Home বিনোদন মেসিকে শেষবার নীল-সাদা জার্সিতে দেখে পূর্ণিমার মনে ‘বেদনা’

মেসিকে শেষবার নীল-সাদা জার্সিতে দেখে পূর্ণিমার মনে ‘বেদনা’

3

বিনোদন ডেস্ক।।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন এই কিংবদন্তি।

প্রিয় তারকার বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের তারকারাও। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

মেসিকে ঘিরে নিজের আবেগ প্রকাশ করে আর্জেন্টিনার সমর্থক পূর্ণিমা লেখেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

বলে রাখা যায়, বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই মেসিকে ঘিরে ছিল আবেগঘন পরিবেশ।

ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে তাকে বিশেষ সম্মান জানানো হয়। এ সময় ৮৫ হাজারের বেশি দর্শক একসঙ্গে মেসির নামে গলা মেলান।

প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। বিরতির পর ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। এরপর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে নিকো পাজকে বল বাড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির পাস কাজে লাগিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন পাজ।

এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটিই হয়ে রইল তার শেষ গোল।

শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট, সঙ্গে ৩-০ ব্যবধানের জয়- এভাবেই জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তার বিদায়ও যেন হয়ে থাকল তার বর্ণময় ক্যারিয়ারের মতোই- গোল, জয় আর অগণিত ভালোবাসায় মোড়ানো।