু (২৫) ও তার সহযোগী শ্যামাকান্তি মন্ডল ওরফে ঝুনু মন্ডল (৫৫) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবিন্দ প্রদান করেছেন।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। এসময় তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সাইফুজ্জামান রেকর্ড করেছেন। জবানবন্দি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলিফ রহমান তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ মন্ডল তেরখাদা উপজেলার কাগদি গ্রামের প্রমথ রঞ্জন ম-লের ছেলে ও শ্যামাকান্তি ম-ল একই গ্রামের মৃত. সুরেন্দ্রনাথ মন্ডলের ছেলে। পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ মন্ডল খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত। তার কনস্টেবল নম্বর-৬৩১৫।
মামলার বিবরণে জানা যায়, ১ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে তেরখাদা কৃষি ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বলর্দ্ধনা গ্রামের কামরুল মোল্যার বাড়ির সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ মন্ডল ওরফে পিংকু ও তার সহযোগী শ্যামাকান্তি মন্ডল ওরফে ঝুনু মন্ডলকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই লিটন বিশ্বাস বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে তেরখাদা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-২। তারা দীর্ঘদিন ধরে গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যানের এর সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুর সঙ্গে মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাত করেছেন নবনির্বাচিত বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর টিবি ক্রস রোডের নিজ বাসভবনে গিয়ে খুলনাবাসীর নেতৃবৃন্দ এ মতবিনিময় সভা ও সাক্ষাত করেন। এসময় মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, কবি সৈয়দ আলি হাকিম, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, মো. জামাল উদ্দিন মোড়ল ও মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা,
সহসাংগঠনিক সম্পাদক এম এ শফিকুর রহমান শফিক, ক্রীড়া সম্পাদক জমশের আলি খান খোকন, পরিবেশ সম্পাদক মীর কাওসার আহমেদ মিজু, শিক্ষা সম্পাদক মো. ইমরান খান, নির্বাহী সদস্য মো. আইনুল হক, মো. সেলিম, এড. মারুফ, মো. জিসান, সাব্বির, তানজির প্রমুখ।
ডিএফএ ভুক্ত সকল ক্লাবের সভাপতি ও সম্পাদকের নাম জমা দেয়ার আহবান
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের তালিকাভুক্ত প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সকল ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুযায়ি ক্লাবের নিজস্ব প্যাডে মোবাইল ফোন নাম্বারসহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম/ সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি বরাবরে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রেরণ করতে হবে। সকল ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংরক্ষণ করা হবে। কোন ক্লাব তাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম পাঠাতে ব্যর্থ হলে ক্লাব রেজিস্ট্রেশনে সমস্যা হলে জেলা ফুটবল এসোসিয়েশন দায়ী থাকবে না।
পাইকগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চতুর্থ শ্রেণীর মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। এ ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কয়রা উপজেলার খিরোল গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের পুত্র মোঃ হাবিবুর রহমান (৫৫) পাইকগাছা উপজেলাধীন লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে প্রায় দেড় বছর চাকরীরত রয়েছে। গত সোমবার ৬টার দিকে মাদরাসার পার্শ্ববর্তী ছাত্রীর বাড়ীতে যায় এবং তাকে মাদরাসায় এসাইনমেন্ট আনার জন্য বলে চলে আসে। মেয়েটি ৮টার দিকে মাদরাসায় গেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ীতে আসলে মেয়ের নানী এলাকাবাসীর সহায়তায় থানায় এসে জানায়। পাইকগাছা থানা ওসির নির্দেশে মাদরাসার সুপার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় আনে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে বুধবার পাইকগাছা থানায় ধর্ষণ মামলা করে, যার নং- ০২, তারিখ- ০২/১২/২০২০ইং। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সুপার হাবিবুর রহমান জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাকে ফাঁসানো হয়েছে। ওসি এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইকগাছায় মাদকসেবীর আত্মসমর্পণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সবুর সরদার (৫৯) নামে এক মাদকসেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বুধবার দুপুরে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্ব-শরীরে থানায় এসে ওসি এজাজ শফীর কাছে আত্মসমর্পণ করে। সে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিল। দু’বছর আগে গাঁজা সেবন ছেড়ে দিলেও পুলিশ তাকে ছাড়ছে না বরং প্রতিদিন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। পুলিশের ঝামেলা থেকে মুক্তি পেতে সে আত্মসমর্পণ করেছে বলে জানান। ওসি এজাজ শফী জানান, পাইকগাছায় মাদকসেবী ও যে কোন অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমার্পণের পথ উন্মুক্ত করায় অপরাধীরা প্রায় আত্মসমার্পন করছে।
