Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

16

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ: মোড়েলগঞ্জে ১০ বছর ধরে শিকলে বাঁধা এক যুবক

এম. পলাশ শরীফ,মোড়েলগঞ্জ

হাফিজুল খান (২৫)। মানসিক  ভারসাম্যহীন এক য্বুক। দীর্ঘ ১০ বছর যাবৎ বন্দী জীবন যাপন করছে। শিকলে বাঁধা জীবন নিয়ে ধুঁকে ধুঁকে চলছে তার জীবন। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ । মানবিক সাহায্যের জন্য বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছে মা ও বড় বোন। সাড়া না পেয়ে তারা দিশেহারা।

হাফিজুল বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বারইখালী ১নং ওয়ার্ডের হাসেম খানের ছেলে। পেশায় দিনমজুর। মা-বোন বাড়ি বাড়িতে ঝিয়ের কাজ করে। হাফিজুলকে পাগল হিসেবে সবাই জানে।

এ কারনে ভয়ে এড়িয়ে চলে অনেকে। গরম ও শীতের বালাই নেই। সারা বছরই সম্পূর্ণ বস্ত্রহীন থাকে। খাওয়া-দাওয়ার কোন চিন্তা নেই। খাবার দিলে হয়তবা খায়। আবার ৩/৪ দির না খেয়েও থাকে। থাকা খাওয়া প্রাকৃতিক কাজ সবই এক ঘরে। দুগর্ন্ধ চারিদিকে।  ভয়ে কেউ কাছে যায়না। বহু ডাক্তার কবিরাজ ওঝা দেখানো হয়েছে। তাবিজ ঝাড় ফুঁক ও বাদ পড়েনি। কিন্তু কোনটাতেই কোন পরিবর্তন হয়নি। ২০১৫ সালের দিকে পাবনার মানসিক হাসপাতালে ওকে ভর্তি করা হয়েছিল। সেখান চিকিৎসায় কিছুটা সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ৮ মাস পর্যন্ত সে অনেকটা ভালো ছিলো। এসময়ে বিভিন্ন লোকজনের পরামর্শে বিবাহ করানো হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই আগের মত মানসিক ভারসাম্য হারিয়ে আবারো বন্দি জীবন। ওর আরো এক ছোট ভাই  সাইফুল খান (২৩) মানসিক ভাসাম্যহীন। স্থানীয় লোকজনের সহায়তায় সাইফুলকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি রয়েছে। ওদের চিকিৎসায় জন্য পৈত্রিক সহায় সম্পত্তি সহ সব হারিয়েছে পরিবার। ওদের মা ও বোন শাহিনুর জানান, এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর পারছিনা। এভাবে ওদের কষ্ট সহ্য করা যায়না।

এ অসহায় পরিবারটি ওদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করছে। সাহায্য কিংবা সহযোগীতার জন্য ০১৭০৪৭৬০৮৫৪ (বিকাশ),০১৮৮৯৬০৩২৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরণী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার সাত দিনের সফরে আজ ২৫ নভেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২৬ থেকে ৩০ নভেম্বর নিজ নির্বাচনি এলাকার চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। ১ ডিসেম্বর সকালে উপমন্ত্রী সকালে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা কমিটির এক সভা মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাসদ খুলনা জেলা সমন্বয়কারী জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রনীয় সদস্য মোজাম্মেল হক খান, গাজী নওশের আলী, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, বাসদ সদস্য আব্দুল করিম। সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান দেশে আওয়ামী লীগ চরম ফ্যাসিবাদ কায়েম করেছে। সারা দেশে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায়ভাবে জীবন-যাপন করছে। সরকার করোনাকালীন প্রণোদনা বৃহৎ শিল্প মালিকরা পেয়েছে, ছোট মালিক, কৃষক, শ্রমিকরা সে প্রণোদনা থেকে বঞ্চিত। মিল-কারখানা বন্দ হওয়ায় দেশে বেকার সমস্যা তীব্র হচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন-ফি প্রদানে বাধ্য করায় নি¤œ আয়ের মানুষরা দারুণ সমস্যায় পড়েছে। পরিশেষে সভায় সর্বসম্মতিক্রমে আপতকালীনভাবে বাম গণতান্ত্রিক জোট খুলনা কমিটিতে গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলকে সমন্বয়ক মনোনীত করা হয়।

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

আযম খান সরকারী কমার্স কলেজ ছাত্রলীগ নেতা ও ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রহমান  সুজন এর পিতা আব্দুল জলিল শেখ (৬০) এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। এক শোক বিবৃতি খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ তার বিহেদী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। উল্লেখ্য যে আব্দুল জলিল শেখ স্টোক জনিত কারনে সিমেট্রী রোডস্থ রামচন্দ্র লেনে নিজ বাসভবনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। শোকবিবৃতিাদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক

কোভিড উনিশের সেকেন্ড ওয়েভ থেকে রক্ষায় নগরবাসীকে আরো সচেতন হতে হবে: মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কোভিড উনিশের সেকেন্ড ওয়েভ থেকে নিজেকে রক্ষায় নগরবাসীকে আরো সচেতন হতে হবে। এজন্য সকলের সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলা উচিৎ। তিনি বলেন, করোনা মহামারী থেকে দেশবাসীকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় ঘটা সত্ত্বেও তাঁর সঠিক কর্মোদ্যোগের কারণেই দেশের অর্থনীতি সচল রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিটি মেয়র আরো বলেন, তিনি কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করেছেন। মানুষের জন্য তাঁর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকায় সাধারণ মানুষ ঘুরে দাঁড়াতে পারছে।

সিটি মেয়র মঙ্গলবার দুপুরে নগর ভবনে সাবান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। করোনা সংক্রমণ হ্রাসকরণের লক্ষ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ইউনিসেফ-এর সহায়তায় খুলনা সিটি কর্পোরেশন এ সাবান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র নগরীর ৩১টি ওয়ার্ডের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের নিকট ৫৩ হাজার ৫শ সাবান হস্তান্তর করেন।

কেসিসি’র সচিব মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, আবুল কালাম আজাদ বিকু, শেখ মোশাররফ হোসেন, এস এম খুরশীদ আহম্মেদ, মোঃ মনিরুজ্জামান, মুন্সী আব্দুল ওয়াদুদ, এমডি মাহফুজুর রহমান লিটন, মোঃ ডালিম হাওলাদার, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, শেখ মোহাম্মদ আলী, মোঃ কবির হোসেন কবু মোল্লা, মোঃ আব্দুস সালাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, মাজেদা খাতুন, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া দৌলতপুরে ওভারটেক করতে গিয়ে ট্রলিচাপায় যুবক নিহত

