জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী ও সনদ প্রদান
খবর বিজ্ঞপ্তি
“আলোকিত রূপসা” এর আয়োজনে এবং “উইথ সী” এর সার্বিক ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় রূপসা রহিমনগর গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপণী দিনে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। আত্মসচেতনতা ইতিবাচক দৃষ্টিভঙ্গির গঠন এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তরুণ-তরুণীদের জীবন দক্ষতা প্রশিক্ষণটির আয়োজন করে সংগঠনটি। আলোকিত রূপসা’র প্রতিষ্ঠাতা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উইথ সী এর ইমরান জাহান আরাফাতের পরিচালনায় অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক তথ্য’র নিজস্ব প্রতিবেদক ও দৈনিক বাংলা সময়’র খুলনা ব্যুরো প্রধান হাসানুর রহমান তানজির, অনুশীলন মজার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক অলক চন্দ্র দাস, ক্লাউড ইন্সটিটিউট এর এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল ফরহাদ, বিশিষ্ঠ ব্যবসায়ি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। উক্ত অনুষ্ঠানের মূল আহ্বায়ক হিসেবে ছিলেন খলিলুর রহমান। তিন দিনের এ প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনিং কো অর্ডিনেটর মাহমুদুল ইসলাম সনেট, জুবায়ের হাসান সৈকত, সাব্বির হোসেন সম্পদ, ইমরান জাহান আরাফাত। প্রাথমিক ভাবে মোট ৫৭ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হয়।
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে দেবহাটার জমিদার বাড়ি
কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে জমিদার বাড়ি। ব্রিটিশ শাসনামলেই দেবহাটায় প্রতিষ্ঠিত হয় পৌরসভা। এখানে ছিল ১৮ জমিদারের বাস। কালের বিবর্তনে হারিয়ে গেছে ইতিহাস ঐতিহ্যের সেই নিদর্শন। বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারক ইছামতি নদীর তীর ঘেষা টাউন শ্রীপুর, সুশীলগাতী ও দেবহাটা পাশাপাশি তিনটি গ্রাম। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. বিধান চন্দ্র রায়েরও পৈতৃক নিবাস ছিল সাতক্ষীরার এই অজপাড়া গাঁ দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে।
প্রায় ১৫০ বছর আগে দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল দেবহাটা পৌরসভা। এই গ্রামে ছিল ১৮ জমিদারের বসবাস। কিন্তু কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলা ইছামতি নদী কালিগঞ্জ অভিমুখ থেকে দেবহাটার সীমান্তে প্রবেশ করে নওয়াপাড়া, নাংলা গাংআটি, বসন্তপুর, দেবহাটা সদর, সুশীলগাতী, শিবনগর, টাউনশ্রীপুর, চর-রহিমপুর, ভাতশালা, কোমরপুর সীমানা দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত ঘেষা হাড়দ্দাহর পাশ দিয়ে ছুটে চলেছে বঙ্গপোসাগর অভিমুখে।
ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে মানুষের আনাগোনা ছিল ভারতের কলকাতায়। ইছামতির ওপারে ভারতের হাসনাবাদ রেল স্টেশন। যার কারণে ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে মানুষের দ্বিতীয় ঠিকানা ছিল কলকাতা। সেদিনের দেবহাটা গ্রাম এখন উপজেলা সদর কিন্তু ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর পৌরসভা এখন একটি অনুন্নত গ্রাম। সাতক্ষীরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইছামতি নদীর তীর ঘেষা গ্রামটির নাম টাউন শ্রীপুর। ডা. বিধান চন্দ্র রায়ের জন্মের আগেই ব্রিটিশ সরকার ১৮৬৭ সালে দেবহাটাকে পৌরসভা ঘোষণা করে। আর এই পৌরসভার কার্যালয় ছিল দেবহাটার টাউন শ্রীপুর গ্রামে। ওই সময় বিভাগীয় শহর খুলনাতেও পৌরসভা প্রতিষ্ঠিত হয়নি। তৎকালীন ভারতের সেনাবাহিনীর প্রধান শঙ্কর রায় চৌধুরীও ছিলেন এই অঞ্চলেরই একজন। ভারতের সেনা প্রধানের দায়িত্ব পালনকালেই ১৯৯৭ সালে শঙ্কর রায় চৌধুরী তাঁর জন্ম ভিটা টাউন শ্রীপুর গ্রামে এসেছিলেন।
পাকিস্থান সরকার সম্ভবত ১৯৫০-১৯৫১ সালে টাউন শ্রীপুর পৌরসভা বিলুপ্ত ঘোষণা করে। পাকিস্তান সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন সময়ে রাওয়ালপিন্ডি হাই হাইকোর্টে মামলা করেছিলেন জমিদার অনীল স্বর্ণকার। কিন্তু দেবহাটা টাউন শ্রীপুরে আর পৌরসভা ফিরে আসেনি। ১৮ জমিদারের বাস থাকা দেবহাটা, টাউন শ্রীপুর ও সুশীলগাঁতী গ্রামে এখন আর নেই তেমন কোন ঐতিহাসিক নিদর্শন। নিদর্শনের মধ্যে জমিদারদের যে কয়েকটি বাড়ি ও ভিটা ছিল যা সংরক্ষনের অভাবে সেগুলোও এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে। জমিদারদের কেউ কেউ ছিলেন অত্যাচারী, আবার কেউ কেউ ছিলেন মানবদরদি। আবার কোনো কোনো জমিদার সমাজে কিছু অবদানও রেখে গেছেন। দেবহাটার টাউন শ্রীপুরে জমিদারদের বিশাল অট্টালিকা, ধর্মীয় উপাসনালয় ও থিয়েটার রুম যার এখন আর তেমন কোন অস্তিত্ব নেই।
ব্রিটিশ আমলের আধাপাঁকা রাস্তা এখন পিচঢালা পথ, যার গন্তব্য দেবহাটা থেকে উঠে এসেছে জেলা শহর অভিমুখে। একই সাথে আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে হিন্দু সম্প্রদায়ের কুমারদের হাতে তৈরী মাটির নিত্য প্রয়োজনীয় প্রাচীন আসবাবপত্র। হারিয়ে গেছে এই এলাকার মানুষের কাছ থেকে তাদের সে সময়ের যাতায়াতের একমাত্র মাধ্যম গ্রামীণ হেলিকপ্টার। আধুনিকতার ছোয়ায় সব মিলিয়ে এখানকার শান্তি প্রিয় মানুষ যেমন পেয়েছে চলাচলের পাকা রাস্তা, সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান, হাতের নাগালে স্বাস্থ্য সেবা কেন্দ্র, এমনকি ম্যানগ্রোভ বনের মত একটি সুন্দর নিদর্শন। যা এ উপজেলার পর্যটনের হাতছানি দিচ্ছে। তার পরও প্রাচীন সেই নিদর্শন গুলো এখানকার মানুষের চিরস্মরণীয় হয়ে থাকবে।
খুলনা আবহানী ক্রিড়া চক্র ও এস এম মোস্তফা রশিদী সুজা স্মৃতি পরিষদ এর দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর একমাত্র ভ্রাতা শহীদ শেখ আবু নাসের এর সহ-ধর্মিনী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার চাচী, বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন, খুলনা-০২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ্উদ্দিন জুয়েল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী শেখ রুবেল ও শেখ বাবুর মমতাময়ী মাতা, বাগেরহাট-০২ আসনের মাননীয় সংসদ শেখ সারহান নাসের তন্ময় এর দাদী রাজিয়া নাসের (৮৩) এর আত্মার মাগফেরাত কামনায় খুলনা আবহানী ক্রিড়া চক্র ও এস এম মোস্তফা রশিদী সুজা স্মৃতি পরিষদ এর আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সোমবার ২৩ই নভেম্বর সকাল ৬.০০ ঘটিকা থেকে কুরআন খতম ও বাদ যোহর আবহানী ক্রিড়া প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এস এম খালেদীন রশিদী সুকর্ণ এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে স্মৃতিচারণ করেন খুলনা মাহনগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, আরও উপস্থিত ছিলেন, মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, হুমায়ুন কবির ববি, রফিকুর রহমান রিপন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির সাইফুল ইসলাম, মোজাফ্ফার রশিদী রেজা, মোর্ত্তজা রশিদী দারা, মোয়াজ্জেম রশিদী দোজা, কাজী শামিম আহসান, আলম হাওলাদার, মোস্তাফিজুর রহমান বাবলু, হেমায়েত হোসেন, হাফেজ মোঃ শামিম, শেখ মোঃ আবু হানিফ, সফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, ফয়সাল আহমেদ পপা, কাজী কামাল হোসেন, মানিকুজ্জামান অশোক, চৌধুরী মিনহাজ্জুমান সজল, মোতালেব মিয়া, নাঈমুজ্জামান টগর, মোহায়মিন রশিদী প্রেম, মুকতাশিদ রশিদী জয়, মুমতাহিম রশিদী প্রিয়, পারভেজ হাওলাদার, প্র. ইমরান হোসেন, আমিনুর রহমান, অরিন্দম গোলদার, মাকসুদর রহমান মামুন, মারুফ হোসাইন, নাসির হোসেন, মৃনাল কান্তি বাছাড়, আরাফাত খাঁন, বাধন হালদার, রিয়াজুল ইসলাম রিয়াজ, শেখ মোঃ রাসেল, শিমুল দেবনাথ, বডিউজ্জামান লিটু, মোঃ মান্নান শেখ, সজিব তালুকদার শেখ শাওন, আবু সুফিয়ান, আনারুল ইসলাম, ওলিদ ইসলাম, রুবেল ইসলাম রনি প্রমুখ।
দোয়া মাহফিলে তার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সাহেব হোসাইন।
ফুলতলায় ভ্রাম্যমান আদালতের অভিযান
ফুলতলা প্রতিনিধি
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সোমবার সকালে ফুলতলায় অভিযান পরিচালনা করেন। এ সময় শিরোমনি চিংড়িখালি এলাকায় সরকারি সড়ক দখল করে ভবন নির্মানের অপরাধে সাবেক ইউপি সদস্য রেজাউল হককে ১৫ হাজার টাকা এবং মাস্ক না পরায় ফুলতলার রফিক সড়কে মোজাম্মেল হক কে ৫শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
কাল খুবি দিবস: শিক্ষা কার্যক্রমের ৩০ বছর পূর্তি
বিশেস প্রতিনিধি
আগামীকাল ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস এবং একই সাথে এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তিনদশকপূর্তি। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সাথে জড়িয়ে আছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের নিরলস প্রচেষ্টা ও দীর্ঘদিনের আন্দোলন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশিত হয়। ১৯৮৯ সালের ৯ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। ১৯৯০ সালের জুলাই মাসে জাতীয় সংসদে ‘খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০’ পাশ হয়, যা গেজেট আকারে প্রকাশ হয় ওই বছর ৩১ জুলাই। এর পর ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ৪ টি ডিসিপ্লিনে ৮০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ১৯৯১ সালের ৩০ আগস্ট প্রথম ওরিয়েন্টেশন এবং ৩১ আগস্ট ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে ১৯৯১ সালের ২৫ নভেম্বর শিক্ষাকার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০০২ সালের ২৫ নভেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আড়ম্বরপূর্ণ পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় সেই থেকে প্রতিবছর ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেশনজট, সন্ত্রাস ও রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩০ বছর পূর্ণ করলো।
প্রতিষ্ঠাকালের দিক থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নবম। মহানগরী খুলনা থেকে ৩ কিলোমিটার পশ্চিমে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে এক মনোরম পরিবেশে গল্লামারীতে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত। তবে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকাটি ছিলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার এক বধ্যভূমি। খুলনা বিশ্ববিদ্যালয় একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। তবে সময়ের চাহিদা অনুযায়ী এখানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, চারুকলাসহ অন্যান্য বিষয়ের প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েটের পরই ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোর্স ক্রেডিট পদ্ধতি চালু হয়।
বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮টি স্কুল (অনুষদ) রয়েছে। এখানে মোট ২৯টি ডিসিপ্লিনে (বিভাগ) শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত ব্যাচেলর ডিগ্রি, ব্যাচেলর অব অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এম ফিল এবং পিএইচডি প্রদান করা হয়।