পাইকগাছায় পর্ণগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ফেসবুক আইডিতে দশম শ্রেনীর ছাত্রীর অশ্লীল ছবি প্রদর্শনের দায়ে পর্ণগ্রাফী আইনে এক যুবককে পুলিশ গেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক ইব্রাহিম ইসলাম ওরপে ছালেক (২৮) উপজেলার খড়িয়া মিনহাজ চকের শাহীনুর রহমানের ছেলে। সে অতি সম্প্রতি “তোমাকে চাই” নামক আইডিতে একই এলাকার আবু বকর সিদ্দিকীর মেয়ের অশ্লীল ছবি প্রদর্শন করে। সে খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা ২৭ নভেম্বর সন্ধ্যায় ছালেকের কাছে এব্যাপারে জানতে চাইলে তার সাথে খারাপ আচারন করে বলে জানায়। বুধবার মেয়ের বাবা আবু বকর বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। সকালে পুলিশ ছালেককে মিনহাজ বাজার থেকে গ্রেপ্তার করেছে। ওসি এজাজ শফী জানান, ধৃত আসামী ইব্রাহিমের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে আটক ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে মাংস সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতকে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানাপুলিশ ও ওসি (তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাবু সরদার নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু সরদার জানিয়েছেন, পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার শিমুল গাজী পাইকগাছার মাঠাম গেট এলাকায় ফকির আলী গাজীর বাড়ীতে মাংস রেখে চলে যায়। এ সংবাদ পেয়ে বাবু গাজী মাংস আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে এবং ইব্রাহিম পালিয়ে যায়। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অভিযুক্ত বাবুকে বিনাশ্রম ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।
শ্রম কার্যালয়ের সামনে আজকের অনশন কর্মসুচি পালনের লক্ষে প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন,এ্যাজাক্স, জুট স্পিনার্স, সোনালী,আফিল জুটমিল সহ সকল কলকারখানা চালু ও বিদুৎ সংযোগসহ বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘোষিত কর্মসুচির অংশ হিসেবে আজ ৩ ডিসেম্বর সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অনশন কমর্ সুচি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা ২ ডিসেম্বর বুধবার বিকাল ৫ টায় রেলিগেটস্থ বেসরকারি পাট ,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন ,সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সোনালি জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দীন, মাহাতাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ বক্তিয়ার, নিজামউদ্দিন, মোঃ কাবিল হোসেন, আব্দুল ওহাব, বাবুল হোসেন, তৈয়েবুর রহমান, ফারুক চোকদার, আলাউদ্দিন,মোঃ ইমরান হোসেন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস প্রমুখ। আগামি ৬ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ীগেটে শ্রমিক কর্মচারী ও তাদের সন্তানদের (থালা বাটি)সহ নিয়ে ভুখা মিছিল। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচী। ১৩ ডিসেম্বর রবিবার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচী।
সিটি মেয়রের সাথে উদীয়মান যুব সমাজের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের সাথে উদীয়মান যুব সমাজের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। ২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নগর ভবনে সিটি মেয়রের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সুমন গাজী (শুকুর) ও মোস্তাক আহমেদ, যুগ্ম-সম্পাদক মোঃ আশিক খান রাজা, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, কোষাধ্যক্ষ রনি গাজী, প্রচার সম্পাদক মোঃ শাহজাদ আলম আহাদ, ক্রীড়া সম্পাদক সাফিন আল মামুন, দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ রায়হান, কার্যকারী সদস্য নাহিদুল ইসলাম সাগর, মোঃ আরিফ আলম, মোঃ মেহেদী হাসান শুভ, মাহফুজুর রহমান মাহিন, শেখ ফারদিন হোসেন আলিফ, সদস্য সৌরভ মাহমুদ, মোহাম্মদ ইয়াকুব, হৃদয় রহমান মিশু, রায়হান সারোয়ার নিশাত, অমিত হাসান পাপ্পু, সৈয়দ ফিয়াজুল করিম ও মোঃ মোশারফ হোসেন বাপ্পি প্রমুখ।
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে দেখতে চায় বলইবুনিয়াবাসী:মোড়েলগঞ্জে ৫০ বছরের আদর্শবান নেতা মাষ্টার খ.ম. লুৎফর রহমান
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন আদর্শ ব্যাক্তির নাম মাস্টার খ.ম. লুৎফর রহমান। তিনি মোড়েলগঞ্জ উপজেলার ৯নং বইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উৎজীবিত হয়েও ২৬ মার্চ তার ডাকে সাড়া দিয়ে রাতের আধারে মায়ের কাছে না বলে দেশমাতৃকার টানে তখনকার কলেজ পড়–য়া ছাত্র মাস্টার খ.ম. লুৎফর রহমান ছুটে যান মহান মুক্তিযুদ্ধে। তিনি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন সময় পাক ও রাজাকারে বাহিনীর হাতে তিন তিন বার ধরা খেয়েও নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক উচ্চ পদের চাকরি করার সুযোগ থাকা সত্ত্বেও দেশ গঠনের লক্ষে বেঁচে নেন মহান শিক্ষকতা পেশা। এলাকার সচেতন ব্যক্তিদের নিয়ে নিজ এলাকায় গড়ে তোলেন একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়। শুরু করেন দেশ ও সমাজ পরিবর্তনের জন্য শিক্ষকতা।
