- স্টাফ রিপোর্টার
ফুলতলা থানাধীন যুগ্নিপাশা শেষ সীমানা চার রাস্তার মোড় সংলগ্ন স্পিড ব্রেকারের সন্নিকটে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক বিক্রেতা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাতারপাড়া গ্রামের এনাজ উদ্দিন শেখের ছেলে মো. সোহেল শেখ (৩৬), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রায়েতকান্দি গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে শেখ রানা (৩২) ও বাগেরহাট জেলার রামপাল থানার নবাবপুর গ্রামের মৃত. কাঞ্চন আলীর ছেলে প্রাইভেটকার চালক মাহামুদ হাসান (৪৪)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ফুলতলা থানাধীন যুগ্নিপাশা শেষ সীমানা চার রাস্তার মোড় সংলগ্ন স্পিড ব্রেকারের সন্নিকটে পৌছালে উক্ত প্রাইভেটকার দুইটি তল্লাশির উদ্দেশ্যে সিগনাল দিলে ডিবি পুলিশের সিগনাল উপেক্ষা করে পালানোর সময় সরকারি পিকআপ এর মাধ্যমে বেরিকেট সৃষ্টি করে ঢাকা মেট্রো খ-১২-৬৯৭৫ প্রাইভেটকারটি আটক করলেও আর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চালিয়ে খুলনার দিকে চলে যায়। আটককৃত প্রাইভেটকারটি তল্লাশি করে উক্ত প্রাইভেট কার এর পিছনে বসা দুই জনের পায়ের কাছে দুইটি ব্যাগে থাকা ৫০ বোতল করে দুইটি ব্যাগে সর্বমোট ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ৩জন মাদক ব্যবাসায়ী গ্রেফতার করা হয়। আসামিরা দীর্ঘদিন যাবৎ খুলনা শহরে অবস্থান করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এর চালান এনে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় পরিদর্শক তোফায়েল আহমেদ বাদী হয়ে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে পলাতক প্রাইভেটকারে থাকা মাদকদ্রব্য উদ্ধার ও সহযোগী মাদকব্যবসায়ী গ্রেফতার তথা মামলার সুষ্টু তদন্তের স্বাথে মামলার তদন্তকারী অফিসার এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম আসামিদের ৫দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করেছেন।

নগরীর হোটেল খুলনা গার্ডেনে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
নগরীর ডাকবাংলা মোড়স্থ আবাসিক হোটেল খুলনা গার্ডেন থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জন নারী পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে একজন পুরুষ ও একজন মহিলাকে গ্রেফতার করা হয়।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি এসআই কাজী আবুল হাসান গ্রেফতার ২জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম দু’জনের প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেছেন। অভিযুক্তরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার মল্লিকপুর গ্রামের মো. বাশার শেখের ছেলে হোটেলের কর্মচারী মো. শিমুল শেখ (২৬) ও লবণচরা থানাধিন মোহাম্মাদ নগর গুলুর বাড়ির ভাড়াটিয়া রাবেয়া আক্তার (২৬)। সে বাগেরহাট জেলার চিতলমারী থানার হিজলা শেখপাড়া গ্রামের মৃত. ছালেক মোল্লার মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়স্থ আবাসিক হোটেল খুলনা গার্ডেন অভিযান পরিচালনা করেন ডিবি এসআই কাজী আবুল হাসান। এসময় হোটেল কক্ষ থেকে ওই দু’জনকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের গতকাল আদালতে প্রেরণ করা হয় যার প্রসিকিউশন নং-০৩/২০।

- নগরীতে র্যাবের অভিযানে ২৬৫পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা মার্কেট রোডে অভিযান চালিয়ে ২৬৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন নগরীর
ছোট রয়রা মার্কেট রোডের কামরুল হক চৌধুরীর ছেলে মো. ইয়ারুল ইসলাম চৌধুরী পিল্টু (৪১)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকেসোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা মার্কেট রোডে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেন। এসময় রানা ষ্টোরের সামনে থেকে ২৬৫পিস ইয়াবাসহ ইয়ারুল ইসলাম চৌধুরী পিল্টুকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে।











