স্কুলগুলোর মধ্যে কলা ও মানবিক স্কুলের আওতায় রয়েছে ইংরেজি, বাংলা এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন। আইন স্কুলের আওতায় রয়েছে আইন ডিসিপ্লিন। জীব বিজ্ঞান স্কুলের আওতায় রয়েছে এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি, ফার্মেসি ও সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের আওতায় রয়েছে ব্যবসায় প্রশাসন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আওতায় রয়েছে আর্কিটেকচার, আরবান এন্ড রুরাল প্লানিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং পরিসংখ্যান ডিসিপ্লিন। সমাজ বিজ্ঞান স্কুলের আওতায় আছে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডিভেলপমেন্ট স্টাডিজ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আওতায় তিনটি ডিসিপ্লিন চালু রয়েছে, এগুলো হলো ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাষ্কর্য ডিসিপ্লিন। শিক্ষা স্কুলের অধীন রয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দি সুন্দরবনস (সিআইএসএস) কে ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) এ রূপান্তর করা হয়েছে। এছাড়া রিসার্চ সেল, মডার্ণ ল্যাংগুয়েজ সেন্টার ও খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মান বিশ্বমান অর্জনে সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা-গবেষণা জোরদারে ইন্টারন্যাশনাল অফিস স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সংখ্যা প্রায় ৫শত। ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় সাত হাজার। এছাড়া কর্মকর্তা রয়েছেন ৩শতাধিক এবং কর্মচারি রয়েছে প্রায় ৩শত। শিক্ষাকার্যক্রমের গত ৩০ বছরে ২৬ টি ব্যাচে থেকে উত্তীর্ণ গ্রাজুয়েট সংখ্যা ১৩ সহ¯্রাধিক। যারা দেশে-বিদেশে দক্ষতা, সুনাম ও সাফল্যের সাথে নানা পেশায় কাজ করছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এক তৃতীয়াংশই পিএইচডি ডিগ্রিধারী।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশেষ করে নবীন শিক্ষকবৃন্দ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ, অষ্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যায় স্কলারশীপ পাচ্ছেন। দেশি-বিদেশি সংস্থার গবেষণা সহায়তাও বাড়ছে। শিক্ষা ও গবেষণা কর্মকা-ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কর্তৃপক্ষ বিভিন্ন বিদেশি সংস্থা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নত বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রতিবছর আন্তর্জাতিক দাতা সংস্থার বিশেষজ্ঞগণ, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিজ্ঞানী ও গবেষকগণ খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, নেপালের কেআইএএস বিশ্ববিদ্যালয়, সারওয়াক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের মেকানিকাল বিভাগ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (এলআইপিআই) এর বায়োমেটিরিয়ালস সেন্টার এবং জার্মানির স্টুটগার্টস ইউনিভার্সিটির সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি ও লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির সাথে যৌথ গবেষণা প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আন্তঃমহাদেশীয় একটি গবেষণা প্রকল্পের বাংলাদেশ অংশে নেতৃত্ব দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীত জ্ঞান যাতে বাস্তবে কাজে লাগানো যায় এবং সেখানে শিক্ষার্থীদের হাতে কলামে প্রশিক্ষণ হয় সে জন্য বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাইঙ্গামারি গ্রামকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ভিলেজ হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং সেখানে কার্যক্রম চলছে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ৩টি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন, পাঁচটি আবাসিক হল, মেডিকেল সেন্টার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৫টি বাসভবন, অগ্রণী ব্যাংক ভবন, ডাকঘর, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় জামে মসজিদ ও বিশ্ববিদ্যালয় মন্দির। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জ্ঞান সহায়তায় রয়েছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি ভবন। এছাড়া চলতি প্রকল্পের আওতায় ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উর্দ্ধমুখী (৫ম ও ৬ষ্ঠ তলা) সম্প্রসারণ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পার্শ্বমুখী (১ম-৬ষ্ঠ তলা) ও উর্দ্ধমুখী (৫ম ও ৬ষ্ঠ তলা) সম্প্রসারণ, মাইকেল মধুসূদন দত্ত গেস্ট হাউজের পার্শ্ব এবং উর্ধ্বমূখী, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার ভবনে উর্ধ্ব ও পার্শ্বমুখী সম্প্রসারণের কাজ প্রায় শেষ হয়েছে। ইতোমধ্যে সাত তলা আইইআর ভবন ও মেডিকেল সেন্টারের নির্মাণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিমনেসিয়াম এবং সুউচ্চ এবং সর্ববৃহৎ আয়তনের ১০ তলা জয়বাংলা একাডেমিক ভবন, ১১ তলা বিশিষ্ট আবাসিক ভবনের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে।
দেশের তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার বিকাশে স্থানীয় সম্পদ আহরণ, উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা, প্রশিক্ষিত, দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন জনসম্পদ সৃষ্টি, জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় উচ্চতর শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশকে সমৃদ্ধির সোপানে এগিয়ে নেয়া এবং সম্ভাবনার নতুন নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার কাজ এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষাকার্যক্রমের তিনদশক পূর্তি উপলক্ষে উপাচার্য ও উপ-উপাচার্যের শুভেচ্ছা বাণী প্রদান করেছেন।
দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা: আগামী ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। একই সাথে এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তিনদশক পূর্তি। করোনা মহামারীর কারণে ব্যাপক আয়োজন সম্ভব না হলেও সীমিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি এবং একই সাথে তিনদশক পূর্তি উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০-৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় ওয়েবিনারে আলোচনা সভা, বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা। এছাড়া ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
বাগেরহাটে স্ত্রী-সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাঁসির আসামী গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মুহিত হোসেন শেখ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। পরে দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে মুহিতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোহাঃ গাজী রহমান। গ্রেফতার মুহিত হোসেন কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, পরকিয়ায় বাঁধা দেওয়ার অপরাধে ২০০৬ সালের ১৪ অক্টোবর রাতে মারধরের পরে শ্বাস রোধ করে নিজ স্ত্রী শাফি বেগমকে হত্যা করে মুহিত হোসেন শেখ। পরে হত্যার শিকার শাফি বেগমের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলা থেকে বাঁচতে ও অন্যের ঘাড়ে দোষ চাপাতে তিন মাস পরে ভাতের সাথে বিষ মিশিয়ে নিজের একমাত্র ৭ বছর বয়সী কন্যা সন্তান শিরিনকে হত্যা করে মুহিত। মামলার তদন্তকারী কর্মকর্তার চার্জশীট ও সাক্ষিদের সাক্ষ্য গ্রহন শেষে ২০১২ সালে আদালত মুহিতের ফাসির আদেশ দেন। হত্যার পর থেকে মুহিত পলাতক ছিল।
কচুয়া থানার এএসআই মোঃ অলিয়ার রহমান বলেন, মুহিত শেখ দীর্ঘদিন ধরে খুলনার আইসগাতিসহ বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। সে সেখানে একটি বিয়েও করে আত্ম গোপনে ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।
মোংলায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ড. হিমেল
বাগেরহাট প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্টি কবি, সাহিত্যিক ও গবেষক ড. হিমেল বরকতের দাফন সম্পন্ন হয়েছে। মোংলার গর্বিত সন্তান, দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ছোট ভাই তিনি। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মিঠাখালী বাজার ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর মেয়র জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মরহুমের বোনের স্বামী ও জেলা আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান ছোট মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল। এ ছাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর সরদার, মরহুমের বড় ভাই ডা. সাইফুল্লাহ, সুবির ওবায়েদ, সুমেল সারাফাত ও মোংলার বিভিন্ন সামাজিক পেশাজীবীরা এবং রাজনৈতিক নেতাকর্মীরাসহ তার স্বজন ও বন্ধুরা। জানাজার ইমামতি করেন মাওলানা তৈয়েবুর রহমান।
কবি ও অধ্যাপক ড. হিমেল বরকত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রোববার রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। পরে তার মরদেহ ধানমন্ডিতে নেওয়া হলে জোহরের নামাজের পর পাশের মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হয় বিকেল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখান থেকে সন্ধ্যায় অ্যা¤॥^ুলেন্সে করে তার মরদেহ জন্মস্থান বাগেরহাটের মোংলায় আনা হয়।
উল্লেখ্য, ড. হিমেল বরকত বাংলা ভাষা ও সাহিত্য চর্চার বিকাশে দারুণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম সফল গবেষক। সুন্দরবন নিয়ে তিনি গবেষণাগ্রন্থ রচনা করেছেন। এ ছাড়া তিনি একাধিক গ্রন্থের প্রণেতা। অসময়ে তার চলে যাওয়া বাংলা ভাষা ও সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি। হিমেল বরকতের বড় ভাই কবি রুদ্রের মৃত্যুর পর তার সৃষ্টিকর্মগুলো দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিতে অনেক অবদান রেখেছেন তিনি।
বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা ৬ দফা দাবী আদায়ের লক্ষে ৩ দিনের কর্মসুচি ঘোষনা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত সকল কলকারখানা চালু , বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর জরুরী সভা সোমবার সকাল ১০ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মুন্সি লিয়াকত আলী, মোঃ সেকেন্দার আলী, কাবিল হোসেন, মোঃ বক্তিয়ার , ওয়াহেদ মুরাদ, মোঃ নুর ইসলাম, নিজামউদ্দিন, আজাহার, মোঃ আবজাল হোসেন, মোঃ লুৎফর রহমান, ওবায়দুল ইসলাম, বিল্লাল হোসেন, শেখ আফিল উদ্দিন, মিহির রজ্ঞন বিশ্বাস , বিল্লাল মোড়ল , মোঃ ফজলুল হক, মোঃ মোকছেদ প্রমুখ । সভায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ শ্রমিক দের ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান । এ ছাড়া ৩ দিনের কর্মসুচি ঘোষনা করা হয় । কর্মসুচির মধ্যে রয়েছে আগামি ২৫ নবেম্ভর মহসেন শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা , ২৬ নবেম্ভর আফিল জুট মিল মজদুর ইউনিয়নে শ্রমিক সভা ,ও ২৭ শে নবেম্ভর বিকাল ৩ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা । বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান জানান এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত ৬ দফা দাবি পুরন করা না হয় তাহলে রাজপথ , রেলপথ অবরোধ সহ লাগাতার কঠিন আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে ।