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ওভারটেক করতে গিয়ে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে এক কিশোর।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কল্যাণপুর-মাজদিয়াড় সড়কের কল্যাণপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মামুন (২২)। তিনি উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় মুন্সিপাড়া গ্রামের মুছহাদ মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে মামুন মোটরসাইকেলে বেপরোয়া গতিতে কল্যাণপুর বাজারের কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে শ্যালোইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলির তলে চাপা পড়ে। এতে মামুন ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হোন এবং ট্রলি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুরুতর আহত হন ট্রলিচালক শাওন (১৮)। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, ট্রলিচাপায় মোটরসাইকেলচালক মামুন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রলিরচালক শাওন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় শুরু হয়েছে মাঠ পর্যায়ে সেবাদানকারীদের জন্য তিন দিনব্যাপী প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে পুষ্টি বিষয়ক এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস, ডা: মলয় মল্লিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রশিক্ষক ‘কনসান ওয়ার্ল্ড ওয়াইড’র পুষ্টি বিশেষজ্ঞ হোসনেয়ারা, প্রশিক্ষক জেজেএস ক্রেইন প্রজেক্ট’র পুষ্টি বিশেষজ্ঞ মৌতিথি আইস ও জেজেএস ক্রেইন প্রজেক্ট’র উপজেলা কোঅর্ডিনেটর তরুন বড়–য়া। প্রশিক্ষণে উপজেলার সমাজসেবা, প্রাণী সম্পদ, স্বাস্থ্য, পরিবাব-পরিকল্পনা ও কৃষি বিভাগের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ প্রকল্প বাস্তবায়ন করছে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)। সরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে বৃহস্পতিবার।

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার বাদ মাগরিব নগরীর অভিজাত হোটেলে সোনাডাঙ্গা থানা আওয়ামীলগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনীর শেখ হেলাল উদ্দিন এমপির মাতা বেগম রিজিয়া নাসেরের মৃত্যুতে দোয়া মাহফিল পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন  সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ,  শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, কামরুজ্জামান, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, মো: শাহাদাৎ হোসেন শেখ, মঈন খান সেলিম, নাসরিন ইসলাম, এম এম সিপার হায়দার, এড রাকিবুল ইসলাম, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর জাহান রুমি, প্রমুখ। আগামী ২৯/১১/২০২০ইং রোজ রবিবার বাদ যোহর মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল শেষে এতিম ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হইবে।

উদীয়মান যুব সমাজের নতুন কমিটি গঠন: সভাপতি উজ্জল-সম্পাদক একরামুল

খবর বিজ্ঞপ্তি

নির্দলীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদীয়মান যুব সমাজের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল গাজী উজ্জল। দু’টি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সুমন গাজী (শুকুর) ও মোস্তাক আহমেদ। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ একরামুল ইসলাম। এছাড়া যুগ্ম-সম্পাদক মোঃ আশিক খান রাজা, কোষাধ্যক্ষ আহমেদ গাজী রনি, প্রচার সম্পাদক মোঃ সাজাদ আলম আহাদ,  ক্রীড়া সম্পাদক শাফিন আল মামুন, দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ রায়হান। এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদুল ইসলাম সাগর, ইমতিয়াজ ইসলাম রকি, মোঃ আরিফ আলম, মোঃ মেহেদী হাসান শুভ, মাহফুজুর রহমান মাহিন ও শেখ ফারদিন হোসেন আলিফ। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ মাহমুদ, মোহাম্মদ ইয়াকুব, হৃদয় রহমান মিশু, রায়হান সারোয়ার নিশাত, অমিত হাসান পাপ্পু, সৈয়দ ফিয়াজুল করিম ও মোঃ মোশারফ হোসেন বাপ্পি।

ডুমুরিয়ায় আ’লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

গুরুত্বর অসুস্থ হয়ে নগরীর স্টার ক্লিনিকে ভর্তি সাজিয়াড়া গ্রামের মওলা গাজী। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় তাকে দেখতে ছুটে যান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। তিনি পরে অসুস্থ মওলা গাজীকে শামছুর রহমান রোডস্থ গ্যাসট্রোএন্টারোলজী অধ্যাপক ডাঃ বিষ্ণুপদ পাইকের কাছে নিয়ে যান এবং ওই ডাক্তারের পরামর্শ গ্রহন করেন। বেলা ১ টায় সাজিয়াড়া গ্রামের সাবেক ইউপি মেম্বর নওশের সরদারের নাতিকে দেখতে খুলনা শিশু হাসপাতালে যান ও তার চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া তিনি গত সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগ নেতা শওকত হোসেনের মায়ের জানাজায় শরীক হন। একই দিন জোহরবাদ গোলনা বাবরী মসজিদে জানাজা হয় হাবিবুর রহমান খান হবির। জানাজা শেষে তাকে সরকারি গোরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনে অংশ নেন সাংবাদিক জাহাঙ্গীর। এদিকে গতকার সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত সাজিয়াড়া মডেল স্কুল সংলগ্ন সকল বাড়ি, উপজেলার পেছনে, আরাজি সাজিয়াড়া ও সাজিয়াড়ার গ্রামের একাধিক বাড়িতে যেয়ে সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। । তাছাড়া  গত শনিবার দুপুরে মৃত্যু বরণ করেন দক্ষিন ডুমুরিয়ার ওহাব আলী ঢালী (৮৫)। আছরবাদ আলহাজ্ব কাদের ফাউন্ডেশানের মাঠে অনুষ্ঠিত ওই জানাজায় শরীক হন তিনি। গত রবিবার রাতে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন মহিলা কলেজ সংলগ্ন খানজাহানের মেয়ে খাদিজা ও আরাজি ডুমুরিয়া গ্রামের খুরশিদার চিকিৎসার খোজঁ খবর নেন।

বেনাপোল চেকপোস্টে ওয়ান স্টপ সার্ভিস আইজিএম ডাটা এন্ট্রি

বেনাপোল প্রতিনিধি

আমদানি রপ্তানি বানিজ্যকে গতিশীল ও সহজীকরণ করতে আজ মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে ওয়ান স্টপ সার্ভিস আইজিএম ডাটা এন্ট্রি উদ্বোধন করলেন  বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান। এসময় তার সাথে বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ বিজিবি সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাস্টমস সুত্র জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৪/৫’শ পন্যবাহী ট্রাক আমদানি হয় ও ২’শ ট্রাক পন্য রপ্তানি হয় ভারতে। ইতিপূর্বে ভারত থেকে আমদানি ও রফতানি পণ্য বেনাপোল বন্দর প্রবেশের সময় কাস্টম, বিজিবি ও বন্দর কর্তৃপক্ষ ৩ জায়গায় এন্ট্রি করতেন। পণ্যবাহী একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগতো। ফরে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যহত হচ্ছিল।

