স্পোর্টস ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে অভিষিক্ত হয়ে ইতিহাস গড়েছেন মার্কিন ফুটবলের নতুন বিস্ময়বালক বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।
এই তরুণ প্রতিভাবান ১৬ বছর ৩৬৩ দিন বয়সে যুক্তরাষ্ট্রের পুরুষ সিনিয়র জাতীয় ফুটবল দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নেমে এই কীর্তি গড়েন।
এই অভিষেকের মাধ্যমে ২০০৬ সালে ফ্রেডি অদুর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসের চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় তিনি। সেইসাথে গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন।
ওরাল্যান্ডোতে পেরুর বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-১ ব্যবধানে সহজ জয় পায়।











