কেশবপুরে সাধকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ: যুবক গ্রেফতার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সাধকের নিকট থেকে ছেলের জন্য তন্ত্রমন্ত্র নেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূ বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধর্ষণের মামলায় আটককৃত যুবককে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ভরতভায়না গ্রামের এক গৃহবধূকে (৪০) তার ছেলের জন্য সাধকের নিকট থেকে তন্ত্রমন্ত্র নেওয়ার কথা বলে গত শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তী ভেরচি গ্রামের ঘোষপাড়া ডাঙ্গির বিলের রাস্তার পূর্বপাশে জনৈক অজয় ঘোষের ধান ক্ষেতের প্রশস্থ আইলের উপর জোরপূর্বক ধর্ষণ করে। রোববার রাতে ওই গৃহবধূ উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের বারেক শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩৩), তার ৩ সহযোগী সন্ন্যাসগাছা গ্রামের লতিফ সরদারের ছেলে জসিম উদ্দিন (৩৫), ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদ (৩৩) ও কাশিমপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রোস্তম আলী ফকিরের (৩৯) নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আসামি সিরাজুল ইসলামকে সাধক সাজিয়ে ওই গৃহবধূকে পাশ্ববর্তী ভেরচি গ্রামের ঘোষপাড়া ডাঙ্গির বিলের ভেতর নিয়ে যাওয়া হয়। কেশবপুর থানার পুলিশ রোববার গভীর রাতে এ মামলার আসামি ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদকে গ্রেফতার করে। সোমবার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, ধর্ষণ মামলার আসামি আবু সাঈদকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মামুন রহমান-এর মৃত্যুতে নগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ড. মামুন রহমান (৮২) আর নেই। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মর্তুজা, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল জামাল ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, তথ্যপ্রযুক্তি সম্পাদক এহতেশামুল হক শাওন, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জামাল তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, সজিব তালুকদার, মুনতাসির আল মামুন প্রমূখ।
মোংলা পোর্ট পৌরসভার ‘কম্পিউটার প্রশিক্ষণ’র উদ্বোধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার ডিজিটাল সেন্টারের আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ’র উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ’র শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাসসহ অন্যান্যরা। প্রত্যেক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের উপকারীতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি কমলেশ মজুমদার ও সভাপতি জুলফিকার আলী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কম্পিউটার সম্পর্কেও পারদর্শী হতে হবে। কম্পিউটার জানা থাকলে পুরো বিশ্বই হাতের মুঠোয় থাকবে। শিক্ষণীয় সব কিছুই কম্পিউটারে সার্চ দিয়ে তাৎক্ষনিক জানা সম্ভব। এবং কম্পিউটার শিক্ষা লাভ করে নিজের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়তি আয়ের মধ্যদিয়ে বেকারত্বও দূূর করা সম্ভব হবে।
পৌর কর্তৃপক্ষের আয়োজন ও অর্থায়নে এ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী চালু করা হয়েছে। প্রাথমিকভাবে টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ নিশ্চিতের জন্য ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী কম্পিউটার ও সিসি ক্যামেরা প্রদাণ করেছেন।
পাইকগাছায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা ও বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাসকে চিকিৎসার্থে আর্থিক সহায়তা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা ও বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাসকে চিকিৎসার্থে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ সংবর্ধনা ও সহায়তা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার ইকবাল মন্টু কে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।এছাড়া লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু সুবোল চন্দ্র মন্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।তার চিকিৎসার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর ৫ হাজার এবং ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান (তুহিন) ১০ হাজার টাকা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক কমান্ড শেখ শাহাদাৎ হোসেন বাচ্ছু,সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধি বৃন্দ।
পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পূর্বশত্রুতার জের ধরে এক ঘের ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে মৃত্যু ভেবে ঘেরের পানিতে ফেলে রেখে পালিয়েছে দূর্বত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার মালথ গ্রামের ইছাক গাজীর সহিত একই এলাকার রাজু মোড়ল ও রেজা মোড়লদের লতা ইউনিয়নে তেতুলতলায় মৎস্য ঘেরের বাঁধ নিয়ে মনোমালিন্য চলে আসছিল। সোমবার দুপুরে ইছাক গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২৪) ঘেরে মাছের খাবার দিয়ে বাড়ি আসার সময় আতর্কিত ভাবে মালথ গ্রামের ইসলাম মোড়লের ছেলে রাজু মোড়ল ও রেজা মোড়ল লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় মাসুম মাটিতে লুটিয়ে পড়লে মৃতু ভেবে ঘেরের ভিতর পানিতে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে আহত অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাসুমের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করে। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্রব্যমূল্যের বাজারে টিসিবির পর্যাপ্ত পণ্য বিক্রির দাবি খুলনা বিএনপির
খবর বিজ্ঞপ্তি
বন্দর ও শিল্পনগরী খুলনায় দুর্মূল্যের বাজারে টিসিবির পর্যাপ্ত পণ্য বিক্রির দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন খুলনা শহরে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের কর্মস্থল। বিভিন্ন শ্রেণী পেশার লাখো লাখো মানুষ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছে। করোনাকালীন গত ৮ মাসে মানবেতর জীবন যাপনকারী শ্রমজীবী মানুষ অনাহারে অর্ধাহারে থাকছে। তাদের এই বেঁচে থাকা সংগ্রামে সরকারের সহযোগিতা নামমাত্র ও প্রস্তাব সর্বস্ব।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোথাও নেই রেশন কার্ডে চাল, নেই সরকারের ত্রান কার্যক্রম, শহর কেন্দ্রীক টিসিবির কিছু পণ্য বিক্রির কার্যক্রম চললেও তা সীমিত আকারে অপর্যাপ্ত ও অপ্রতুল। বিবৃতিতে নেতৃবৃন্দ বন্দর ও শিল্পনগরী খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য অবিলম্বে ১০ টাকার চাল বিক্রির কার্যক্রম শুরু, অসহায় ছিন্নমুল মানুষের জন্য ত্রান কার্যক্রম চালু, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতিরোধে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা, পাইকারী ও খুচরা সবজি বাজারে মূল্যের অধিক তারতম্যের জন্য বাজার মনিটরিং এবং টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আরও ব্যাপক পরিমান ও পণ্যের সংখ্যা বাড়ানো এবং শহরে অন্তত ২৫ স্থানে পণ্য বিক্রির ব্যবস্থার দাবী জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
ড. মামুন রহমানের মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির শোক সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাববাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান আজ বাংলাদেশ সময় বেলা ৩.৩০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নলিল¬াহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
ব্যক্তিগত জীবনে অত্যন্ত শান্তিপ্রিয় মিষ্টভাষী সদালাপী পরোপকারী জনাব ড. মামুন রহমান ছিলেন ফুলতলার কৃতি সন্তান। দীর্ঘদিন লন্ডনে বসবাসকারী ড. মামুন রহমান পেশায় একজন উচ্চ শিক্ষিত চার্টার্ড একাউন্টেন্ড হলেও মানুষের সেবায় সুদুর লন্ডন থেকে এলে জামিরার জনগনের অনুরোধে চেয়ারম্যান নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনসেবায় মননিবেশ করে ছিলেন। জনতার এক আন্দোলনে দলের নেতাকর্মীদের পাশে থাকায় স্বৈরাচারী সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং দেশে ফিরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খুলনা মহানগর বিএনপি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
নারী, কিশোর-কিশোরী ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে সোমবার সকালে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, পুষ্টি চাহিদা ও পুষ্টি গ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারের পাশাপাশি নারীদের সচেতন করে তোলা হবে। বিভিন্ন হাট বাজারে নারীরা তাঁদের পছন্দমত পুষ্টিমান সম্পন্ন শাকসবজি কিনতে পারেন তার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু সংখ্যক বাজারে নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং কর্নার (শিশুদের বুকের দুধ খাওয়ানোর স্থান) তৈরি করা হবে। এছাড়া মসজিদের ইমামদের প্রশিক্ষণ দিয়ে খুদবায় পুষ্টিবার্তা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।
সভায় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, ডাঃ সাদিয়া মনোয়ারা উষা প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সরকারি জমিতে মাছের অবৈধ ঘের, ভাঙছে সড়ক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ভট্টবালিয়াঘাটায় সরকারি জমিতে অবৈধভাবে মাছের ঘের করায় জন সাধারণের চলাচলের সড়কে ভাঙন দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কে ভাঙনের কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভোগান্তি থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী জানান, খুলনা-মোংলা মহাসড়কের পাশের খানপুর ইউনিয়নের ভট্টবালিয়াঘাটা এলাকায় আবু মুসা তালুকদারের স্ত্রী লুনা আক্তার সড়ক ও জনপথ কিভাগের সরকারি জমি দখল করে মাছের ঘের করেছেন। এই ঘেরে বিভিন্ন সময় মাটি কাটা ও পানি সেচের ফলে পাশের সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়রা ওই সড়ক দিয়ে নিজেদের প্রয়োজনীয় পণ্য ও অন্যান্য দ্রব্যাদি পরিবহন করতে পারছেন না। যাতায়াতেও সমস্যার মুখে পড়েছেন তারা।
স্থানীয় হায়দার আলী জানান, তার কোনও জমি না থাকায় ২০ বছর ধরে রাস্তার পাশে কুড়েঘর বেঁধে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে কয়েক বছর ধরে লুনা আক্তার তার ঘরের পাশ দিয়ে মাটি কেটে নিয়ে সরকারি জমিতে মাছের ঘের করায় তার বসতঘর ও গোয়াল ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। একইসঙ্গে এলাকাবাসীর চলাচলের সড়কটিতেও ভাঙন দেখা দিয়েছে।