স্থানীয় বন্দর ব্যবহারকারী সংগঠন গুলো গত ১০ বছর ধরে ওয়ান স্টপ সার্ভিস আইজিএম ডাটা এন্ট্রি কার্যক্রম চালুর দাবিতে আন্দোলন করে আসছিল।বর্তমান কমিশনার ও অতিরিক্ত কমিশনারের হস্তক্ষেপে ৩টি স্থানের পরিবর্তে এক স্থানে ডাটা এন্ট্রির উদ্বোধন করলেন।একস্থানে ডাটা এন্টি কার্যক্রম শুরু করায় আমদানি-রপ্তানি গতিশীলতা বৃদ্ধি পাবে। বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান জানান,তিন জায়গায় ডাটাএন্ট্রির ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যহত হচ্ছিল।আমদানি-রপ্তানি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করতে এক স্থানে ডাটার এন্ট্রি করার উদ্বোধন করা হলো। এক স্থানে ডাটা এন্ট্রি করার ফলে সময় বাঁচবে এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে।

নারী উদ্যোক্তা-গণমাধ্যমকর্মী মতবিনিময় সভা

তথ্য বিবরণী

নারী উদ্যোক্তাদের সাথে গণমাধ্যমকর্মীদের যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা মঙ্গলবার খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন দ্যা এশিয়া ফাউন্ডেশন ও আইডিই উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট থ্রু স্ট্রেনদেনিং মার্কেট সিস্টেম (উইএসএমএস) প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, বাংলাদেশের গ্রাম, গঞ্জ ও শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে নিজের ভাগ্য যেমন বদল করেছেন তেমনি বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অবদান রেখে চলেছেন। একই সাথে নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখছেন।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নারী উদ্যোক্তাদের সাফল্যগুলো যদি আরও বেশি বেশি গণমাধ্যমে প্রচার করা হয় তাহলে নারীরা তাদের পণ্য বিপণনের আরও সুযোগ পাবেন। গণমাধ্যমকর্মীরা তাঁদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, সমস্যা ও সাফল্যগুলো তুলে ধরলে সরকারসহ পণ্যগ্রহীতার দৃষ্টি আকর্ষণ সহজ হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল,উইএসএমএস প্রকল্পের ফিল্ড টিম লিডার সরদার আকরামুজ্জামান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ধারণা দেন উইএসএমএস এর সাব্বির শওকত। স্বাগত জানান লুবনা ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারী উদ্যোক্তা ফাতেমা খাতুন ও নুরুন্নাহার লিলি এবং ডেইলি স্টারের দীপংকর রায়, প্রবর্তনের আওয়াল শেখ প্রমুখ।

খুলনায় স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

তথ্য বিবরণী

মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের বিশেষ ও সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা হতে অনলাইনে যুক্ত হন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আজ বিশে^র কাছে রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের ওপর গুরুত্বারোপ করেছিলেন। নারীমুক্তি ও নারীর ক্ষমতায়নে তাঁর অবদান অশেষ। বঙ্গবন্ধু ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা জেলার নয়টি উপজেলার ৭৫টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে মোট ২৩ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

খুলনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে ঢাকা হতে আরো যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চমন আরা তৈয়ব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার। এসময় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, খুলনা জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা রুনুসহ অনুদান প্রাপ্ত মহিলা সংগঠনগুলোর প্রতিনিধি, নারীনেত্রী ও সরকারি কর্মকর্তারা।

 একই সময়ে দেশের সকল জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর মাঝে বিশেষ ও সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

মোংলায় কাঁকড়া চাষীদের কর্মশালা অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ‘কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় কাঁকড়া চাষী, ডিপো মালিক ও ফড়িয়ারা অংশ নেন। বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক’র আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কাঁকড়া চাষীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমান, নবলোক’র প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান ও ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জাকির হোসাইন। কর্মশালার অতিথি ও এনজিও কর্মকর্তারা কিভাবে আবহাওয়ার সাথে খাপ খায়িয়ে কাঁকড়া চাষাবাদ, বাজারজাতকরণ, আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি করা যায় এবং নতুন নতুন উদ্যোক্তা বাড়ানো যায় সেই সব বিষয় নিয়ে চাষী ও ব্যবসায়ীদের পরামর্শ দেয়ার পাশাপাশি নানাবিধ সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনা করেন।

উল্লেখ্য, মোংলা ও রামপালের প্রায় ১ হাজার কাঁকড়া চাষীকে কাঁকড়া চাষ ও বাজারজাতকরণসহ সকল কার্যক্রমে নানা ধরণের সহায়তা করে আসছে নবলোক।

বৃৃহত্তর আমরা খুলনাবাসীর গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচী বেগম রিজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑবৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলী খোকন, সহ-সভাপতি জি এম মহিউদ্দিন, ডাঃ আব্দুস সালাম, সৈয়দ আলী হাকিম, এ্যাড. কাজী আমিনুল ইসলাম মিঠু, মোঃ সিরাজুল ইসলাম, সাজেদা ইসলাম, ওমর ফারুক, মোঃ জামাল, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, শেখ হেদায়েত হোসেন হেদু, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, মির্জা মাহমুদ, শেখ হেমায়েতুল ইসলাম, মুন্সী আহমেদ হোসেন, নারীনেত্রী ইশরাত আরা হীরা, কাওসারী জাহান মঞ্জু, জমশের আলী খান খোকন, মোঃ আবুল ফজল, শেখ মোস্তাফিজ, মোঃ মিকাইল হোসেন, মোঃ জাহিদুর রহমান, সবুজুল ইসলাম, নূর ইসলাম, সরদার হায়বৎ হোসেন, মোঃ হায়দার আলী, মোঃ আলা উদ্দিন, সাইফুল হক বিপ্লব, মোঃ সজীব প্রমুখ।

