স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেন্সিডিল, ২৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২১০০ টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর দূর্বার সংঘ ক্লাবের পাশে পলাশের বাড়ীর ভাড়াটিয়া মৃত. নূর মোহম্মাদ এর ছেলে মো. মিজানুর রহমান ওরফে নান্না (৪৭), বানরগাতী শশীভূষণ রোডস্থ, গির্জার বিপরীতে বোরহান এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. মগরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৩৫), বসুপাড়া বাঁশতলা বিরুর বাড়ীর ভাড়াটিয়া ছত্তার হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৫), দৌলতপুর দেয়ানা হাসপাতাল মোড়ের রফিকের বাড়ীর ভাড়াটিয়া হালিম শিকদারের ছেলে রাকিবুল শিকদার (১৯), মহেশ্বরপাশা সাহেব পাড়ার আনোয়ার হোসেনের ছেলে সজীব হাওলাদার (২০), যোগীপোল ইলিয়াস এর বাড়ীর ভাড়াটিয়া সামসুল হক খানের ছেলে মো. সংগ্রাম (৪৫), শেখ রাসেল সড়কের ইসলাম নগর কিবরিয়া সাহেবের বাড়ীর ভাড়াটিয়া লুৎফর গাজী ওরফে খোড়া লুৎফর এর ছেলে মো. হালিম গাজী (২০) ও পিরোজপুর জেলা সদরের শেখ বাড়ীর মো. দেলোয়ার শেখের ছেলে মো. তরিকুল শেখ (২৫)
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৬ বোতল ফেন্সিডিল, ২৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২১০০ টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