প্রবাসী বাদশা মিয়ার স্ত্রী রীনা বেগম বলেন, লুনা আক্তার সরকারি জমিতে মাছের ঘের করায় চলাচলের সড়কটি ভেঙে পড়ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা এক প্রভাবশালী ব্যক্তির আত্মীয়। সেই প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে মাছের ঘের করেছে। একারণে রাস্তাটি ভেঙে পড়ছে বলে জানান তিনি।
পুরস্কারের ১ লাখ ইউরো সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যয় করতে চায় সাদাত
নড়াইল প্রতিনিধি
সাইবার বুলিং থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেলখ্যাত আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত কিশোর সাদাত রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সাদাত জানায়, ‘আন্তর্জাতিক শিশু শন্তি পুরস্কারের সম্মানির এক লাখ ইউরোর পুরোটা অ্যাপটির উন্নয়নে ব্যয় করবো। কীভাবে কিশোরদের জন্য ইন্টারনেটকে আরও নিরাপদ করা যায় সেজন্য সারা দেশের ৬৪টি জেলায় দ্রুত সাইবার টিনস-এর এই অ্যাপ বিস্তারের চেষ্টা করবো। যতদিন পর্যন্ত বিশ্বে সাইবার বুলিং-এর অভিযোগ পাবো ততদিন পর্যন্ত এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো।’
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক, সাদাতের বাবা মো. শাখায়াৎ হোসেন, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু প্রমুখ। পরে সাদাত রহমান সাকিবকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিথিরা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাইবার বুলিং নিয়ে কাজ করা নড়াইল সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কিশোর সাদাত রহমান গত ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে ‘কিডস রাইটস’ এর পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পায়। এদিন নেদারল্যান্ডস এর হেগে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।
খুলনার নির্দিষ্ট স্থানে টয়লেট ও ব্রেস্টফিডিং কর্নার তৈরির ঘোষণা
স্টাফ রিপোর্টার
নারী, কিশোর-কিশোরী ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে খুলনা জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নির্দিষ্ট স্থানে নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং কর্নার তৈরির কথা জানানো হয়। সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, পুষ্টি চাহিদা ও পুষ্টি গ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারের পাশাপাশি নারীদের সচেতন করে তোলা হবে। বিভিন্ন হাট-বাজারে নারীরা যাতে তাদের পছন্দমতো পুষ্টিমান সম্পন্ন শাক-সবজি কিনতে পারেন তার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু সংখ্যক বাজারে নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং কর্নার (শিশুদের বুকের দুধ খাওয়ানোর স্থান) তৈরি করা হবে। এছাড়া মসজিদের ইমামদের প্রশিক্ষণ দিয়ে খুতবায় পুষ্টিবার্তা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।
সভায় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. হাফিজুর রহমান, ডা. সাদিয়া মনোয়ারা উষা প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন।
আম্পান বিধ্বস্তদের মানবতার দেয়াল
কয়রা প্রতিনিধি
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় করা হয়েছে ‘মানবতার দেয়াল’। শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কয়রা সদরের ইউনিয়ন পরিষদের প্রবেশ পথে করা হয়েছে এ ‘মানবতার দেয়াল’। কয়রা উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘আমাদের একটি সদিচ্ছাই হয়তো অন্য একজন মানুষের প্রয়োজনের খোরাক হতে পারে। আমাদের প্রাত্যহিক জীবনের ব্যবহারের অতিরিক্ত ও অপ্রয়োজনীয়, কিন্তু ব্যবহারযোগ্য অনেক শীতের পোশাক-পরিচ্ছদ নিজগৃহে রয়ে যায়। একটা সময় এই পোশাকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। অথচ একটু আন্তরিকতাতেই হয়তো কোনও শীতার্ত মানুষ ব্যবহার করে উপকৃত হতে পারেন। সমাজের বিত্তবান, স্বচ্ছল মানুষের প্রতি মানবিক আবেদন, আপনাদের অব্যবহৃত জামা কাপড়সহ অন্যান্য জিনিসপত্র এই দেয়ালে রেখে যাবেন। আর অস্বচ্ছল মানুষ এখান থেকে তা নিয়ে চাহিদা মেটাবে।’
কয়রার ওয়াসকুরুনী আহমেদ বলেন, ‘যা প্রয়োজন নেই, তা এখানে রেখে গেলে অসহায় মানুষ এখান থেকে নিতে পারবেন। এ ধারণাকে সামনে রেখে শীতার্ত/বস্ত্রহীন মানুষের কষ্ট লাঘবে এ বছর মানবতার দেয়ালের কাজ শুরু হয়েছে।’ কয়রার তৌফিক ইসলাম বলেন, মানবতার দেয়াল আইডিয়াটা ভালো হয়েছে। এখন এখানে স্বচ্ছল মানুষে এগিয়ে আসাটা জরুরি। তাহলে অস্বচ্ছলতা মানুষগুলো এ উদ্যোগের সুফল পাবেন। এ কার্যক্রমের সফলতা আসবে।
তালায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি
সোমবার (২৩ নভেম্বর) বিকালে তালা উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরী সহায়তায়, উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্মকর্তা মো. ইউনুস আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুুরশিদা পারভীন পাঁপড়ী, তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, তালা থানার এস আই প্রীতিশ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্মকর্তা হাসি রানী কুন্ডু এবং মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
তালায় ৩টি নারী গ্রুপে দলিত’র ৬০হাজার টাকা অনুদান বিতরন
তালা প্রতিনিধি
তালায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২০জন করে নারী সদস্যদের নিয়ে গঠিত সেলফ্ হেল্প গ্রুপের মাঝে বীজ ক্রয়ের জন্য অনুদান বিতরন করা হয়েছে। দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালী এর সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র টিপসি প্রকল্প’র আওতায় এই অনুদান বিতরন করা হয়। রোববার সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুদান বিতরন উপলক্ষ্যে এক অনুষ্ঠান দলিত’র হেড অব হেলথ এন্ড লাইভলিহুড অফিসার নিতাই চন্দ্র দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল ইসলাম ও সমাজ সেবা অফিসার মো. আব্দুল আওয়াল। দলিত প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম’র পরিচালনায় এসময় সাংবাদিক মিজানুর রহমান, দলিত’র হিসাব রক্ষন অফিসার কৃষ্ণপদ দাশ, প্রকল্প সমন্বয়কারী ইকবাল জামিল, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র কুমার দাশ, উপকারভোগী ৩টি সেলফ হেল্প গ্রুপের সভাপতি যথাক্রমে চায়না সরকার, রুমি সরকার এবং শিখা দাশ সহ উপকারভোগী গ্রুপের সদস্যরারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগী ৩টি সেলফ হেল্প গ্রুপের মাঝে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
জমজ শিশু সন্তানের দুধের জন্য দরিদ্র পিতার আকুতি
ইলিয়াস হোসেন, তালাঃ
জমজ দু’টি কন্যা শিশু সন্তানকে পান করানোর জন্য দুধ কেনার সামথ্য নেই হতভাগ্য পিতা প্রদীপ কুমার মন্ডলের। স্ত্রী অসুস্থ্য থাকায় বুকের দুধ ভাগ্যে জুটছেনা ইশা ও দিশা মন্ডলের। তারসাথে ভূমিষ্ট হবার পর থেকে শারিরীক নানান অসুস্থ্যতার জন্য হাসপাতালে থাকতে হয় শিশু দু’টির। অপুষ্টি এবং খাদ্যাভাবে দিন দিন শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়ছে ইশা ও দিশা।
দরিদ্র প্রদীপ মন্ডল তালা উপজেলার তেতুলিয়া ঋষি পাড়ায় বসবাস করেন। তিনি জানান, প্রায় ৭ মাস আগে তার স্ত্রী দোলন মন্ডলের গর্ভে ফুটফুটে দু’টি কন্যা শিশু সন্তানের জন্ম হয়। কিন্তু করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে অন্তঃস্বত্তা স্ত্রীকে পুষ্টিকর খাবার দিতে না পারায় জন্মের পর থেকে জমজ সন্তান দু’টি অসুস্থ্য হয়ে পড়ে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে সুস্থ্য করে বাড়িতে আনা হয়। কিন্তু স্ত্রী দোলন মন্ডল এখনও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারেনি। যে কারনে তার বুকের দুধ পর্যাপ্ত না হওয়ায় শিশু দু’টি প্রয়োজনীয় দুধ ও অন্যান্য খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। এরফলে দিন দিন সন্তান দু’টি খাদ্যাভাবে অসুস্থ্য হয়ে পড়লেও তাদের জন্য দুধ কেনার মতো সামার্থ প্রদীপের নেই। একারনে হতভাগ্য পিতা প্রদীপ মন্ডল সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সমাজের দানশীল মানুষদের সহযোগীতা কামনা করেছেন। সহযোগীতা পাঠানোর জন্য ০১৭২৮ ২৭৬৩৬০ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অসহায় পিতা প্রদীপ মন্ডল আকুল আবেদন জানিয়েছেন।
ফকিরহাট বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল
ফকিরহাট প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এর মাতা মোসাঃ শেখ রিজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় ফকিরহাটে অবস্থিত বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল সোমবার বাদ আছর বেসিক ব্যাংক লিমিটেড ফকিরহাট শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোঃ ওহিদ বিশ্বাস। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক। এসময় বেসিক ব্যাংক লিমিটেডের ফকিরহাট শাখার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন(পিকেএ)।
শৈলকুপায় জমি বিরোধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ
সম্রাট হোসেন,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় জমি বিরোধে খয়বার হোসেন খান (৭০) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তারই আপন ভাই আলী আলম খান ও ভাতিজাদের বিরুদ্ধে। ঘটনাটি ২২ নভেম্বর(রোববার) বিকালে উপজেলার দিগনগর ইউনিয়নের দহকোলা গ্রামে। এঘটনায় শৈলকুপা থানায় এজাহার দায়ের হয়েছে। এজাহার সুত্রে জানা যায়, উপজেলার দহকোলা গ্রামে খয়বারের সাথে তারই আপন ভাই আলমের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২২ নভেম্বর(রোববার) বিকালে আলমের নেতৃত্বে তার দুই ছেলে ডিয়ার খান, ছোটন খান ও সাইদার খান, আক্তার খানসহ প্রায় ৬/৭ জনের একটি দল দেশীয় অস্ত্র, রামদা, ডাসা, হাতুড়ী, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে খয়বারের বাড়িতে অর্তকিতভাবে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। একপর্যায়ে খয়বারের ষাটোর্ধ্ব স্ত্রী বাধা দিলে ডিয়ার, ছোটন ও আফরোজা সুলতানা টফি তাকে মারধরে আহত করে। পরে ঘরে ঢুকে রঙিন টেলিভিশন, আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া ওয়ারড্রপের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এসময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী খয়বার ওইদিন রাতেই শৈলকুপা থানায় একটি এজাহার দায়ের করেছেন। আহত মরিয়ম বেগম জানান, আমার ছেলেরা কেউ বাড়িতে না থাকার সুযোগে আলম ও তার ছেলেরাসহ ৬/৭ জন মিলে দফায় দফায় হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে। জমি লিখে না দেয়ায় অতর্কিতভাবে তারা এঘটনা ঘটায়। অভিযুক্ত আলমের স্ত্রী আফরোজা সুলতানা টফি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকেই তারা মেরে আহত করে ভাংচুর করে নিজেরাই সবকিছু সরিয়ে দোষারোপ করছে। আমার স্বামীর প্রাপ্য জমি দেয়ার কথা থাকলেও তারা দীর্ঘদিন তালবাহানা করছে। এ বিষয়টির জন্যই তারা মিথ্যা নাটক সাজিয়েছে। দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান তপন জানান, ঘটনাটি আমি মৌখিকভাবে শুনেছি। বিষয়টি যদি সত্যি হয় প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আশাশুনিতে সুদের টাকায় ব্যবসার শেয়ার হয়ে মালিককে সর্বশান্ত!