নগর যুবলীগের স্মরণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন “বেগম রাজিয়া নাসের ছিলেন রতœগর্ভা একজন মহিয়সী নারী, তিনি ৭৫ পরবর্তীতে জিয়া মোস্তাক গংদের অত্যাচার নির্যাতন সহ্য করে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন। বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে সর্বশেষ বংশধরদের খুলনা থেকে বিতাড়িত করার জন্য যে ষড়যন্ত্র হয়েছিলো তা তিনি অত্যান্ত ধৈর্য্যশীলতার সাথে কৌশলে মোকাবেলা করেছিলেন। তার সন্তানদের স্কুল থেকে বিতাড়িত করা হয়েছিলো কিন্তু তিনি খুলনায় থাকতে না পেরে পাবনায় তার পিত্রালয়ে সন্তাদেরকে অত্যান্ত কষ্টের মধ্যে লেখাপড়া শেখান। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা সব হারিয়ে রাজিয়া নাসের কে মায়ের আসনে বসিয়ে ছিলেন, শেখ হাসিনার শেষ অভিভাবক ছিলেন রাজিয়া নাসের। রাজিয়া নাসের কে হারিয়ে তার সন্তানেরা যেমন অভিভাবকহীন হয়েছেন তেমনি খুলনা সহ সারাদেশের আওয়ামী লীগ নেতা কর্মীরা একজন অভিভাবক কে হারিয়েছে। তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন যে, তার মত হতে না পারলেও তার নীতি আদর্শ ও ত্যাগ কে আমাদের ধারণ করে চলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন কে বাস্তবায়ন করতে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আমাদের শাক্তিশালী করতে হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দীন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দীন, অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল, শেখ বেলাল উদ্দীন বাবু’র মাতা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী সদ্য প্রয়াত বেগম রাজিয়া নাসের স্মরণে গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সািফকুর রহমান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা। খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন মহানগর  আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, মুন্সি মাহাবুব আলম সোহাগ, আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জাহাঙ্গীর হোসেন খান, কাজী ফয়েজ মাহমুদ, মন্টু বিশ^াস (মন্টু মামা), মহানগর যুবলীগ নেতা এস.এম হাফিজুর রহমান হাফিজ, সিরাজুল ইসলাম, কাজী জাকির হোসেন, আনিসুর রহমান, রোজী ইসলাম নদী প্রমূখ।

কলারোয়ায় ৪ খুনের মামলায় রায়হানুলের বিরুদ্ধে চার্জশিট

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা মামলায় তার ছোট ভাই রায়হানুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন। সাতক্ষীরা সিআইডির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ২৮ জন সাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রায়হানুল ইসলামের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করে তাকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোররাতে কলারোয়া উপজেলার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। ওই দিন রাতেই শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাতক্ষীরা সিআইডিকে। হত্যার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোট ভাই রায়হানুল ইসলামকে। পরদিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পরে রায়হানুলকে রিমান্ডে নেয় সিআইডি। এরপর হত্যাকা-ের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন রায়হানুল। জবানবন্দিতে রায়হানুল স্বীকার করেন চাপাতি দিয়ে নিজেই ভাই শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে হত্যা করেন।

খালিশপুরে ফেন্সিডিলসহ নান্না গ্রেফতার : জেলহাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার

নগরীর শহীদ শেখ আবু নাসের হাসপাতালের সামনে অভিযান চালিয়ে  ৬বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খালিশপুর দুর্বার সংঘের পাশে পলাশের বাড়ির ভাড়াটিয়া মৃত. নুর মোহাম্মাদ এর ছেলে মো. মিজানুর রহমান ওরফে নান্না (৪৭)। নান্না গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার পাটগাতি দক্ষিন পাড়ার বাসিন্দা।  গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন সরকার নান্নাকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২৩নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরীর শহীদ শেখ আবু নাসের হাসপাতালের সামনে অভিযান পচিালনা করে পুলিশ। এসময় হাসপাতালের মুল গেটের সামনে থেকে ৬বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ নান্নাকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে খালিশপুর থানায় নান্নার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৪০।

খুমেকের আয়া নুর নাহারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আয়া নুর নাহার বেগম (৪০) এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ২৩নভেম্বর নিহতের ছেলে মো. নাঈম শেখ বাদী হয়ে লবণচরা থানায় মামলাটি দায়ের করেন যার নং-১৫। নুর নাহার বেগম সোনাডাঙ্গা আর ফারুক সোসাইটির অগাস্টনের বাড়ির ভাড়াটিয়া এবং বটিয়াঘাটা থানার গাওঘরা গ্রামের মো. হাবিবুর রহমান শেখের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আয়া নুর নাহার বেগম ২২নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে মেয়ে বৃষ্টির বাসায় যায় এবং বিকেল ৫টার দিকে বাসায় আসার জন্য রওনা দেয়। কিন্তু বাসায় ফিরে আসেনি। পরের দিন দুপুর সোয়া ১টার দিকে লবণচরা থানাধিন খুলনা-বাগেরহাট মহাসড়কের দক্ষিণ পাশে খোলাবাড়িয়ার ডেসটিনির পরিত্যক্ত জমির ঝোপ-ঝাড়ের মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। এঘটনায় নিহতের ছেলে মো. নাঈম শেখ বাদী হয়ে লবণচরা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৫।       

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ লিটার  দেশীয়  তৈরি চোলাই মদ, ৪২৫ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ১০মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ী বড় খালপাড়ের মৃত. সিদ্দিক মোল্যার ছেলে আমির আলী (৩২), নতুন বাজার লঞ্চ ঘাট এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. সোহান (২১), কৃষ্ণনগর সিকদার তেলের পাম্পের পাশের গলির নুর ইসলাম এর ছেলে মো. মাসুদ (২০), পিঁপড়া মারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের নবাসিন্দা মো. মকবুল শেখের ছেলে মো. ইব্রাহিম শেখ (৩৪), সোনাডাঙ্গা সিদ্দিকীয়া মহল্লার সোনার বাংলা ১ম গলির

ইমান হোসেন হাওলাদারের ছেলে রাকিব হোসেন বিপ্লব (২২), খালিশপুর রোড নং-২১৩, বাড়ি নং- এন/এইচ-৬০ এর মনোয়ার হোসেনের ছেলে মো. নাসিম (৩০) ও মৃত. হারুন অর রশিদ এর মেয়ে নাজমা বেগম পাখি (২৮),  দৌলতপুর দেয়ানা পূর্বপাড়ার লুৎফর শেখের ছেলে  মো. জামাল শেখ (৩০), মহেশ্বরপাশা সাহাপাড়ার মৃত. আব্দুর রশিদ খার ছেলে আনোয়ার হোসেন (৬০) ও  রূপসা থানার রাজাপুর বেলফুলিয়া গ্রামের মৃত. আইয়ুব আলী খানের ছেলে বাদশা খাঁন (৬০)।  কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৩ লিটার  দেশীয়  তৈরি চোলাই মদ, ৪২৫ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ১০মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯টি মাদক মামলা রুজু করা হয়েছে। 

ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে খুলনা সোনালী অতীত ক্লাবের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় মৃতুবরণ করেছেন। গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার।  এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়।

বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক শোকগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন ক্লাবের সভাপতি আলহাজ্ব আজমল আহমেদ তপন, সহ-সভাপতি এ মনসুর আজাদ, কাজী নাসিবুল হাসান সানু, নুরুল ইসলাম খান কালু, মোস্তাফিজুর রহমান বাবলু, শেখ হেমায়েত উল্লাহ ও এস এম মনির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ, যুগ্ম-সম্পাদক এসএম সোহরাব হোসেন ও শাহ্ আসিফ হোসেন রিংকু, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক মনির হোসেন, ক্রীড়া সম্পাদক মিনা মামুন, কার্যনির্বাহী সদস্য মো. খায়বার হোসেন সমেরু, তরিকুল ইসলাম সোহান, হাসান তৌফিক মাহফুজ মুন্না, এজাজ আহমেদ ও মো. জাহিদ হাসান ডানোসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

অপমানের বিচার না হলে আত্মহত্যার হুমকি দুই মুক্তিযোদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

অপমান করা পুলিশ কর্মকর্তার বিচার করা না হলে বিষপান করে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন আশাশুনির দুই বীর মুক্তিযোদ্ধা। সোমবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এমন ঘোষণা দেন।

অশ্রুসিক্ত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা উপজেলার খাজরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত মানিক চন্দ্র মন্ডলের ছেলে দীনেশ চন্দ্র মন্ডল লিখিত ও মৌখিকভাবে বলেন, রোববার বেলা সাড়ে ১১টায় আমি আমার ডায়াং চায়না মোটরসাইকেলযোগে বাড়ি থেকে আশাশুনিতে আসার সময় আশাশুনি বাইপাস হাইওয়ে তিন রাস্তার পাশে (দক্ষিণে) এসআই জুয়েল আমাকে গাড়ি থামাতে বলেন। তিনি বলেন, তার নির্দেশমতো আমি গাড়ি থামাই। পরে এক কনস্টেবল সোহাগ আমাকে বলে এই গাড়ি রাস্তার পাশে আন। আমি বলি কাকা কী হয়েছে বলেন? তিনি বলেন রাস্তার ওপর কথা বলব না। গাড়ি রাস্তার পাশে আন। এরপর তিনি রুক্ষ মেজাজে বলেন এই বা… লাইট লাগাইছ কেন? তখন আমি বলি কাকা আমি একজন মুক্তিযোদ্ধা। তাছাড়া আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। আমার ছেলে পুলিশে চাকরি করে। ভদ্রভাবে কথা বলেন!

‘তখন সে বলে ওই বা… পরিচয় বাদ দে! বুকের মধ্যে ওসব… লাগাইছ কেন। ওসব খুলে ফেল। এই বলে গাড়ির লাইটটা প্লাস দিয়ে কেটে নেয়। পরে হর্ন কাটার জন্য প্লাস বাহির করে একটি হর্ন কাটতে যায়। আমি তখন বাধা দেই। সে বলে দুটি হর্ন রাখা যাবে না। আমি বলি ৮০ সিসি চায়না গাড়িতে কোম্পানি দুটি হর্ন লাগাইয়া দিয়েছে। এটা আপনি কাটবেন কেন’? ‘সে বাধা না মানলে, আমি বলি ঘটনাটি আমি এসপিকে বলব। সে তার পরিহিত প্যান্টের চেইন খুলে দিয়ে আমাকে বলে আমার বা… ছিঁড়ে নিস। এ সময় সেখানে শতাধিক পথচারী উপস্থিত ছিলেন। আশপাশের দোকানদারও আমার সঙ্গে কী ব্যবহার হয়েছে, তা দেখেছে। ঘটনাটি শুধু আমার সঙ্গে ঘটেনি। আমার আগে অন্য এক মুক্তিযোদ্ধা আফসার গাজীকেও একইভাবে অপমান করা হয়েছে বলে ওই সময় জেনেছি।’

এছাড়া বীর মুক্তিযোদ্ধা আফসার গাজীর গাড়ির সামনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত স্টিকার ছিঁড়ে ফেলে দিতে উদ্যত হয় ওই পুলিশ কনস্টেবল সোহাগ। তিনি বক্তব্যের এক পর্যায়ে অশ্রুসিক্ত কণ্ঠে বিষের বোতল এক হাতে নিয়ে বলেন, এহেন অপমান জাতির শ্রেষ্ঠ সন্তানের জন্য অতীব দুঃখজনক আত্মহত্যার শামিল। ওই পুলিশ কনস্টেবল কোন পরিবার থেকে এসেছে, কার ইন্ধনে এসব বলেছে, বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

‘সঠিক বিচার যদি না পাই অন্যথায় আমি আত্মহত্যা করতে বাধ্য হব।’ এ ঘটনায় তিনিসহ মুক্তিযোদ্ধা আফসার গাজী বিষয়টি লিখিতভাবে ওইদিন সন্ধ্যায় লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৌখিকভাবে থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী গাজী, আব্দুল করিম, কার্তিক চন্দ্র মন্ডল, মাস্টার আকবর আলীসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

ভিজিডি’র চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

 কুষ্টিয়া প্রতিনিধি

জাল ভিজিডি কার্ডের মাধ্যমে চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিচারক এনামুল হকের আদালতে জামিন আবেদন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ভুক্তভোগী এক নারীর পক্ষে তার ভাই মুন্না মঙ্গলবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয়। বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ওই ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরি করেন। রুবিনার ভিজিডি কার্ডের বিপরীতে ২০১৯-২০ বরাদ্দ হওয়া সরকারি চাল নিয়মিত আত্মসাত করে আসছিলেন চেয়ারম্যান।

এ ব্যাপারে রুবিনা কিছুই জানতেন না। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রুবিনা খাতুন স্থানীয় মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়ে আসছে। তার কার্ড নম্বর ৫১।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

