Home আঞ্চলিক বরগুনায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের যাত্রা শুরু

বরগুনায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের যাত্রা শুরু

2

খুলনাঞ্চল রিপোর্ট

উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বরগুনাতে ১৭ সদস্যবিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বরগুনা গঠন করা হয়েছে। এতে মনির হোসেন কামালকে সভাপতি ও আবু জাফর সালেহকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বরগুনার জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।

নবগঠিত কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি ফেরদৌসী মহুয়া, সাইদুল ইসলাম মন্টু, শফিকুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক মোসা: লামিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা, কোষাধ্যক্ষ মোঃ নাসির মোল্লা, মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী হিসাবে কাজ করবেন হাইরাজ মাঝি, যুব সম্পৃক্ততা সমন্বয়কারী  মোঃ সজিব হোসেন, নারী বিষয়ক সম্পাদক মোসা: শারমিন, দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সোহাগ আকন ও নির্বাহী সদস্য মহসিন খান।

আয়োজকরা জানান, বরগুনা জেলার ৬টি উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই ফোরাম জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদা ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং জনকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে ফোরামটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।