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সুদের কারবারে সর্বশান্ত হয়ে বহু মানুষ এখন পলাতক ও সর্বশ্বহারা হয়ে দিন যাপনে বাধ্য হয়েছে। আবার কেউ কেউ আত্মহত্যার মত গর্হিত কাজ করতে বাধ্য হয়েছে। তারপরও বুধহাটাকে সুদের কারবার থেকে থামানো সম্ভব হয়নি। সুদের জালে ধরা খেয়ে নিজের ব্যবসার অর্ধেক শেয়ার সুদ ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েও এখন সর্বশান্ত হতে বসেছে বুধহাটার এক ব্যবসায়ী। এব্যাপারে সহকারী পুলিশ সুপার (আশাশুনি ও দেবহাটা) বরাবর প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধহাটা গ্রামের মৃত গহর আলির পুত্র নজরুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট কাগজপত্র দৃষ্টে জানাগেছে, নজরুলের বুধহাটা বাজারে ‘পিয়া ইলেক্ট্রনিক্স’ নামে ব্যবসা আছে। ব্যবসার প্রয়োজনে তিনি বিবাদী বুধহাটা গ্রামের সুদ ব্যবসায়ী মনিরুল ইসলাম ও একলাছুর রহমানের নিকট থেকে আড়াই লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। এবং সুদ আসলে ৮ লক্ষ ৪০ টাকা দিয়ে ঋণ পরিশোধ করেন। এরপর ব্যাংক থেকে বড় অংকের ঋণ নেওয়ার জন্য কিছুদিনের জন্য আবার ৪ লক্ষ ৫০হাজার টাকা ঋণ নেন। কিন্তু ব্যাংকের ঋণ না পাওয়ায় তিনি প্রতি মাসে সুদ বাদ ১ লক্ষ ৬০ হাজার টাকা করে ১১ মাসে ১৭ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েও ঋণ শোধ করতে পারেননি। তখন সুদ ব্যবসায়ীদের শেয়ার নিলে আর সুদের টাকা দিতে হবেনা এমন পরামর্শে তাদেরকে অর্ধেকাংশ শেয়ার করে নেয়। (সুদ ও আসল এবং কোম্পানির পাওনা নিজেদের গায়ে নিয়ে) ব্যবসায় তাদের ২০ লক্ষ টাকা মুলধন দেখিয়ে এগ্রিমেন্ট করে নেয়। কিন্তু পাওনাদারদের সব টাকা শোধ দেয়নি। ব্যবসা তারাই চালাতে থাকে। নজরুলকে প্রতিদিন এক/দেড় শত করে টাকা দেওয়া হতো। এনিয়ে গোলযোগের একপর্যায়ে ১৫ আগষ্ট তারা হিসাবে বসলে দেখা যায় ২০১৮ সালে নজরুল ৫৫,৭৭,০২২ টাকা ও ২০১৯-২০ সালে ১৭,২৪,১২২ টাকা ব্যবসায় দিয়েছেন। নজরুল পেয়েছেন ১৬,৫৩,২৩৫ টাকা। তার পাওনা রয়েছে ৫৫,৭৪,৩৮৭ টাকা। হিসাব তাদের নিজের হাতের লেখা। এছাড়া আইডিএলএস ব্যাংক হতে নজরুল আরও সাড়ে ৬ লক্ষ টাকা ঋণ তুলে দেয়। যে টাকা দিয়ে মাইক্রো কেনা হয় এবং আয় ব্যয়ের হিসাব ব্যবসায়ীক খাতায় লেখা হয়। এখন তারা অস্বীকার করছে কিন্তু নজরুলকে মারপিট ও হুমকী ধামকী দিয়ে এলাকা ছাড়ার পর্যায় করেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ করা হয়েছে।
আশাশুনিতে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার চার ইউনিয়নে পৃথক ভাবে ৪টি জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ৪ ইউনিয়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ইউনিসেফ সিপি প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আশাশুনির আয়োজনে উপজেলার চারটি ইউনিয়নে পৃথক চারটি জীবন দক্ষতার উপর প্রশিক্ষনে ৫৫ জন কিশোর কিশোরি অংশগ্রহণ করে। এই প্রশিক্ষনের মাধ্যমে ছেলেমেয়েরা জীবন দক্ষতার বিভিন্ন দিক সর্ম্পকে ও বিভিন্ন আবেগীয় চাপে কিভাবে টিকে থাকতে হবে তার উপরে জ্ঞান লাভ করে। উক্ত প্রশিক্ষনগুলো পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সুজিত হালদার ও জুনিয়র প্রোগ্রাম অফিসার পল হাজরা।
কাদাকাটিতে গোয়াল থেকে ৬ গরু চুরি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে গোয়ালঘরের তালা ভেঙ্গে ৬ গরু চুরির ঘটনা ঘটেছে। কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি গ্রামের অভিমান্য সরকারের পুত্র প্রভাষক দীপঙ্কও সরকার বাড়িতে গরু পালন করেন। রবিবার সন্ধ্যায় গোয়ালঘরের তালা আটকে গরু রাখা হয়েছিল। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা গোয়ালের তালা ভেঙ্গে ২টি গরু চুরি কওে নিয়ে যায়। অন্য গরু লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সোমবার সকালে গরু ছাড়ার জন্য গোয়ালে গিয়ে চুরির ঘটনা জানাজানি হয়। অপরদিকে এক সপ্তাহ আগে টেংরাখালী গ্রামের সুয্যকান্ত মন্ডলের পুত্র কার্ত্তিক চন্দ্র মন্ডলের গোয়াল ঘর থেকে একই ভাবে ৪টি গরু চুরি করা হয়েছিল। এলাকাবাসী ইউনিয়নের তেতুলিয়া ব্রীজ ও হলদেপোতা ব্রীজের কাছে পুলিশী পাহারার ব্যবস্থা করলে চুরি থামানো যাবে বলে ধারনা করেন।
নগর যুবলীগের দোয়া আজ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা- ২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, বিসিবির পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, নৌপরিবহন মালিক গ্রুপের সহ সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু ভাইয়ের মাতা বেগম রাজিয়া নাসের এর আতœার মাগফিরাত কামনা করে আজ মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ। খুলনা মহানগর আওয়ামী যুবলীগের সকল সদস্য ও নগর যুবলীগের অন্তর্গত সকল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
ডুমুরিয়ার দাসপাড়ায় মাসব্যাপী দামোদর উৎসব শুক্রবার শেষ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া দাসপাড়ায় মাসব্যাপী দামোদর উৎসব আগামী শুক্রবার ভোগ মহোৎসবের মধ্য দিয়ে শেষ হচ্ছে। প্রতি বছরের মত এবার ১০ই কার্তিক থেকে এ উৎসব দাসপাড়া রাধা গোবিন্দ মন্দিরে শুরু হয়েছে। শুক্রবার তিন দাসপাড়ার সকল সদস্যদের মধ্যে ভোগ মহা উৎসব প্রদান করা হবে। করোনার কারণে এ বছর প্রতিদিন সকালে নগর র্কীতন না হলেও প্রতি সন্ধ্যায় মন্দিরে প্রদ্বিপ জালানো, নামকীর্তন, ভগবত আলোচনা ও প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রতিদিন ভগবত আলোচনা করেন হরে কৃষ্ণ দাস। এছাড়া মন্দিরে উপস্থিত থাকেন পরিমল দাস, চিত্তরঞ্জন দাস, শিব দাস, প্রতাপ দাস, পঞ্জরাম দাস, শিবপদ দাস, মহাদেব দাস, চৈতান্ত্য দাস, গুরু দাস, চন্টা দাস প্রমুখ। মন্দিরে আগত ভক্তদের প্রায়ই শুভেচ্ছা জানান ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।
ডুমুরিয়ায় জাসাস’র কর্মী সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) এর আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জাকারিয়া সুপার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জাসাস খুলনা জেলা শাখার যুগ্ম-আহবায়ক রিজাউল করিম রানার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা জাসাস’র আহবায়ক শহিদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন ও জেলা জাসাস’র সদস্য সচিব শহিদুল ইসলাম। জেলা জাসাস’র যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেনের সঞ্চালনায় বক্তব্যদেন যুবদল নেতা মাশকুর রহমান ফ্রান্স,সেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন আনু,সন্দিপ চট্টোপাধ্যায়,এফএম রফিকুল ইসলাম,শেখ ফরিদুল ইসলাম,শেখ ফরিদ,এমএম জাফর হাসান,হাবিবুর রহমান হাবিব,খান আবু জাফর,মুনছুর আলী মোল্যা,জিয়াউর রহমান জীবন,নিলোৎপল নিলয়,আমিনুল ইসলাম,শফিকুল ইসলাম,রমজান আলী খাজা, শাম্মি মোল্যা,শেখ আঃ আজিজ মেম্বর,তৌহিদুজ্জামান তোহিদ,পবিত্র রাহা,কারিমুল ্ইসলাম,কাশেম সরদার,মোঃ জাফর হোসেন, হাদিউজ্জামান,আদিল হোসেন,হাদিউল,মনিরুজ্জামান সোহাগ,মুরাদুজ্জামান সবুজ,আসাদুজ্জামান আসাদ,তামিম ইভান,সাকিব হাসান, বিরেশ্বর রায়,আশরাফুল ইসলাম,জিয়াউর রহমান,শেখ ফয়সাল,জাফর খাঁ,ইলিয়াজ হোসেন,ফয়সাল আহমেদ মানিক,সৈয়দ নাসিম, লাচ্ছু শেখ,খোকন তালুকদার,আঃ মজিদ শেখ,আজিজুল শেখ প্রমূখ।
দিঘলিয়ায় বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান
আসাদ, দিঘলিয়া প্রতিনিধি
মানবতার মা জননেত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-০১ আসনের মাননীয় সাংসদ শেখ হেলাল উদ্দিন এম পি, খুলনা-০২ আসনের মাননীয় সাংসদ শেখ সালাহউদ্দিন জুয়েল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর গর্ভধারিনী মা মরহুমা বেগম রিজিয়া নাসেরের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী (এম পি) এর সহ ধর্মিনী, এনভয় গ্রুপের পরিচালক, সমাজ সেবক মিসেস সারমিন সালাম এর প্রতিষ্ঠিত সংগঠন সারমিন সালাম মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্যোগে গতকাল দোয়া, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। দিঘলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ কতৃক আয়োজিত উক্ত সেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মুন্জুর হোসেন, খান আনিসুর রহমান, খান মতিয়ার রহমান, গাজী মাসুদ রানা, মিজানুর রহমান হাওলাদার, শেখ রায়হান উদ্দিন, হাবিবুর রহমান তারেক, কে এম আসাদুজ্জামান, শেখ আনিসুর রহমান, শেখ রিয়াজ হোসেন, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, মোড়ল রাকিবুল ইসলাম, মোঃআল-আমিন শেখ, মাষ্টার এম এম কওসার আআলী, শেখ মুরাদুল ইসলাম, মোঃজুলু শেখ, আজমুজ্জামান রিমন, শেখ সাইদুর রহমান, খান তৌহিদুর রহমান, শেখ আসাদুজ্জামান আছা, তবিবুর রহমান, ইমন শেখ, বাবুল শেখ প্রমুখ। খুলনা মেডিকেল কলেজ ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিকাল ৩.০০ টা হইতে ৫.৩০ টা প্রর্যন্ত চলমান এই চিকিৎসা সেবা কার্যক্রমে প্রায় দুই শতাধিক নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়। পানিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখ্য এই সারমিন সালাম মা ও শিশু কল্যান কেন্দ্র ইতি মধ্যে দিঘলিয়া উপজেলার প্রতিটি এলাকায় হাজার হাজার সেবা প্রত্যাসিদের বিনা মূল্যে সেবা প্রদান করে যাচ্ছে।