খুলনা থেকে প্রকাশিত ২৩ নভেম্বর দৈনিক প্রবাহ পত্রিকার শেষ পাতার ১ম ও ২য় কলামে মাদক মামলার আসামি শ্রমিক সর্দারের নামে মানব পাচারসহ আরও ১০ মামলা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদে আমার ছেলে মিরাজুল ইসলাম ওরফে মিরাজের বিরুদ্ধে অতিরঞ্জিত করে সংবাদ প্রকাশ করা হয়েছে। একটিমহল আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ পরিবেশন করিয়েছে। আমি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রকৃতপক্ষে আমি ও আমার ছেলে বাজারের সমস্ত লোড-অনলোডের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। কোন প্রকার অনিয়ম ও চাঁদাবাজি করতে সাহায্য করি না। এমনকি চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকি। সন্ধ্যার পর এলাকার এক শ্রেণির বখাটেরা মাদক সেবনসহ ক্রয়-বিক্রয় শুরু করে। তাদের আমার ছেলে মিরাজ বাঁধা দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা আমার ছেলেকে ফাঁসাতে ইয়াবাসহ পুলিশে ধরিয়ে দেয়। আর এ ঘটনাকে পুঁজি করে একটিমহল আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ পরিবেশন করিয়েছে।   

-সরদার মোতালেব ফকির    

শোকাহত পরিবারের পাশে জেলা আ’লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুবলীগ নেতা ও ডুমুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজুর ছোট ছেলে মাহিন (১২) গতকাল ভোরে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুর খবর শুনে মরহুমের ডুমুরিয়ার মধুগ্রামস্থ বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, সরদার আবু সালেহ, জামিল খান, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, প্রভাষক গোবিন্দ ঘোষ, ইকবাল হোসেন, গাজী তৌহিদ, গাজী আব্দুল হক, সরদার আবু হাসান, মেহেদী হাসান রাজা, জিল্লুর রহমান আকুঞ্জি, আবুল বাসার, আক্তারুজ্জামান সোহাগ প্রমুখ।

ফুলতলায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ফুলতলা প্রতিনিধি

৪২তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, শিক্ষক শেখ মাহমুদুল হক, রামকৃষ্ণ দাস, রবিউল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজর শিক্ষার্থীবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফুলতলায় ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাইফুদ্দিন গাজী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ দুটিতে সাজাসহ ৫ মামলার আসামী সাইফুদ্দিন গাজী (৪০) কে আটক করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করে। তিনি ফুলতলার বেগুনবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার গাজীর পুত্র ও এবি পার্টির যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, আটককৃত সাইফুদ্দিন গাজীর বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে দুটি মামলার রায়ে তার সাজা হয়েছে। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগরের কোটা পায়রা গ্রামের আব্দুল আওয়ালের বাড়ি থেকে তাকে আটক করা হয।    

ফুলতলায় দোকান চুরি ঘটনায় আটক ৩

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ দামোদর রেলষ্টশন এলাকায় দোকান চুরি ঘটনায় ৩ ব্যক্তিকে আটক করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করে। আটককৃতরা হলো দামোদর গ্রামের কামরুল মোল্যার পুত্র সাগর মোল্যা (২৭), জামাল গাজীর পুত্র মোঃ মামুন গাজী (১৯) ও মোফাখ্খার সিকদারের পুত্র এস এম মাহমুদ হোসেন রোমেল (৩০)। পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে দামোদর রেলষ্টশন এলাকায় মোঃ জাকির হোসেনের মুদি দোকান ঘরের চালের টিন কেটে নগদ ২৫ হাজার টাকাসহ ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে জাকির হোসেন বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা (নং-১৬, তারিখ-২৩/১১/২০২০) করেন। পুলিশ সোমবার দিবাগত রাতে এজাহারভুক্ত ৩ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

ফুলতলায় মহিলা আওয়ামীলীগ নেত্রীর পুত্রের ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দামোদর ইউনিয়নের সংরক্ষতি মহিলা সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম শামছুন্নাহারের পুত্র বাবুল কবির শেখ (৪২) সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যাসহ বহু আত্মীয় স্¦জন ও গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার বেলা ১১টায় ফুলতলা এম এম কলেজ মসজিদ চত্বরে জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ইউপি সদস্য আঃ রহমান সরদার, সাংবাদিক শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আশরাফুল আলম কচি প্রমুখ।   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

কয়রা প্রতিনিধি

সারাদেশে সরকারিভাবে ধান চাল ক্রয় কমিটিতে কৃষকলীগকে সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে কয়রা উপজেলা কৃষকলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলীর নেতৃত্বে শত শত কৃষক কে নিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, আমাদী ইউনিয়ন আহবায়ক খায়রুল আলম, কয়রা সদর ইউনিয়ন আহবায়ক এফএম সিরাজুল ইসলাম, বাগালী ইউনিয়ন আহবায়ক নুর ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন সদস্য সচিব আশরাফ হোসেন, আবুল কালাম, ইব্রাহীম, আজিজুল ইসলাম, আঃ রাজ্জাক সহ কৃষকলীগ নেতৃবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাংলাদেশ কৃষকলীগকে সারা দেশে সরকারিভাবে ধান চাল ক্রয় কমিটিতে রাখায় বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বক্তারা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তার মেধা, দক্ষতা ও বিচক্ষণতায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।

কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এমপি বাবুর মা ফাতেমা খাতুনের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

কয়রা প্রতিনিধি

খুলনা -৬ ( কয়রা-পাইকগাছার) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুর মাতা মরহুমা ফাতেমা খানমের ১ম মৃত্যু বার্ষিকী ও আকতারুজ্জামান বাবু এমপির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আছর বাদ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কয়রা উপজেলা ছাত্রলীগের আয়োজনে এমপি বাবুর মাতা ফাতেমা খাতুনের রুহের মাগফেরাত কামনা ও এমপি মহোদয়ের সুস্থতা কামনায় দোয়্ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সজিব। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, বেলাল আহমেদ বিলু, আবুল হাসনাত, সেলিম,আমিনুর রহমান, অপু মন্ডল, দেলোয়ার হোসেন, আশিকসহ প্রমুখ। মিলাদ মাহফিল শেষে এমপি বাবুর মাতা ফাতেমা খাতুন এর রুহের মাগফেরাত কামনা ও এমপি বাবুর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দেবহাটা উপজেলা উপ-নির্বাচনে মুজিবর নৌকা, রফিকুল আনারস ও অজিয়ার পেলেন আম প্রতিক

কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। উক্ত উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত পরবর্তী মঙ্গলবার (২৪ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার কর্তৃক প্রতিক বরাদ্দ চুড়ান্ত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রত্যাহার না করায় মঙ্গলবার তাদের প্রতিক চুড়ান্ত করা হয়। জানা গেছে, দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। অপর দিকে জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন আনারস প্রতিক এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ অজিয়ার রহমান পেয়েছেন আম প্রতিক। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবহাটা উপজেলার সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪ শত ১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১ শত ৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৩ শত ৭ জন। ৫টি ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী কুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৮৬ জন। তার মধ্যে পুরুষ ১৩ হাজার ১ শত ১২ ও মহিলা ১২ হাজার ৫ শত ৭৪ জন। পারুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৮ শত ৪৫ জন। তার মধ্যে পুরুষ ১৪ হাজার ১ শত ৩৬ ও মহিলা ১৩ হাজার ৭ শত ৮ জন। সখিপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪ শত ৩২ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৩ শত ৬৬ ও মহিলা ৯ হাজার ৬৬ জন। নওয়াপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৩ শত ৭৫ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯ শত ৭১ ও মহিলা ১২ হাজার ৪ শত ৪ জন। এছাড়া দেবহাটা সদর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৭৪ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৫ শত ২০ ও মহিলা ৭ হাজার ৫ শত ৫৪ জন। ইতিমধ্যে এই উপ-নির্বাচনকে ঘিরে প্রাার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উপনির্বাচন নিয়ে নানা মুখী বিতর্কের মধ্যেও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করেন। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা। উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। কিন্তু গত ৬ আগস্ট ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি মহামারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম জানান, ৩জন প্রার্থী দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা আশা করি প্রার্থীরা নির্বাচনি আচরণ বিধি মেনে ভোটার কার্যক্রম পরিচালনা করবেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।

সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি

ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী আবন্দঘন পরিবেশে উৎযাপিত হয়েছে। গতকাল বেলা ১২টায় শহরের মিনি মার্কেটস্থ দৈনিক ভোরের চেতনা সাতক্ষীরা অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি জি এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আবুল কালাম, বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ জুলফিকার রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান তুহিন, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান মুকুল, দৈনিক আজকের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি শাহনেওয়াজ রনি, মুক্তস্বাধীন পত্রিকার স্টাফ রিপোটার রবিউল ইসলাম (রবি) সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মহেশপুরে ৪২তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন ও ‘কোভিড-১৯ ও স্বাস্থ্য সুরক্ষা’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ইউএনও শাশ্বতী শীল, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর চেয়ারম্যান আব্দুর রশিদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, ইদ্রাকপুর আদর্শ মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক প্রমুখ।

 দিন ব্যাপী মেলায় উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অংশ গ্রহণ করেন। মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়, প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, পৌর ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ভিত্তিক বেশ কিছু প্রজেক্ট প্রদর্শন করেন।

ধান কুড়ানোয় মেতেছে কুষ্টিয়ার গ্রামীন শিশুরা

মোঃ রেজাউর রহমান তনু

কুষ্টিয়ায় কৃষকের ধান কাটা জমিতে ধান কুড়ানোর আনন্দে মেতেছে গ্রামীণ শিশু। চাষির কেটে নেওয়া ধানের গাছ থেকে ঝরে পড়া শীষ দেখেই কচি পায়ের দৌড়। কুড়িয়ে নিচ্ছে শিশুর দল। এ নিয়ে হচ্ছে প্রতিযোগিতাও। তারা ইঁদুরের গর্ত থেকেও ধান সংগ্রহ করছে। জড়ো করছে বাড়িতে। বাবার সঙ্গে বাজারে যাবে এক দিন। বেচবে। সেই টাকা দিয়ে হবে নতুন জামাকাপড়, ক্রিকেট ব্যাট। হবে পিকনিক। মায়াময় এই দৃশ্য দেখে স্মৃতিকাতর হয়ে পড়ছেন বড়রা। এই আনন্দে বাধা দিচ্ছেন না বাবা-মা। চাষিদের ধান কাটার উৎসবে শিশুরা যোগ দেওয়ায় তারাও খুশি। এই সংস্কৃতি অনেক পুরনো। এখানে ধানের পরিমাণ মুখ্য নয়, আনন্দটাই বড়। কুষ্টিয়া জেলার ইবি থানার সোনাইডাঙ্গা গ্রামে বিরাট ধান খেতে দেখা যায় পাশের কয়েকটি গ্রাম থেকে শিশুরা এসেছে ধান কুড়াতে। চাষিরা ঘাড়ে করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন বাড়ি।  গজনবী পুর গ্রাম থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছে আলোমতি । সে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। সে জানায়, পিকনিকের চাঁদার জন্য ধান কুড়াতে এসেছে।  ঝাউদিয়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। করোনা সংকটে স্কুল বন্ধ থাকায় দাদা-দাদির সঙ্গে গ্রামেই থাকে। সেও এখন বন্ধুদের সঙ্গে ধান কুড়ানোর আনন্দে আছে। এখানে ধানের পরিমাণ ব্যাপার নয়। আনন্দটাই অন্যরকম। ধান কুড়ানোর অনেক স্মৃতি আছে। শিশুদের দেখে এসব মনে পড়ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শান্ত জানান, ধান কুড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। জেলার প্রায় সব মানুষের জীবনেই ধান কুড়ানোর স্মৃতি মেখে আছে। ধান কুড়ানো মানেই অন্যরকম সুখ। শিশুদের ধান কুড়ানোর আনন্দ তাদের মনোজাগতিক বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন শিশু বিশেষজ্ঞরা। করোনা সংকটের কারণে শহুরে শিশুরা যখন চার দেয়ালের মাঝে বন্দী হয়ে পড়েছে, তখন গ্রামীণ শিশুরা এসব আনন্দে মেতে আছে। তারা প্রকৃতির সঙ্গ পাচ্ছে। এ আনন্দ তাদের দৈহিক গঠনেও কাজে লাগবে। কুষ্টিয়া সদর উপজেলা কর্মকর্তা ডাক্তার মিলন বলেন, এ এলাকায় শিশুদের ধান কুড়ানো অনেক আগে থেকেই একটি প্রচলিত সংস্কৃতি। লেখাপড়ার চাপে শিশুদের আনন্দ উদযাপনের এই সংস্কৃতি প্রায় হারিয়ে যেতে বসেছিল। করোনা সংকটে স্কুল বন্ধের কারণে তারা আবার সেই আনন্দ উপভোগ করছে। শিশুদের মেধা বিকাশে এই আনন্দ বিরাট ভূমিকা রাখবে।

