বিভাগীয় স্পেশাল জজ আদালতে
স্টাফ রিপোর্টার
এক কোটি ৫ লাখ ৯৯হাজার ৫৪৬ টাকা আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় চট্রগ্রাম কাস্টমস হাউসের উচ্চমান সহকারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজা (৫২)কে দুদক আইনের ২০০৪ এর ২৬ (২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদ- এবং ২৭ (১) ধারায় ১০ বছরের কারাদ-, এক কোটি ৫ লাখ ৯৯হাজার ৫৪৬ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম করাদা-াদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় ঘোষণা করেছেন। রায়ে অবৈধ ভাবে উপর্জিত বাড়ি, গাড়ী, অস্থাবর সম্পত্তি ও সঞ্চয়পত্র রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সে যশোর জেলার অভয়নগর থানার নাউলি গ্রামের এস এম জাহাংগীর আলমের স্ত্রী। তিনি নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় বসবাস করেন। তার স্বামী এস এম জাহাঙ্গীর আলমও চট্টগ্রাম কাস্টমস হাউজে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে। রাফেজা বেগম একজন জাতীয় এ্যাথলেটিকস ছিলেন। খুলনায় দুদকের মামলায় এটাই সর্বোচ্চ শাস্তির রায় বলে নিশ্চিত
করেছেন দুদক পিপি এড. খন্দকার মজিবর রহমান।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ৫মার্চ রাফেজা বেগম তার নিজ নামে অর্জিত সম্পদের বিবরণীতে ৭৯লাখ ৯১হাজার ৯৮২ টাকার সম্পদের ঘোষণা দেন। কিন্তু তদন্তকালে দেখা যায় অভয়নগর, কিশোরগঞ্জ এবং খুলনার সোনাডাঙ্গা ও মুজগুন্নি আবাসিক এলাকায় যে জমি ও বাড়ি রয়েছে তার মুল্যে ২ কোটি, ৭৭লাখ ২৫৩ টাকা। এছাড়াও খুলনার সাউথ ইস্ট ব্যাংকে ১০ লাখ টাকার দু’টি সঞ্চয়পত্র ও একটি টয়েটা সেলুন গাড়ী ও ১০ ভরি স্বার্ণালংকার পাওয়া যায়। জ্ঞাত আয় বহির্ভুত ১কোটি ৫লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৫ সালের ৪এপ্রিল সোনাডাঙ্গা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন যার নং- ৪১। ২০১৬ সালের ১৩ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল নাজমা হায়দারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।











































