Home আঞ্চলিক নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের দোয়া

নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের দোয়া

3

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আসর নগরীর আলফারুক মোড় এলাকায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক ও বর্তমান যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, নাজমুল হুদা চৌধুরী সাগর দীর্ঘদিন ধরে খুলনার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। খুলনার রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অনুপস্থিতি সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। এ অবস্থায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মিজানুর রহমান, কামাল হোসেন, সাইফুল ইসলাম, সাত্তার মোড়ল, কাজল খান, আবু হাসান, এস এম মামুন, আরিফুল ইসলাম, মুরাদ গাজী ও কবির গাজীর আয়োজনে এবং নগর যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান বাবুর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুবনেতা কামরুল ইসলাম কামু, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল বকশি, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লা, আমিরুল ইসলাম, ফারুক খান, শেখ শরিফুল ইসলাম বাদল, সাইফুল মল্লিক, মো. রাজু আহমেদ, মহিবুল্লাহ, রফিকুল ইসলাম শান্ত, আব্দুল গফফার, মুন্না তালুকদার, আব্দুল্লাহ, মাসুম, রমজান, আলমগীর হোসেন, ফেরদৌস, পলাশ, শাহানা আক্তার, আসমা প্রমুখ।