গ্রামের নিরক্ষর মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজ। তার এই কর্মদক্ষতা, আদর্শ, দেশের প্রতি টান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বুকে ধারণ করা দেখে মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের কৃষিমন্ত্রী এমএ আজিজ তাকে মোড়েলগঞ্জ উপজেলার জামাত রাজাকার অদ্যুষিত যাকে বলা হতো ছোট পাকিস্তান সেই বলইবুনিয়া ইউনিয়ন এ ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।
যে ইউনিয়নে ১৯৬৯ এর সাধারণ নির্বাচনে নৌকা মার্কায় ৭২ ভোট পেয়েছিল। সেই থেকে মাস্টার খ.ম. লুৎফর রহমান এর আওয়ামী লীগে সাংগঠনিক ভাবে পথ চলা শুরু। এরই ধারাবাহিকতায় ৯০ এর দশকে তিনি ও ইউনিয়নের সভাপতিত্ব দায়িত্ব পালন করে আসছেন। এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রায় ১ ডজন ওপরে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলার শিকার হন।
সরকারি চাকুরি করেও তিনি দলের জন্য প্রতিটি মুহুর্তে কাজ করে গেছেন। ১৯৬৯ সালে নৌকায় মাত্র ৭২ ভোট পেয়ে বলইবুনিয়া ইউনিয়নের মানুষকে ভালোবাসা দিয়ে, গরিব দুঃখী মানুষের পাশে বিপদে আপদে ন্যায়ের পক্ষে থেকে ১৯৯৬ সালে তার নেতৃত্বে প্রথম এই ইউনিয়নে নৌকা প্রতীক বিজয় লাভ করে। সেই থেকে এই ইউনিয়নের নৌকার বিজয় ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি।
বিশিষ্ট সমাজ সেবক মাস্টার খ.ম. লুৎফর রহমান আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি শিক্ষক সমাজের নেতৃত্বও দিচ্ছেন। তিনি দীর্ঘদিন মোড়েলগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের দায়িত্ব পালন, বর্তমানে তিনি বাগেরহাট জেলা সরকরি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির টানা ৩য় বারের মতো সভাপতির দায়িত্ব, একাধিক বার মোড়েলগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সদস্য, মোড়েলগঞ্জে তখনকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রাথমিক শিক্ষার জন্য প্রায় অর্ধশতটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
১৯৯৫ সাল স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায়, সকল প্রতিকূলতার মধ্যে শুধুমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে ভালোবেসে বঙ্গবন্ধুর শিশুপুত্র, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের নামে গড়ে তোলেন শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়। যে বিদ্যালয়টির মাধ্যমে এই অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ছড়িয়ে দেওয়া হয় নুতন প্রজন্মের মাঝে। এছাড়াও তিনি শ্রেণীখালি ইসহাক আলী দাখিল মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রসারে সুন্দরবন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত), সমাজের মানুষের মানবিক বিকাশের জন্য মাস্টার খ.ম. লুৎফর রহমান পাবলিক লাইব্রেরি (প্রস্তাবিত) প্রতিষ্ঠা করেন।
বলইবুনিয়া ইউনিয়নবাসীর কাছে একজন নির্লোভী, আদর্শ, ত্যাগী, গরিব দুঃখী মানুষের অনেক প্রিয় সমাজ পরিবর্তনের সাধারণ সম্পাদক ও সভাপতি দায়িত্বে প্রায় ৫০ বছরের নেতা খ.ম লুৎফর রহমান।
তিনি ৫০ বছরে নীরবে নিভৃতে দেশ সমাজ ও দলের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে গেছেন। তাকে কখনোই জনপ্রতিনিধি হিসাবে দেখা যায়নি। নির্লোভী, আদর্শ, ত্যাগী, গরিব দুঃখী মানুষের আর সমাজ পরিবর্তনের প্রায় ৫০ বছরের নৌকা পাগল এই নেতাকে তার শেষ জীবনে একবার হলেও তাকে ইউপি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হিসাবে জনপ্রতিনিধি দেখতে চায় সাধারণ মানুষ। বলইবুনিয়া ইউনিয়নের সাধারণ মানুষের এটা এখন প্রাণের দাবি।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের পাতবিলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় মুজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজিবর রহমান কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সকালে মুজিবর রহমান রাস্তার পাশ দাড়িয়ে ছিল। হঠাৎ রাস্তার উপর উঠে পড়লে এসময় কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ গামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাজস্ব কর্মকর্তাকে লাঞ্চিত করার প্রতিবাদে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি পালন : আমদানি রফতানি ও মালামাল ডেলিভারি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউজে তৃতীয় দিনের মতো বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কলম বিরতি পালন করছেন কাস্টমস রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা।
ঢাকা কেরানীগঞ্জের পানগাও কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার থেকে বেনাপোল কাস্টমস হাউজের খুকাএভ এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।
কর্মকর্তারা কলম বিরতি পালন করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সহ বন্দর থেকে মালামাল ডেলিভারি ও শুল্কায়ন কার্যক্রম বন্ধ আছে। রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে।
খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত রোববার পানগাও কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির কর্তৃক রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে লাঞ্চিত করার প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজেও কলম বিরতি পালন করা হচ্ছে। এই কলম বিরতি সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে। তাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ । অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
