Home আঞ্চলিক মোড়েলগঞ্জে বাড়ি ফেরার পথিমধ্যে গৃহিনী নিখোঁজ

মোড়েলগঞ্জে বাড়ি ফেরার পথিমধ্যে গৃহিনী নিখোঁজ

225

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে পল্লীতে বাড়ি ফেরার পথিমধ্যে রিনা বেগম (২২) নামের এক গৃহিনী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় সাধারণ ডায়রী করা হয়। ডায়রী নং-১০০৭, তারিখ-২৫.১১.২০২০।

গৃহিনীর পিতা শহিদুল ইসলাম কাজী জানান, কন্যা রিনা বেগম গত ২২ নভেম্বর রবিবার সোনাখালী নানা বাড়ি থেকে স্বামীর বাড়ি জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামে যাবার জন্য সকাল সাড়ে ৯টায় রওনা হয়। পরবর্তীতে রিনা বেগম তার স্বামীর বাড়িতে পৌছায়নি।

অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে খোজা খুজি করেও তাকে পাওয়া যায়নি। ৩ বছর পূর্বে জিউধরার ডেউয়াতলা গ্রামের সুজন তালুকদারের সাথে রিনার বিবাহ হয়। নিখোঁজের দিন রিনার পরনো ছিলো ছাপা কমলা রংয়ের থ্রি-পিচ, কালো বোরকা। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।  তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৩৯-৮৮০০২৬ বর্তমানে বন্ধ রয়েছে। সন্ধান পেলে পিতা-শহিদুল ইসলাম কাজী-০১৩১৬-৩৮৪৬৬২।