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সজন ও মহাসচিব সুলতান
বেনাপোল প্রতিনিধি
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের তৃ -বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মফিজুর রহমান সজন ও মহাসচিব পদে মো: সুলতান হোসেন খান নির্বাচিত হয়েছেন।
গতকাল ঢাকায় সংগঠনের অডিটরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশ থেকে ১৬ জন নির্বাচিত হন।
সভাপতি-আলহাজ্ব মফিজুর রহমান সজন, সহ সভাপতি আবুল আহসান তালুুকদার ননী, মহসচিব মো: সুলতান হোসেন খান, অর্থিসচিব একেএম আকতার হোসেন,সাংগঠনিক ও প্রচার সচিব শেখ লিয়াকত হোসেন, শুল্ক ও প্রশিক্ষন বিষয়ক সচিব, এমদাদুল হক লতা, বন্দর বিষয়ক সস্পাদক মো: ফারুক আলম, আন্তর্জাতিক বিষয়ক সচিব, মো: আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) নির্বাহী সদস্য, মো: আব্দুল কুদ্দুস, তোফাজ্জাল হোসেন, মিচছু সাহা, কাজী মাহমুদুল ইমাম বিলু, আলহাজ্ব নুরুজ্জামান, খাইরুজ্জামান মধু, মো: নাছির উদ্দিন, মো: কবির আহমেদ।
মহেশপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও মতিয়ার মাষ্টারের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ (৬৫) গতকাল সোমবার ভোর রাতে হ্নদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি…….. রাজেউন)। অপর দিকে পান্তাপাড়া গ্রামের সাবেক শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান জিয়ার পিতা এবং পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনের শ্বশুর মতিয়ার রহমান মাস্টার (৭১) গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…….. রাজেউন)। দুপুরে আব্দুল লতিফ চেয়ারম্যানকে ভৈরবা স্কুল মাঠে ও মতিয়ার রহমান মাষ্টারকে বিকালে পান্তাপাড়া স্কুল মাঠে জানাযা শেষে আব্দুল লতিফ চেয়ারম্যানকে ভৈরবায় ও মতিয়ার রহমান মাস্টারকে পান্তাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে আব্দুল লতিফ চেয়ারম্যান ও মতিয়ার রহমান মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাতুল ইসলাম সাজ্জাদ, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মালেক গাজী, ডেপুটি কমন্ডার রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এম,এ আসাদ, জেলা পরিষদ সদস্য শেখ হাশেম আলী, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফার হাসান চৌধুরী নুথান,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লা হক,নেপা ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা,কাজিরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা,বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান লাল্টু প্রমুখ।
ফকিরহাটে প্রনোদনা স্বরুপ ৫৬০চাষীর মাঝে ৮ প্রকার বীজ ও সার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্নবাসন এবং রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫৬০জন কৃষকদের মাঝে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, টমেটো, মরিচ ও গ্রীষ্মকালীন মুগ সহ প্রায় ৮প্রকার বীজ ও সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ গুলি বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ গুলি বিতরন করেন।
বিতরন অনুষ্ঠানে তিনি তাঁর বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ সরকার জনমানুষের কল্যানে কাজ করছে বলেই আজ আমরা কৃষিতে সয়ংসম্পূনতা অর্জন করতে পেরেছি। তিনি বলেন এই করোনা পরিস্থিতির সময়েও সরকার কৃষকদের নানামুখী সহযোগীতা করে যাচ্ছেন। আমাদের সেই সহযোগীতা গুলি কাজে লাগাতে হবে। শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ সকল ক্ষেত্রে আমাদের ব্যাপক উন্নতি হয়েছে। আজ এঅঞ্চলের গ্রামীন সড়কের উন্নতি হয়েছে, যে কারনে কৃষকরা তাদের উৎপাদিত পন্য বাজারজাত করে ন্যার্য মূল্য পাচ্ছেন। সরকারের দেওয়া প্রনোদনা গ্রহন করে তা সঠিক ভাবে কাজে লাগানোর জন্য তিনি সকল কৃষকদের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক তুষার কান্তি বালা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও কৃষক মোঃ আছাদ ফকির প্রমূখ। এসময় বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সহ কৃষক ও কৃষাণীগনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৬০জন চাষী-কে মোট ৬২০কেজি বীজ ও ৪হাজার ৩শত কেজি এমওপি সার বিতরণ করা হয়(পিকেএ)।
সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মহেশপুরে মানববন্ধন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল এবং দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের নামে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাব মহেশপুরের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকালে মহেশপুর থানা সামনে প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে এ কর্মসূচী পালন করেন। এ সময় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি জনাব সরোয়ার হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাব এর সভাপতি এম রায়হান, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুরের উপদেষ্টা আর টিভির জেলা প্রতিনিধি শিপলু জামান, মাইটিভি জেলা প্রতিনিধি মিঠু মালিথা, দৈনিক দিনকালের ওবাইদুল হক, ফতেপুর ইউপি চেয়ারম্যামন সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,কালীগঞ্জের অগ্রনী ব্যাংক শাখায় সম্প্রতি জাল জালিয়াতির মাধ্যমে সাময়িক বরখাস্তকৃত শাখা ব্যবস্থাপক শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ক্রেডিট কর্মকর্তা আব্দুস সালাম ও মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলী অসংখ্য কৃষকের নামে ঋন তুলে আত্বসাত করার খবর পত্রিকায় প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যাংক কর্তপক্ষ দূর্নীতির প্রমান পেয়ে ২ জনকে সাময়িক বরখাস্ত ও একজনকে অব্যাহতি প্রদান করেছেন। এরপর দূর্নীতিবাজ আব্দুস সালাম ও আজির আলী ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও শাহারিয়ার আলম সোহাগের নামে ৫০০/৫০১ ধারায় মামলা দায়ের করে।
মোরেলগঞ্জ-শরণখোলার মৈত্রী পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশন গঠন
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ-শরনখোলার উপকূলীয় এলাকার ৩৫/১ পোল্ডারের পানি ব্যবস্থাপনা সংগঠনের কাজ সঠিকভাবে তত্তাবধান ও সার্বিক সহযোগিতার জন্য মৈত্রী পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন গঠন করা হয়েছে। মোঃ আবুল কাশেম হাওলাদারকে সভাপতি ও মোঃ আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিশ^ ব্যাংকের আর্থিক সহযোগিতায় পানি উন্নায়ন বোর্ডের বাস্তবায়নে এবং বাস্তবায়ন সহযোগী হিসাবে সুশীলন সংস্থা উপকূলী বাঁধ উন্নয়ন প্রকল্প,ফেজ-১(সিইআইপি-১)এ প্রকল্প বাস্তবায়ন করেছে। এ প্রকল্পের আওতায় শরনখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৮ পানি ব্যবস্থাপনা সংগঠন তৈরী করা হয়েছে। উক্ত পানি ব্যবস্থাপনা সংগঠন ৩৫/১ পোল্ডারে নির্মানাধীন ৬২.৫ কি.মি বেড়িবাঁধ এলাকায় পানি ব্যবস্থাপনা ও পরিচালনা সহ বেড়িবাঁধ এলাকায় সামাজিক বনায়নের কাজ করছে। এ ২৮ টি প্রকল্পের কাজ সঠিকভাবে তত্তাবধান ও সার্বিক সহযোগিতার জন্য এ এসোসিয়েশন গঠন করা হয়।
উক্ত পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ঘোষনার সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পরিবেশ বিশেষঙ্গ ড. তৌহিদুল ইসলাম ও পানি ব্যবস্থা দলের নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন সংস্থার জেলা ব্যবস্থাপক রাম প্রসাদ সহ সুশীলন সংস্থার শরণখোলা ও মোরেলগহ্জ উপজেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
ঝনাইদহে আবাদী জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ৫ টি গ্রামে আবাদী জমিতে খাল খননের সিদ্ধােেন্তর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় কৃষকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক-কৃষাণীরা অংশ নেয়। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, জামির হোসেন, উজ্জল মেম্বার. গোবিন্দ দাস, খোকন মিত্র, খাইরুল ইসলামসহ অনেকেই।