দৈনিক খুলনা টাইমস’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
দৈনিক খুলনা টাইমস এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা টাইমস’র সম্পাদক সুমন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
পত্রিকার নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দৈনিক রাজপথের দাবী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক দেশ সংযোগ সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডের সাবেক ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল জব্বার ও খুলনার অর্থনীতি’র সম্পাদক শেখ মোঃ সেলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের তথ্য নির্বাহী সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সংবাদ প্রতিদিনের খুলনা ব্যুরো ওয়াহিদ উজ জামান বুলু, দৈনিক তথ্যে’র বার্তা সম্পাদক নুর হাসান জনি, দৈনিক অনির্বাণ’র বার্তা সম্পাদক কলিন হোসেন আরজু, লাখোকন্ঠ খুলনা ব্যুরো দিলিপ বর্মন, গ্লোবাল টিভি খুলনা ব্যুরো আনিছুর রহমান কবির, খুলনা টাইমস বার্তা সম্পাদক ফারহা শেখ বহ্নি, নিজস্ব প্রতিবেদক শবে তাইয়্যেব ইবনে প্রিয়তি, ফটো সাংবাদিক ইমাম হোসেন সুমন প্রমুখ।
বরগুনায় অসহায় পরিবারের মাঝে জীবিকা নির্বাহ উপকরণ দিল নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
বুধবার দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত বরগুনা জেলার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহ উপকরণ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে অসহায় ও কর্মহীন পরিবারের সাহায্যার্থে বরগুনা জেলার সদর, আমতলী, তালতলি, বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলার ৬০টি দুস্থ পরিবারের মাঝে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন, রিক্সা, জাল, ভ্যান, গরু ও ছাগল বিতরণ করা হয়। দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এধরণের কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
খুলনা বেতারের সূবর্ণ জয়ন্তী উদযাপন ৪ ডিসেম্বর
তথ্য বিবরণী
আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ বেতার খুলনার গৌরবের ৫০ বছর পূর্তি উদযাপিত হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ঢাকা বেতার ভবনে আয়োজিত সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া এবং জুম অ্যাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার। খুলনা বেতার প্রান্ত থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
উল্লেখ্য, সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও এফ. এম. ১০২. ৮৮.৮ এবং নওয়াপাড়া কেন্দ্রের ১০০.৮ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করা হবে।
ঝিনাইদহে ৪৫ মিনিটে জানা যাবে করোনার ফলাফল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনা পরীক্ষা ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর-রশিদ জানান, এখন থেকে এই ল্যাবে জীন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর পরীক্ষা করা হবে। একসাথে ৪ জনের করোনার পরীক্ষা করা যাবে। এতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ল্যাব না থাকায় এতদিন ঝিনাইদহের করোনা রোগিদের পরীক্ষা করা হতো, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা থেকে। দ্রুত করোনা শনাক্তের পর আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা দ্রুততার সাথে দেওয়া যাবে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
ফুলতলা মসজিদ চত্ত্বরে মটরসাইকেল চুরি কালে স্মার্ট চোর আটক
ফুলতলা প্রতিনিধি
দিনে দুপুরে ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বর থেকে জোহর এর নামাজ চলাকালে এক মুসল্লির মটর সাইকেল চুরি করে নেয়ার সময় চোরকে এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলতলার দামোদর রেলষ্টেশন এলাকার এনায়েত হোসেন ছোটন তার ব্যবহৃত অ্যাপাসি মটরসাইকেলটি মসজিদ চত্বরে লক করে রেখে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করেন। এ সময় ভদ্রবেশী স্মার্ট চোর বাগেরহাটের খাঁরদুয়ার গ্রামের মৃত শামসুর শেখের পুত্র লিটন শেখ (৩৭) মাষ্টার কি দিয়ে আনলক করে মটরসাইকেল স্টার্ড করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে। তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করলে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি মাহাতাব উদ্দিন জানিয়েছেন।
বঙ্গোপসাগরের ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাল-ট্রলারসহ আহরিত বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার এম সিদ্দিক হাসান জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার বিকেলে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি ফিসিং ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সমুদ্রের দেশীয় জলসীমা থেকে ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা সবাই ভারতের পশ্চিম বঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। ট্রলার ও জাল, মাছ সহ আটকৃতদের বুধবার রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক মেট্রিক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্গন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।
ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি জবর দখলের অভিযোগ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি জবর দখলের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ১৬ নং পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বিদ্যালয়ের একখন্ড জমি মাসিক পনেরশত টাকা ভাড়া দেন। চুক্তির শর্তানুযায়ী ২০১৭ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হলেও অদ্যাবধি ভাড়াটিয়াগন ওই জমি অবৈধ ভাবে ভোগ দখল করছে। চুক্তির ১৩ টি শর্তের প্রায় সকল শর্ত ভঙ্গ করেছে ভাড়াটিয়া পত্তাশী গ্রামের মো: শহিদুল ইসলাম শেখ, তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতির আপন ভাই গোলাম মোস্তফা ও হারুন শেখ। এমনকি তারা নতুন কোন চুক্তিও করেন নাই। চুক্তির ৩ নং শর্তানুযায়ী এককালীন ভাড়া বাবদ ৯০ হাজার টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা করেন নাই। তাছাড়াও তৎকালীন স্কুলের হিসাবের নথিপত্রে উক্ত টাকার কোন হিসাব পাওয়া যায় নাই বলে অভিযোগ সূত্রে জানা যায়। চুক্তির ১০নং শর্তে অন্যের কাছে জমি ভাড়া না দেয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু ভাড়াটিয়াগন সে শর্ত ভঙ্গ করে জমিতে দোকান তৈরী করে অন্যের কাছে ভাড়া দিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ নোটিশ প্রদান করলেও ভাড়াটিয়াগন তা আমলে নেন নাই। প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধ দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ভাড়ার টাকার কোন হিসাব বিদ্যালয়ের নথিপত্রে পাওয়া যায় নাই। বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগের বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি আমি একটু বুঝে আপনাদেরকে অবগত করবো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি ,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ৪৯তম ইন্দুরকানী মুক্ত দিবস
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
আজ বুধবার (০২ ডিসেম্বর)পিরোজপুর জেলার ইন্দুরকানী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ইন্দুরকানী উপজেলা পুরোপুরিভাবে পাকিস্তানি হানাদারদের প্রভাব মুক্ত হয়।ইন্দুরকানী উপজেলার ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। মুক্তিযুদ্ধের সময় ইন্দুরকানী উপজেলা তথা সমগ্র পিরোজপুর ছিল মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধীন সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব:) জিয়াউদ্দিনের নেতৃত্বাধীন এলাকা। ১৯৭১ সালের ৪ মে পিরোজপুরে প্রথম পাকিস্তানি বাহিনী প্রবেশ করে। শহরের প্রবেশদ্বার হুলারহাট নৌবন্দর থেকে হানাদার বাহিনী প্রবেশের পথে প্রথমেই তারা মাছিমপুর ও কৃষ্ণনগর গ্রামে শুরু করে হত্যাযজ্ঞ। তারপর ৮মাস ধরে স্থানীয় শান্তি কমিটির নেতা ও রাজাকারদের সহায়তায় বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ও স্বাধীনতার পক্ষের লোকজনদের বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়। হত্যা করা হয় মুক্তিকামী লোকজনকে।
পিরোজপুরকে হানাদার মুক্ত করতে সুন্দরবনের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব:) জিয়াউদ্দিনের নেতৃত্বে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। পিরোজপুর জেলায় উপজেলা হিসেবে প্রথম মুক্ত হয় ইন্দুরকানী উপজেলা।ইন্দুরকানী উপজেলার মুক্তিযুদ্ধ প্রধানত উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পাড়েরহাট বন্দর ও বাজার সংশ্লিষ্ট এলাকা জুড়ে ছিল। ১৯৭১ সলের রক্তঝরা দিনগুলোতে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমনে হানাদার মুক্ত হয়ে ছিল পিরোজপুরের বিভিন্ন অঞ্চল। তারই ধারাবাহিকতায ইন্দুরকানী উপজেলা তথা তৎকালীন ইন্দুরকানী এলাকার পাড়েরহাট বন্দর থেকে হানাদার বাহিনী তাদের সকল কার্যক্রম শেষ করে চলে গিয়েছিল ০২ ডিসেম্বর। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে ওইদিন হানাদারদের বিরুদ্ধে আক্রমন পরিচালনা করে ইন্দুরকানীকে দখলদার পাকিস্তান বাহিনীকে উৎখাত করে।
আশাশুনিতে পৃথক দু’টি মোবাইল কোর্টে ৬ জনকে জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে পৃথক পৃথক মোবাইল কোর্টে স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক বিহীন ঘুরাফেরা করা, দোকানে মাস্ক বিহীন পণ্য বিক্রয় করা এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় ০৩ টি মামলায় ২০০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় “আমার মাস্ক, আমার সুরক্ষা” কর্মসূচির আওতায় মাস্ক বিহীন মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। অপরদিকে “আমার মাস্ক আমার সুরক্ষা” শ্লোগানকে সামনে রেখে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৩ মামলায় ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
