Home বিনোদন যেভাবে কেটেছে মাধুরী-শ্রীরামের ২৭ বছরের পথচলা

যেভাবে কেটেছে মাধুরী-শ্রীরামের ২৭ বছরের পথচলা

2


বিনোদন ডেস্ক।।

বই প্রকাশের জগতে পা রাখলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে। তিনি পেশায় চিকিৎসক। তার বইয়ের নাম ‘২১ ডেজ টু গুড হেলথ’। এর প্রকাশনা অনুষ্ঠানে নিজেদের ২৭ বছরের দাম্পত্য নিয়ে কথা বলেছেন তিনি।

গত ১৫ অক্টোবর মাধুরী ও শ্রীরামের বিয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে। শ্রীরামের ভাষ্য, ‘আমাদের চিন্তাভাবনা, খাওয়াদাওয়া এবং জীবনযাপনের ধরন অনেকটাই এক। আমরা একে অন্যকে সম্মান করি। পারস্পরিক সম্মানই এগিয়ে নিয়ে যায় আমাদের সম্পর্ককে। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া এবং কঠিন সময়ে একে অন্যের পাশে থাকাই সবচেয়ে জরুরি।’