Home আঞ্চলিক খুলনায় কৃষক দলের সভার পাশে মিলল অবিস্ফোরিত ককটেল

খুলনায় কৃষক দলের সভার পাশে মিলল অবিস্ফোরিত ককটেল

5

স্টাফ রিপোর্টার।।

খুলনার দৌলতপুরে রাস্তার পাশ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মনা মার্কেটের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মনা মার্কেটের পাশে রাস্তার ওপর কৃষক দলের একটি আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি রাস্তার ওপর ককটেলটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, ‘ককটেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা সেখানে এটি রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’