ভেড়ামারায় গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

গোদ রোগে যতœ নিলে, বিকলঙ্গতা থেকে মুক্তি মেলে” স্লোগান কে সামনে রেখে ১দিনের কর্মশালায় লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে ও এসেন্ড প্রকল্প, ইউকেএইডের আর্থিক ও কারিগরী সহায়তায় (২৪ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টার সময় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা হাসপাতাল কনফারেন্স রুমে গোদ রোগের উপর সামাজিক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুরুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা সহকারী কৃষি অফিসার আল মামুন, ভেড়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহা: খলিল উল্লাহ্, সমাজ সেবা অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত, বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা সিদ্দীকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল সরকার, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ডেন্টিস্ট ডা. শাহ কামাল সবুজ, মেডিকেল অফিসার ডা. শুভাশিস সাহার শুভ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আশাশুনিতে মোবাইল কোর্টে আদালতে জরিমানা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার আনুলিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ আদালত পরিচালনা করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় এবং বেশি দামে মাস্ক বিক্রি করায় ৩টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালানো হয়। এসময় পিআইও সোহাগ খান, অফিস সহকারী আব্দুর রশিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

দরগাহপুরে আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ি ভেঙ্গে লুটপাটের চেষ্টা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ি ভাংচুর করে মালামাল পিকআপে নিয়ে লুটপাটের চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত সন্ধ্যারাতে এ ঘটনা ঘটে।

খাসবাগান গ্রামের মৃত ইব্রাহিম গোলদারের পুত্র ইয়াছিন গোলদার পৈত্রিক ভিটা জমি চেকদাখিলাসহ ঘরবাড়ি বেধে ও গাছগাছালি লাগিয়ে ভোগদখলে আছেন। একই গ্রামের কেরামত গোলদার, আকরম হোসেন ও ধামরাইল গ্রামের আমিরুল ইসলাম তাদেরকে ভিটে থেকে গাছপালা কাটাসহ উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছিল। গত ১৬ অক্টোবর তারা লাঠিশোটা, দা নিয়ে জমি অবৈধ দখল চেষ্টা ও গাছ গাছালি কাটতে থাকলে তারা ও স্বাক্ষীরা বাধা দিলে দখলকারীরা হুমকী দিয়ে চলে যায়। শান্তি ভঙ্গ  ও খুন জখমের আশঙ্কায় তারা অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কাঃবিঃ ১৪৫ ধারায় পি-৭১৮ (আশা) মামলা করেন। আদালতের নির্দেশ মত আশাশুনি থানার এএসআই মোকাদ্দেছ হোসেন ৮ নভেম্বর শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ জারী করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা রাতে কেরামত গোলদারের জামাতা পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের মৃত শাহাজান সরদারের পুত্র আমিরুল, তার স্ত্রী হাফিজা, পুত্র হাবিবুল্লাহ একটি পিকআপে (নং ঢাকা মেট্রো-ন-১৬- ৯৯৫২) ৭/৮ জন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে ইয়াছিনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে ঘরের বেড়া ও দরজা ভেঙ্গে এবং ঘরে থাকা মালামাল লুটকরে পিকআপে উঠিয়ে নিয়ে যায়। গ্রামের লোকজন সন্ত্রাসী স্টাইলে লুটপাটের ঘটনায় হতবাগ হয়ে পড়ে। অসহায় ইয়াছিন স্বপরিবারে ভাটায় শ্রমিকের কাজে চলে যাওয়ায় বাড়িতে ছিলেন না। লুট করা মাল নিয়ে চলে যাওয়ার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি জানতে পেরে পিক আপটি আটক করে ইউনিয়ন পরিষদে রেখেছেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পরিবারটি।

বুধহাটায় ঘরজামাই না থাকায় স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় ঘর জামাই থাকতে রাজী না হওয়ায় স্ত্রী কর্তৃক স্বামী ও অন্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, বুধহাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আলতাফ হোসেন লিখিত ভাবে জানিয়েছেন, পদ্ম বেউলা গ্রামের মৃত আঃ আজিজের পুত্র গিয়াস উদ্দিন, বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে কর্মরত। ২০১২ সালে তিনি একই গ্রামের সোনিয়া খাতুনের সাথে পারিবারিক ভাবে বিবাহ করেন। তাদের ৫ বছরের কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি থেকে তাকে ঘরজামাই থাকার চাপ দেয়া হচ্ছিল। কিন্তু তারা রাজী না হওয়ায় ২০০৯ সালে মার্চ মাসে স্ত্রী সন্তান নিয়ে পিত্রালয়ে চলে যায়। এনিয়ে মেম্বার আলতাফ হোসেন দু’বার উভয় পক্ষকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিজে মিমাংসার চেষ্টা করেন কিন্তু গিয়াস উদ্দিনের শ্বশুর শ্বাশুড়ির একগুয়েমীর কারনে সম্ভব হয়নি। ঘর জামাই থাকার স্বর্ত মেনে না নেওয়ায় স্ত্রী কর্তৃক স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আসামীদের একজন হাই স্কুলের দপ্তরী, একজন পুলিশ বাহিনীতে কর্মরত। যারা ঘটনার সাথে সম্পৃক্ত নয় উল্লেখ করে এব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহনের মাধ্যমে চিরাচরিত নিয়মানুযায়ী স্বামীর সংসারে সুখে শান্তিতে বসবাসের ব্যবস্থা করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

কুড়িাকাহুনিয়ায় কর্মসূচির কাজ শুরু

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কর্ম সংস্থান কর্মসূচির কাজ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় কাজ পুরোদমে এগিয়ে চলেছে। ইউনিয়নের ০৩  নং ওয়ার্ডে ২০২০-২০২১ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি)-এর ১ম পর্যায়ের (৪০দিন) কর্মসূচির অধীন কুড়িকাহুনিয়া নাসির শেখ এর বাড়ি হতে বাশার গাজীর বাড়ি পর্যন্ত মাটির রাস্তার কাজ চলছে। কাজটি সরেজমিন গিয়ে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন।

শ্রীউলায় ভিজিডি কার্ডধারী নির্বাচনে যাচাই বাছাই

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শ্রীউলায় ভিজিডি কার্ডধারী নির্বাচনে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়নের নাকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য জালাল উদ্দীন, ইয়াছিন আলি, দিপালী রাণী মন্ডল, তহমিনা জোয়াদ্দার, গ্রাম আদালত সহকারি অজয় কুমার মন্ডলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতিতে এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।