এসময় তারা বলেন, ওই ৫ গ্রামের মাঝে অবস্থিত মাঠে বিএডিসি খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খনন না করার দাবি জানান তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে জানান তারা।
ঝিনাইদহের সেই অটো চালক রাজকুমারের শেষ ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার স্বচোখে দেখা
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহের সেই অটো চালক রাজকুমারের শেষ ইচ্ছা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার স্বচোখে দেখা। নাম তার রাজ কুমার বিশ্বাস। বয়স ৫৫ বছর। তিনি পেশায় একজন গ্রামবাংলা (অটো) চালক। তিলে তিলে করে কর্ষ্টাজিত কিছু টাকা জমিয়েছিলেন তিনি। স্বপ¥ ছিল তার ঝিনাইদহ শহরে এক টুকরো জমি কিনে বাড়ী করে পরিবার পরিজন নিয়ে বাকী জীবনটা কাটাবেন সেখানে। ঠিক সেই মূর্হুতে বিশ্বে যখন মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও ঠিক একই অবস্থার সৃষ্টি হয়। তখন গ্রামবাংলার (অটো চালক) রাজ কুমারের মানষিক অবস্থা পাল্টে যায়। আবেগআপ্লুত হয়ে রাজকুমার বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কথা চিন্তা না করে দেশের মানুষকে নিয়ে যেভাবে ভাবেন এই দেখে সেই প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার মনে। তখন সে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে ভাবতে শুরু করেন দেশের মানুষের কথা। তাই তার শেষ ইচ্ছা এই মাকে এক বার স্বচোখে দেখা।
তাই করোনাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্ষালয়ে হাজির হয়ে তিল তিল করে জমানো সেই ৫০ হাজার টাকা করোনা ভাইরাস জনিত দুর্গতদের জন্য তুলে দিয়েছিলেন প্রায় ৬ মাস আগে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে। এরপর থেকে তিনি অটো চালিয়ে আবারও ৫০ হাজার টাকা জোগাড় করেছেন। তবে এবার তিনি তার কষ্টার্জিত জমানো টাকা দিতে চান সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এজন্য তিনি বিভিন্ন মহলে ধর্না দিচ্ছেন কিভাবে তিনি পৌছাবেন মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
রাজ কুমারের নিজ বাড়ী যশোরের পুলিশ লাইনস্ এলাকার টালিখোলা থেকে ১৯৯০ সালে জীবিকার উদ্যেশ্যে ঝিনাইদহে আসেন। তিনি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন জায়গায় ভাড়ায় চালিত আটো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছিলেন। সেই থেকে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। বর্তমানে তিনি পৌর এলাকার চাকলাপাড়ায় একটি ভাড়া বাড়ীতে স্ত্রী ও একটি শিশু সন্তান নিয়ে বসবাস করছেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মহামারী করোনার সময় রাজ কুমারের মতো একজন সামান্য অটো চালক যে মানবিকতার পরিচয় দিয়েছেন তা সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছিল।
ইন্দুরকানীতে খাদ্য বান্ধব কর্মসূচীর ৫বস্তা চাল উদ্ধার, ডিলারসহ আটক দুই
ইন্দুরকানী(পিরাজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে খাদ্য বান্ধব কর্মসূচি ৫বস্তা চাল উদ্ধার ও ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতারা। রোববার রাতে ইন্দুরকানী সদর বাজারে এ ঘটনা ঘটে। আকটকৃতরা হলেন ইন্দুরকানী বাজার ১০টাকা চাল বিক্রির খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মোঃ বাহারুল হাওলাদার (৫৪) ও রিক্সা চালক শাহ আলম (৪০)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রাত ১০টার সময় তার নিজ গোডাউন থেকে রিক্সা যোগে ৩০ কেজি চালের ৫বস্তা রিক্সা করে নিয়ে যাচ্ছিলেন বাহারুল। এ চালের বস্তাগুলো তিনি বাজারের আদম আলী সড়কের আশ্রাব আলীর মুদি দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যায়। এমন সময় বাজারের সাধারণ জনতার বিষয়টি সন্দেহ হলে রিক্সাসহ বাহারুলকে আটক করেন। চালের ব্যাপারে জনতারা জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেন নাই। পরে পুলিশ কে খবর দিলে ডিলার বাহারুল ও রিক্সা চালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ও বাজার কমিটি কর্তৃপক্ষরা অভিযান চালিয়ে আশ্রাব আলীর মুদির দোকান হতে খাদ্য বান্ধব কর্মসূচীর চালের ৮টি বস্তা উদ্ধার করে । একটি সূত্রে জানা যায়, বাহারুল তার ভায়রা মিজানুর রহমানের ওএমএস চাউলের লাইন্সেস তিনি পরিচালনা করেন । খাদ্যগুদামের কর্মসূচীর ভুক্তভোগী রহমান জানান,বাহারুল ৩০ কেজি না দিয়া ২৮ কেজি চাল দেয়। এব্যাপারে অনেক জায়গায় অভিযোগ করলেও কোন সমাধান পায়নি । আটককৃত খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার বাহারুল জানান, আমার দোকানে ইন্দুরকানী খাদ্য গুদামের ওসিএলএসডি মোঃ হুমাউন চাল বিক্রির জন্য আশ্রাফ আলী দোকানে পাঠিয়ে দেয় । এ ব্যাপারে আমি কিছু জানি না । ইন্দুরকানী থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ৫ বস্তা চালসহ দুইজনকে আটক করা হয়েছে এবং এ বিষয় মামলা হয়েছে। এ বিষয় তদন্ত চলছে ।
ধুম লেগেছে কলাইয়ের রুটি বিক্রিতে
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
শীত মৌসুমে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাঁটবাজার গুলোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলাইয়ের রুটি বিক্রি’র ধুম। খেতে খুবিই সুস্বাদু, তাই কুষ্টিয়া অঞ্চলে এ রুটি খুবই জনপ্রিয়। সুস্বাদুকর কলাই রুটি মূল ভোক্তা শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, মুঠে মজুর, ক্ষুদে ব্যবসায়ী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এমন কি ভদ্রলোকরা সখের বসে খেতে দেখা যায়। কুষ্টিয়া অঞ্চলের জনপ্রিয় কলাইয়ের রুটি বিক্রি করে অনেক মহিলার জীবন জীবিকার জন্য নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। তারা প্রতি সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত রুটি বিক্রি করে।
মহিলা ব্যবসায়ী আমেনা খাতুন জানান,কলাইয়ের রুটি খেতে সবজি লাগে না, চিনি, গুড়, কিংবা মিষ্টি লাগে না, প্রয়োজন হয়না গোশতেরও। স্রেফ তেল, লবণ ও মরিচ আর পিয়াজ তৈরী ঝাল দিয়ে খেতে হয় কলাইয়ের রুটি। রুটি ব্যবসায়ীর থালা বাসনেরও প্রয়োজন হয় না। ক্রেতারা রুটি হাতের উপর নিয়ে খেতে স্বাচ্ছন্দবোধ করেন। প্রতিদিন রাতে দুই থেকে তিন হাজার টাকা বিক্রি হয়। লাভ ও হয় ছয় সাত শ’ টাকা।
রাস্তার ধারে ফুটপাতে সামান্য চাটাইয়ের ছাউনির নীচে তৈরী পর্দার আড়ালে ইটের উপর কিংবা কাঠের পিড়ির উপর বসে খাওয়ার ব্যবস্থা। কেউ কেউ খোলা আকাশের নীচে বসে রুটি বিক্রি করে চলেছে। সুস্বাদুকর কলাই রুটি মূল ভোক্তা শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, মুঠে মজুর, ক্ষুদে ব্যবসায়ী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। ভদ্রলোকদেরও কম পছন্দ নয় কলাইয়ের রুটি। তবে তারা তো ফুটপাতে এসে বসতে পারে না। পিয়ন বা গার্ডদের মাধ্যমে কিনে নিয়ে গিয়ে তারা চেয়ার টেবিলে বসে আসর মাতিয়ে খান।
কালাইয়েল রুটি বানানোর কৌশল সম্পর্কে হাসিনা বানু ও রোকশানা বেগমের কাছে জানতে চাওয়া হলে তারা হাঁসতে হাঁসতে জানান, শুধু কলাইয়ের রুটি খেতে ভাল লাগে না। তিতকুটে ও কষ্টে লাগে। সে জন্য চাল ও গমের আটা মিশাতে হয়। পরিমাণ মত লবণ ও পানি দিয়ে আটা মাখিয়ে তৈরী করা হচ্ছে আসল কাজ। মাখানো কাজটি যত ভালো হবে রুটি হবে তত ভাল ও সুস্বাদু। কলাইয়ের রুটি হয় আয়তনে বড় বড় এবং বেশ পুরো। সে কারণে রুটি সেকার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রুটি জমজমাট ভাবে বিক্রি হয়।প্রতি রুটি ৩০ টাকা। রুটির অর্ডার দিয়ে অনেকের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এতে প্রতিদিন আয়ও ভাল । তা দিয়ে দুঃস্থ মহিলাদের স্বচ্ছান্দে সংসার চলে।
বাগেরহাটে বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও ঘুষ গ্রহনের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইনের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের এমন আচরণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে। স্থানীয়দের মধ্যে এক ধরণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই প্রধান শিক্ষকের অপসারণ চেয়েছেন। প্রধান শিক্ষকের অনিয়ম দূর্নীতি ও ঘুষ গ্রহনের অভিযোগে বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
বি.কে মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও ভূমি দাতা বিনয় কৃষ্ণ দাসও অভিযোগ দিয়েছেন শিক্ষক বিধান চন্দ্র গাইনের বিরুদ্ধে। তিনি বলেন, ২০১৮ সালের ৮ আগস্ট বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনৈতিক সুবিধা গ্রহনের মাধ্যমে বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক অপু রানী দাসকে পরীক্ষার আগে থেকে প্রশ্ন সরবরাহ করেন। যে বিষয়টি জানতে পেরে আমি ফলাফল শীটে স্বাক্ষর করিনি। আমি স্বাক্ষর না করায় বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করতে থাকেন প্রধান শিক্ষক। এক পর্যায়ে নিয়ম বহির্ভূতভাবে আমাকে বাদ দিয়ে বিদ্যালয়ে নতুন কমিটি করা হয়। এখন পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি প্রধান শিক্ষক। আমরা চাই বিদ্যালয়ের এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ও পরীক্ষা নিয়ে সহকারি প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।