কুল্যায় নারী ও কন্যা শিশু সুরক্ষার দাবীতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে করোনা কালীন সময়ে নারী ও কন্যা শিশু সুরক্ষা, বরাদ্দ বৃদ্ধি, তথ্য সংগ্রহ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার কুল্যার মোড়ে চাপড়া-সাতক্ষীরা মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। ‘কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দিবেই পাড়ি’ শ্লোগানকে সামনে রেখে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর চায়না রানী দাশ, পল্লী চেতনার প্রতিনিধি আতাউর রহমান, সখি দাশ প্রমুখ।
বুধহাটায় সোস্যাল ইসলামী ব্যাংক’র উপ-শাখা উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর ৫৫তম উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বুধহাটা বাজারস্থ মোক্তার মার্কেটের দ্বিতীয় তলায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা থেকে ভার্সুয়াল পদ্ধতিতে উপ-শাখার শুভ উদ্বোধন করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। ব্যাংকের সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সুদেব ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বুধহাটা শাখা ইনচার্জ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত লে. শফিকুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন, বাজার জামে মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান।
বুধহাটা ইসলামী ব্যাংকে শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেরার বুধহাটায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং বুধহাটা বাজার আউট লেটে শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ব্যাংকের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, ওসি তদন্ত মাহফুজুর রহমান, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজেন অধ্যক্ষ মোবাশ্বেরুর হক জ্যোতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, পল্লী বিদ্যুৎ আশাশুনি ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার অফিসার হারুনর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাতক্ষীরার ম্যানেজার (অপারেশন) সৈয়দ শামছুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, বুধহাটা আইটলেটের ইনচার্জ মেজবাহুল আলম।
দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক আসলাম হোসেনের সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিটিতে দোয়া
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আসলাম হোসেনের সুস্থতা কমনায় ২ ডিসেম্বর বুধবার মাগরিববাদ ফুলবাড়ীগেটস্থ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিটি’র সাধারণ সম্পাদক হাফেজ সরকার, এম শফি উদ্দীন শফি, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দীন, শংকর কুমার বিষ্ণু,মুক্তি মাহমুদ, হেলাল ফকির, রবিউল আলম, মিহির রঞ্জন বিশ্বাস, কাজী আজাদুর রহমান হিরক সহ থানা এলাকায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন হাফেজ সরকার।
নগর পূজা কমিটির সভাপতির পিতার মৃত্যু বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, বিশিষ্ট ব্যবসায়ী দেবব্রত হালদার তোতন ও ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল শৈলেন্দ্রনাথ হালদারের ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় পরিবারের পক্ষ থেকে বাজার কালিবাড়ি মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে পরিবারের সদস্য ও ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ১৯৭৯ সালের এই দিনে ইহলোক ত্যাগ করেন। প্রয়াত শৈলেন্দ্র নাথ হালদারের পিতা বসন্ত হালদার ছিলেন ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের জমিদার ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি।এ সময় প্রয়াতর আত্মার শান্তি কামনা করা হয়।
কেশবপুরে ৫শ বছর বয়সী বনবিবি তেঁতুল গাছটি সংরক্ষণের দাবি
আলমগীর হোসেন কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলায় বিরল প্রজাতীর সাড়ে ৫শ বছর বয়সী বন বিবির মিষ্টি তেঁতুল গাছটি অযতœ অবহেলায় বিলুপ্ত হতে চলেছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনাসহ বহুবিধ গুণের কারণে তেঁতুল গাছটি এলাকায় অলৌকিক গাছ হিসেবে পরিচিত। খাস জমির উপর অবস্থিত ওই গাছটি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের অত্যাচার নির্যাতনের শিকারে পরিণত হয়ে অস্তিত্ব হারাতে বসেছে। ঐতিহ্যবাহী এই বন বিবির মিষ্টি তেঁতুল গাছটি সরকারিভাবে সংরক্ষণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কেশবপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী মূলগ্রাম ও পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার আটঘোরা সড়কের পাশে সরকারি ২০ থেকে ২২ শতক খাস জমির উপর ঐতিহ্যবাহী বিরল প্রজাতীর প্রায় সাড়ে ৫শ বছর বয়সি বন বিবির মিষ্টি তেঁতুল গাছটি অবস্থিত। গাছটির নামানুসারে সড়কটি নিলেমালা তেঁতুল তলা সড়ক নামে পরিচিত। অতীতে গাছটি আশপাশের প্রায় ২ বিঘা জায়গা নিয়ে বিস্তৃত ছিল। কিন্তু গাছটির চারপাশের ভূমি দস্যুরা সরকারি জমি দখল করে ওই স্থানের মাটি কেটে পতিত জমি বানিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ অব্যাহত রেখেছে। এছাড়া গাছটির উপর অত্যাচার নির্যাতন করায় গত ৯ বছর আগে উপড়ে পড়েও অলৌকিকভাবে এখনও বেঁচে আছে। শত অত্যাচারের মধ্যেও এবারও গাছে নতুন পাতা গজিয়েছে ও ধরেছে তেঁতুল। যার স্বাদ মিষ্টি। পতিত হওয়ার পরও গাছটি সজিবতা ফিরে পাচ্ছে। বিভিন্ন স্থান থেকে প্রতিদিন দর্শনার্থীরা বন বিবি নামে খ্যাত তেঁতুল গাছটি দেখতে আসেন। একই সাথে প্রাচীন কাল থেকেই মূলগ্রাম, কোমরপোল, গৌরীপুর, খৈত্রপাড়াসহ দূর-দূরান্তের হিন্দু ধর্মাবলম্বীরা এ গাছটিকে ঘিরে মানত ও পূজা অর্চনা করে আসছেন।