খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লন্ডন প্রবাসী সদ্যপ্রয়াত ড. মামুন রহমানের পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশের উদ্দেশ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মন্জু’র নেতৃত্বে খুলনা মহানগর এ জেলা বিএনপি নেতৃবৃন্দ তাঁর ফুলতলার জামিরার গ্রামের বাড়িতে গমন করেন। বিএনপি’র মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরকে মামুন রহমানের মৃত্যুর সংবাদ প্রদান করা হলে তাঁর পরামর্শক্রমে বিএনপি নেতৃবৃন্দ আজ জামিরায় তাঁর বাড়িতে যান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আঃ রশিদ, মেহেদী হাসান দীপু, হাফেজ আবুল বাসার, জসিম উদ্দিন লাটু, সেলিম সরদার, হারুন অর রশিদ, আবুল বাসার, আঃ সালাম, ওহেদুজ্জামান নান্না, শামসুল বারি পান্না, আলমগীর হোসেন, আতাউর রহমান, আঃ বাহার সরদার, এনামুল হক মিঠু, তানজিরুল হাসান টিপু প্রমুখ।
এসময় বিএনপি নেতৃবৃন্দ রাজনীতিতে মামুন রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাজনীতিতে তাঁর অবস্থান স্বল্পকালীণ হলেও তিনি ছিলেন বিএনপি’র দু:সময়ের সাথী। বিএনপি যখন ক্ষমতার বাইরে তিনি তখন দলের সাথে যুক্ত হন। দেশপ্রেম, দলীয় নেতৃত্বের প্রতি সীমাহীন আস্থা, নীতি ও আদর্শের প্রতি অবিচল দৃঢ়তা এবং বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকন্ঠ। সরকারি ষড়যন্ত্র ও রোষানলে পড়ে তিনি দীর্ঘদিন দেশে আসতে না পারলেও দলের সবস্তরেই নিরবিচ্ছিন্ন যোগাগোগ অব্যাহত রেখেছিলেন এবং করেনাকালে এলাকার উপার্জনহীন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
ড. মামুন গত সোমবার লন্ডনের সেন্ট গ্রেগরি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বিকেল আনুমানিক সাড়ে তিনটায় ইন্তেকাল করেন ( ইন্নালিল¬াহি…… রজিউন)। স্বনামধন্য একজন চাটার্ড এ্যাকাউন্টেন্ট ড. মামুনের পরিবারের সকল সদস্যই স্থায়ীভাবে লন্ডন এবং ঢাকাতে অবস্থান করায় তাঁর চাচা আব্দুল বাহার, চাচাত ভাই এনামুল কবীর মিঠু, চাচাত ভাই মিঠু মোল¬া সহ অন্যান্য নিকটাত্মীয়, স্বজন, প্রতিবেশী, সহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মি এসময় মরহুমের বাড়িতে উপস্থিত হন। এমনকী মামুন রহমানের গুনগ্রাহী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক ও সাধারণ মানুষ এসময় নেতৃবৃন্দের কাছে তাদের আবেগ অনুভূতি শ্রদ্ধার কথা বলতে ছুটে আসেন।
ব্রিটিশ আমল থেকেই শিক্ষা দীক্ষা, সরকারি উচ্চপদে চাকুরী, উদারহস্তে দানশীলতা, একাধিক দেশবরেণ্য সন্তানের গৌরবে ধন্য মামুন রহমানের পরিবারে প্রতি এলাকার আপামর জনসাধারণের অকৃত্রিম শ্রদ্ধা সমীহ আর ভালবাসার কথা নেতৃবৃন্দের কাছে বর্ণনা করেন উপস্থিত প্রতিবেশী ও উপকারভোগী এলাকাবাসী। চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারি সমর্থনের চেয়ে অনেকগুন বেশী নিজের অর্থে জনহিতকর এবং উন্নয়নমূলক কাজ করেছিলেন এই দানবীর। এছাড়া প্রচুর দরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার খরচ যোগানো থেকে শুরু করে শিক্ষিত বেকারদের নিজ উদ্যোগে চাকুরীর ব্যবস্থা, নিজ খরচে কয়েকশত ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে মানুষের জন্য সুপেয় পানির সংস্থান করেছিলেন জনদরদী মামুন রহমান। তাঁদের দুয়ারে সহযোগিতার জন্য এসে রিক্ত হস্তে কেউ ফিরে গেছেন এমন কোন নজীর নেই বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী নেতৃবৃন্দকে আরো জানান, মামুন রহমানের পরিবারের সদস্যরা যেমন প্রচুর বিত্ত অর্জন করেছেন দু’হাতে, তেমনি তা জনকল্যাণে বিলিয়েছেন হাসিমুখে। এমন একজন মহাপ্রাণ মানুষের মৃত্যুতে এক বিশাল শুন্যতার সৃষ্টি হয়েছে বলে সবাই ভীষণ বিমর্ষ।
করোনা পরিস্থিতির কারণে ব্রিটিস সরকারের বিধিনিষেধের কঠোরতায় তাঁর মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না বিধায় মামুন রহমানের নিজ জন্মস্থানের মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার অন্তিম বাসনা যা তিনি মৃত্যুর বেশ পূর্বেই পরিবারের সদস্যদের কাছে ব্যক্ত করেছিলেন তা পূরণ না হওয়ায় উপস্থিত সকলেই গভীরভাবে দু:খ প্রকাশ করছিলেন। পরিবার সুত্রে জানা গেছে তাঁকে লন্ডনেই সমাহিত করা হবে। প্রায় ঘন্টার অধিক সময় নেতৃবৃন্দ জামিরায় অবস্থান শেষে খুলনায় ফিরে আসেন।











































