খবর বিজ্ঞপ্তি।।
খুলনা নগরীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আইনি দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শের-এ-বাংলা রোডস্থ ‘হাজি বাড়ি’ থেকে রূপসাঘাট হাফিজের মাছের আড়তে যাওয়ার পথে একটি ইজিবাইকে কাগজপত্রের ব্যাগ ফেলে যান যাত্রী। পরবর্তীতে চেষ্টা করেও ইজিবাইকটির আর সন্ধান পাওয়া যায়নি।
হারানো লাল রংয়ের ব্যাগের ভিতরে একাধিক মূল্যবান দলিল ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র রয়েছে, যা প্রকৃত মালিকের জন্য অত্যন্ত জরুরি। কোনো দয়ালু বা দায়িত্বশীল ব্যক্তি যদি উল্লিখিত দলিল বা কাগজপত্রের সন্ধান পান কিংবা উদ্ধার করে দিতে পারেন, তবে তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থ পুরস্কার প্রদান করা হবে।
যোগাযোগের ঠিকানা ও নম্বর: মোবাইল: ০১৬১১-৩৯৭৩২১, ০১৭১১-৬৬৮৪৩৫











