মূলগ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, তিনি দাদাদের মুখে শুনেছেন ত্রিপুরাপুর খেয়াঘাট থেকে একটি নদী মূলগ্রামের ভেতর দিয়ে মধ্যকুল হয়ে কালিগঞ্জ খেয়াঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। দিনে একবার পাল তোলা নৌকায় চড়ে মানুষ এ নদী দিয়ে চলাচল করতো। এ নদীর পাড়েই বন বিবির তেঁতুল গাছটি লাগানো ছিল। কালের আবর্তে বর্তমান সে নদীর কোনো অস্তিত্ব নেই। তবে এর নাম বন বিবির তেঁতুল গাছ কেন হলো এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তোবা বনের মধ্যেই গাছটি জন্মে ছিল বলে এর নামকরণ করা হয় বন বিবির তেঁতুল গাছ।ওই এলাকার গৌতম দত্তের সাথে কথা হলে তিনি জানান, খাস জমি দখল করে একটি দুষ্টুচক্র দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। দিনে দিনে খাস জমি তার অস্তিত্ব হারাচ্ছে। এটি সরকারিভাবে সংরক্ষণ করার দাবি জানান।মূলগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস বলেন, প্রায় ২০ শতক জমির উপর বনবিবি তেঁতুল গাছ অবস্থিত। কর্মসৃজনের মাধ্যমে ওই এরিয়া মাটি দ্বারা ভরাট করার উদ্যোগ গ্রহণ করা হলেও বরাদ্দ না পাওয়ায় সম্ভব হয়নি। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যাতে ঠিকভাবে পূজা অর্চনা করতে ও দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে দেখতে পারে তার সুব্যবস্থার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা বলেন, কেশবপুর ও মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী বিল এলাকার মূলগ্রামে সড়কের পাশে বিরল প্রজাতীর প্রায় সাড়ে ৫শ বছর বয়সি বন বিবির মিষ্টি তেঁতুল গাছটি অবস্থিত। ঐতিহ্যবাহী এ গাছটিকে রক্ষাসহ অরক্ষিত ভূমি উদ্ধার করা সম্ভব হলে এখানে একটি বিনোদনের সুন্দর জায়গা গড়ে তোলা সম্ভব। যে কারণে আমরণ বা চিরজীবী গাছ হিসেবে সরকারিভাবে এর সংরক্ষণ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নেবেন বলে জানান।
“উপজেলা প্রশাসনের মহতী উদ্যোগ”
ফকিরহাটে গভীর রাতে শীতার্ত মানুষ খুজে খুজে কম্বল বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান গভীর রাতে অসহায় দুঃস্থ গরিব ছিন্নমুল ও শিতার্থ ব্যাক্তিদের খুজে খুজে বের করে তাদের গায়ে তুলে দিলেন শিত বস্ত্র স্বরুপ কম্বল। তাঁরা মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাটাখালী বেদে পল্লীর অর্ধশতাধিক ছিন্নমুল পরিবারের মাঝে এই সমস্ত কম্বল বিতরন করেন। এর অগে উক্ত কর্মকর্তারা শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া বঙ্গবন্ধু এতিমখানা ও মাদ্রাসা, বেতাগা ইউনিয়নের ধনপোতা মাসকাটা দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুরুপ কম্বল বিতরন করেন। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ত্রান অধিদপ্তরের উদ্যোগে এ গুলি বিতরন করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন এ উপজেলায় মোট ৩৬শ দরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। ##
ফকিরহাটে আ’লীগ নেতার মাতা পরলোকগমন
ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফকিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সরকারি ফজিলাতুনন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক এবং আওয়ামী লীগ নেতা মনোতোষ রায় কেষ্ট এর মাতা গায়ত্রী রায় (৭৫) মঙ্গলবার আনুমানিক বিকাল ৪.৪৭ মিঃ নিজ বাসভবনে পরোলোক গমন করেছেন। তিনি মৃত্যুকালে ৫পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের মৃত জীবন কৃষ্ণ রায়ের স্ত্রী। তার শেষকৃত্যনুষ্ঠান বুধবার দুপুরে ফকিরহাট শশ্বানঘাটে সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির, উপজেলা সদর সার্বজনিন মন্দির ও আট্টাকা শীতলা মন্দির কমিটি সহবিভিন্ন মন্দির কমিটির নের্তৃবৃন্দ।
শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্টিজের সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাষ্ট্রিজের সভা গতকাল বুধবার সকাল ১০টায় হাসপাতালের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বোর্ড সভায় উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের ট্রেজারার ড. সৈয়দা লুৎফুন নাহার, ট্রাষ্টি সদস্য শেখ আকরাম হোসেন, সৈয়দ হাফিজুর রহমান, মিসেস হালিমা ইসলাম, বি এম এ সালাম, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু এবং ম্যানেজিং ট্রাষ্টি ও প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ আব্দুর রব। সভায় হাসপাতালের চিকিৎসার মানউন্নয়নে গুরুত্বপুর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক সুত্রে জানাগেছে, হাসপাতালের দ্বিতীয়তলা ভবনটি সম্প্রসারণ করণ চারতলা করণ এবং নতুন একটি ক্যান্টিন নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া হাসপাতালের সেবার মানউন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের এ্যাডমিনিষ্ট্রেটর শেখ মহিতুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম।
তেরখাদায় এসডিজি ফোরাম কমিটি গঠণ বিষয়ক সভা
তেরখাদা প্রতিনিধি
