Home খেলাধুলা বাবর আজমের ওপর ক্ষোভ ঝাড়লেন ওয়াসিম আকরাম

বাবর আজমের ওপর ক্ষোভ ঝাড়লেন ওয়াসিম আকরাম

4

স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘদিন ইনজুরির পর দলে ফিরেই আবারও অধিনায়কত্ব ফিরে পান বাবর আজম। শান মাসুদকে সরিয়ে টেস্টে অধিনায়কত্ব ফিরে পেয়েও সাফল্যের ঝুড়ি শূন্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন টেস্ট হেরে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে পাকিস্তান। এর পর ঘরে বাইরে সমালোচিত বাবর আজম। প্রতিপক্ষের হাতে লজ্জার হারের পর গোটা দলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পাক অধিনায়ক বাবর আজমের প্রতি ক্ষোভ ঝাড়লেন ওয়াসিম আকরাম।

দ্বিতীয় টেস্টের আগে সাত ক্রিকেটারকে দেশে ফেরতসহ কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে সরানোর বিষয়ে কিছু জানতেন বলার পরই এই ক্ষোভ ঝাড়েন তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে আকরাম বলেন, ‘বাবর বলেছে ও নাকি কিছুই জানত না। ও যদি কিছুই না জানে, তাহলে পাকিস্তান দলে কী করছে? ছোলা বিক্রি করতে এসেছ? ক্রিকেটার বা ব্যক্তি হিসেবে বিশ্বাস করি, আপনার নেতাই যদি আপনার পাশে না থাকে, তা হলে কখনোই শতভাগ দিতে পারবেন না।’

কাউকে দোষ দিতে চাই না। আমার ভুলও হতে পারে। কিন্তু শান মাসুদের কাছ থেকে বাবরের নেতৃত্বের দায়িত্ব নেওয়া উচিত হয়নি। এত কিছুর কোনো প্রয়োজনই তো ছিল না। দ্বিতীয় টেস্টে হারের পর বাবরের বলা উচিত ছিল, এবার থেকে ও কেবল খেলোয়াড় হিসেবেই দলে থাকবে বলে যোগ করেন সাবেক পাকিস্তানের অধিনায়ক।