নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের নড়াগাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর আরাফাত মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুর আরাফাত মোল্লা (৩৮) দেবদুন গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।
জানা গেছে, রাত ১১টার দিকে নুর আরাফাত মোল্লাকে ডেকে নেওয়া হয়। পরে তাকে কুপিয়ে আহত করা হলে পরিবারের নারী সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, জমি ও মাদক কারবারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নামে বিভিন্ন থানায় ৬টি মামলার ওয়ারেন্ট আছে। যার মধ্যে অস্ত্র, ডাকাতি, মাদক মামলাও রয়েছে।











