গতকাল তেরখাদায় সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্পে উপজেলা পর্যায়ে এসডিজি ফোরাম কমিটি গঠণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, রুপান্তরের পক্ষ থেকে গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন মনুজুরুল ইসলাম, প্রকল্প উপস্থাপনা করেন ফারাহানা তাবাসসুম। সভায় চৌধুরী আবুল খায়ের কে আহবায়ক এবং নুর মোহাম্মদ সিফাত কে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- বাছিতুল হাবিব প্রিন্স, রীমা খানম, মলিনা আক্তার, মোল্যা সেলিম আহমেদ, হাসিনা বেগম।
ড. মশিউর রহমান ও তার সহধর্মিনী ইভা রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় গতকাল বিকেল ৪টায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পরিষদের কার্যালয়ে ড. মশিউর রহমান ও তার সহধর্মিনী ইভা রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া মাাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মিশকাত আলী মিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনজুরুল ইসলাম, মোশাররফ হোসেন, উবায়দুল্লাহ পান্নু, শেখ জসিম আহমেদ, জাহিদ হোসেন, বদির মোল্যা, সামসুল হক প্রমুখ। উল্লেখ্য প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান ও তার সহধর্মিনী ইভা রহমান দীর্ঘ দিন ধরে করোনায় আক্রান্ত রয়েছেন। তার সুস্থ্যতা কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুব নেতা মোঃ মিজানুর রহমান।
ফকিরহাটের পিলজংগে ৩৭৫জন শিতার্তদের মাঝে কম্বল বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩৭৫জন অসহায় গরীব ও শিতার্থদের মাঝে শিত বস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে এক অনুষ্ঠানে এ সমস্ত শিত বস্ত্র বিতরন করা হয়। উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সাধন কুমার দে, ইউপি সচিব রাজিব কুমার মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ শাহানাজ পারভীন পাখি, সাজেদা বেগম, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, শেখ মোশারেফ হোসেন, শংকর দত্ত, মল্লিক আরিফুল ইসলাম, রোস্তাম আলী ও মোঃ মোস্তফা কামাল হারুন প্রমুখ।
পাইকগাছায় ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান সচিব হিসাব সহকারী-কাম- কম্পিউটর অপারেটর এবং গ্রাম আদালত সহকারীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হােসেন সিদ্দিকী। ডিএফইউএনডিপি -২ প্রকল্প প্রশিক্ষক মোঃ মামুনুর রশীদ খান এর সঞ্চালনায় দুই দিনের কর্মশালার সমাপণী দিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক জেলা সমন্বয়কারী এভিসিবি-২ প্রকল্প মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, চাঁদখালী প্যানেল চেয়ারম্যান মোঃ আক্কাস আলী ঢালী, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সহ গদাইপুর, লস্কর, গড়ইখালী, রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়ানের সচিব, হিসাব সহকারী-কাম- কম্পিউটর অপারেটর এবং গ্রাম আদালত সহকারীগণ।
পাইকগাছায় সমবায় সমিতির টেকসই উন্নয়নে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিনিধি
সমবায় সমিতির টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিআরডিবি হল রুমে উপজেলা সমবায় কার্যালয়, পাইকগাছা ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট, জেলা সমবায় কার্যালয় এর আয়োজনে সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজীর আহম্মেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হৃরষিত রায়, প্রশিক্ষক সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, জেলা সমবায় সহকারী প্রশিক্ষক মোঃ একলাচ উদ্দিন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক দীপক জোদ্দার সহ উপজেলার ৯টা মৎস্যজীবী সমবায় সমিতির মোট ২৫ জন সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক বাবুল আক্তার লাল্টু, বিহঙ্গের সাধারন সম্পাদক শাহিনুর রহমান লিটন, সুরনিকেতন সংঙ্গীত একডেমির সভাপতি জাকির হাসান রুমী, স্বাধীনতা সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শিপন আহম্মেদ, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাংস্কৃতিক কর্মী উম্মে সালমা ও সাংবাদিক এম এ জলিলসহ অনেকে। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
ঝিনাইদহে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক সমীর মল্লিক, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান। অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে সমাজ সেবা কার্যালয়ের সেবাসমুহ আরও সহজীকরণ করতে অংশগ্রহণকারীদের সুপারিশ গ্রহণ করা হয়।
ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদ প্রতিনিধি-
ঝিনাইদহে সদরের লেবুতলা এলাকা থেকে বোতল ফেনসিডিলসহ বকুল হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে ,ঝিনাইদহ গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।
বুধবার দুপুরে তাকে আটক করে। আটক বকুল হোসেন চুয়াডাঙ্গা উপজেলার আন্দলবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ) এর এসআই আলীম জানান, চুয়াডাঙ্গা থেকে মোটর সাইকেলযোগে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন বকুল হোসেন। গোপন সংবাদে খবর পেয়ে সদর উপজেলার লেবুতলা এলাকায় ডিবি পুলিশের একটি দল সেখানে চেক পোষ্ট বসায়। পরে বকুলকে তল্লাশি করে তার কাছে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।











