বিনয় কৃষ্ণ আরও বলেন, দূর্নীতিবাজ প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইন একজন ধুরন্দর প্রকৃতির লোক।তার পরিবারের সকলে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বসবাস করেন। তিনি তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে বিভূতি ভূষন গাইন নামে ভারতেও ভোটার হয়েছেন। ভারতের ভোটার তালিকায় তার নাম রয়েছে। বাংলাদেশী অর্থ পাচার করে ভারতে তিনি নামে বেনামে সম্পদ করেছেন। তার বাংলাদেশী ব্যাংক হিসেবে তেমন টাকা নেই। বিভিন্ন সময় তিনি বিদ্যালয়ের অর্থও তসরুপ করেছেন। যা বৈধ করতে বিদ্যালয়ের অফিস কক্ষ চুরি হয়েছে বলে প্রচার করেছে। আসলে ওই নথীগুলো চুরি হয়নি, প্রধান শিক্ষক নিজের কাছে রেখেছেন বা নিজে থেকে ওই নথি ধ্বংস করেছেন। ইতপূর্বে মোটা অংকের টাকার বিনিময়ে তিনি কয়েকজন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন। এসব কাজে ক্ষুব্ধ হয়ে এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইনের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।আমি এসব অনিয়মের সঠিক বিচার দাবি করছি।
এদিকে চতুর্থ শ্রেণির কর্মচারী (এলএমএসএস-গার্ড) নিয়োগ দেওয়ার কথা বলে মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে মোঃ নেয়ামুল ইসলামের কাছ থেকে দুই লক্ষ টাকা ঘুষ গ্রহন করেন প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইন। চাকুরী না পেয়ে টাকা ফেরতের দাবিতে এই বছর ২৩ জুলাই বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন তিনি।
প্রতারণার শিকার মোঃ নেয়ামুল ইসলাম বলেন, বি.কে মাধ্যমিক বিদ্যালয়ে গার্ড পদে চাকুরীতে আবেদন করি। প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইন আমাকে বলেন চাকুরী পেতে পাঁচ লক্ষ টাকা লাগবে। আমি তিন কাঠা জমি বিক্রি করে তাকে অগ্রীম দুই লক্ষ টাকা দেই। কিন্তু আমাকে চাকুরী না দিয়ে আরও বেশি টাকার বিনিময়ে অন্য একজনকে চাকুরী দেয় প্রধান শিক্ষক। পরবর্তীতে আমি টাকা ফেরত চাইলে স্থানীয় আনোয়ার হোসেন কাজী ও আজমল হোসেনের মাধ্যমে আমাকে ২৭ হাজার টাকা ফেরত দেন প্রধান শিক্ষক। আমি এখনও এক লক্ষ ৭৩ হাজার টাকা পাব। আমি যেকোন মূল্যে আমার টাকা ফেরত চাই। শুধু নেয়ামুল ইসলাম ও বিনয় কৃষ্ণ নয় স্থানীয়রাও অতিষ্ট হয়ে উঠেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অন্যায় ও অনিয়মের ফলে।
স্থানীয় বাসিন্দা কলেজ শিক্ষক বিষ্ণপদ দাস বলেন, গত তিন বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইন বিদ্যালয়ে যা ইচ্ছে তাই করছেন।তার কার্যক্রমের ফলে বিদ্যালয়ের লেখা পড়া ব্যহত হচ্ছে।
অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক মিলন দাস বলেন, এক কথায় প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইনের কার্যক্রম সন্তোষজনক নয়। তিনি অনেক অনিয়ম করেছেন। সাম্প্রতিক সময়ে অনিয়মের মাধ্যমে সহকারি প্রধান শিক্ষক পদে সহকারী ধর্মীয় শিক্ষক অপু রানী দাসকে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন। আসলে অপু ওই পদের জন্য কখনই যোগ্য নয়। আমরা তার এই হীন কাজের নিন্দা জানাই। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। স্থানীয় অসীম চৌধুরী, সুবল দাস, শেখর দাস, অরুণ দাসসহ আরও অনেকে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ ও সহকারি প্রধান শিক্ষক পদে সহকারী ধর্মীয় শিক্ষক অপু রানী দাসকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য বিধান চন্দ্র গাইনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা এই অভিযোগ ক্ষতিয়ে দেখব। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সেবায় খুশি শিল্প উদ্যোক্তারা
বাগেরহাট প্রতিনিধি
াবাগেরহাট পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ছাড়পত্রের জন্য করণীয় সম্পর্কে উদ্যোক্তাদের তাৎক্ষণিক নোটিশ দেয় বাগেরহাট পরিবেশ অধিদপ্তর। সেবা সহজীকরণ ও ভোগান্তি কমাতে এ বছরের আগস্ট থেকে বাগেরহাট পরিবেশ অধিদপ্তর এ পদ্ধতি চালু করেছে। কোনো ভোগান্তি ও সুপারিশ ছাড়াই প্রাথমিক নোটিশ পেয়ে খুশি শিল্প উদ্যোক্তারা।
পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫ সংশোধিত ২০১০) অনুযায়ী চারটি ক্যাটাগরিতে ছোট-বড় ২১৪ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। এর মধ্যে পেট্রোল পাম্প, ওয়েল্ডিং শপ, ফার্নিচার, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক ও ইপিজেডে স্থাপিত শিল্প প্রতিষ্ঠান, সিমেন্ট কারখানা, এলপিজি গ্যাস ফিলিং স্টেশন, পাওয়ার প্লান্ট, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট, বাণিজ্যিক (মুরগি ও গরুর) খামার, সমিল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল উল্লেখযোগ্য। তবে অনেক ক্ষেত্রেই উদ্যোক্তারা জানেনই না অন্যসব দপ্তরের অনুমোদন ও নিবন্ধনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নিতে হয়।
উদ্যোক্তাদের অসচেতনতা ও অজ্ঞতার কারণে অনেকেই পরিবেশ ছাড়পত্র নিতে আগ্রহ দেখাতো না। কেউ কেউ আবার ছাড়পত্রের জন্য দালালদের দারস্থও হতেন। এসব বিড়¤॥^না দূর করতে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের এখতিয়ারভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য নোটিশ দেন। নিজ প্রতিষ্ঠানে বসেই সরকারি দপ্তরের এমন সেবা পেয়ে খুশি উদ্যোক্তারা। নোটিশ পেয়ে উদ্যোক্তারা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিজ প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র করিয়ে নিচ্ছেন ভোগান্তি ছাড়াই।
বাগেরহাট শহরের পাক সমিলের স্বত্বাধিকারী সরদার সাহেব আলী বলেন, আমি স’মিল করেছি। ট্রেড লাইসেন্সসহ সরকারি অনুমতি নিয়েছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিভাবে নিবো বুঝতে পারছিলাম না। হঠাৎ করে একদিন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক স্যার আসলেন। পরিবেশ ছাড়পত্রের জন্য কি কি লাগবে তা বুঝিয়ে বললেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিলে কি ধরনের আইনী সমস্যা হবে তাও বললেন। সবশেষে আমার প্রতিষ্ঠানে বসেই পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাকে একটি নোটিশ দেয়। পরবর্তীকালে আমি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করি। তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে।
মোল্লাহাট উপজেলার চুনখোলা বাজারের ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক মো. দেলোয়ার হোসেন বলেন, আমি জানতাম না ওয়েল্ডিং ওয়ার্কশপের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া প্রয়োজন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আমার ওয়ার্কশপে এসে আমাকে জানালেন এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বললেন। একটি নোটিশও দিলেন। আমি পরবর্তীকালে আমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে জমা দিয়েছে। এই পদ্ধতিতে আমার খুব উপকার হয়েছে। তা না হলে আমাকে জেল-জরিমানায় পড়তে হতো।
বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল বলেন, সরকারি আইন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে নোটিশ দিতাম। এক্ষেত্রে কোনো প্রকার আগাম আলোচনা ও পরামর্শ ছাড়া সরকারি নোটিশ পেয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা কিছুটা বিচলিত হয়ে পড়তেন। তারা সরাসরি আমাদের কাছে না এসে দালালদের কাছে যেতেন। আমরা দালালদের দৌরাত্ম্য কমাতে এবং সেবা সহজীকরণের জন্য আমরা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিকভাবে নোটিশ প্রদান পদ্ধতি চালু করি। এই পদ্ধতিতে এ পর্যন্ত ২৫০টির বেশি প্রতিষ্ঠানকে নোটিশ করেছি। উদ্যোক্তারাও ভালো সাড়া দিচ্ছেন আমাদের। সব উদ্যোক্তাদের পরিবেশের ছাড়পত্রের জন্য দালালদের কাছে না যেয়ে সরাসরি অফিসে আসার আহ্বান জানান তিনি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে যা যা প্রয়োজন: নির্ধারিত ফরমে আবেদন। শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের সাধারণ তথ্যাবলি/ফিজিবিলিটি স্ট্যাডি রিপোর্ট/প্রজেক্ট প্রোফাইল। কাঁচামালসহ উৎপন্ন দ্রব্যের প্রকৃত বিবরণ। ট্রেড লাইসেন্স, স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের অনাপত্তিপত্র। হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র টাকার পরিমাণসহ টিন, ভ্যাট সার্টিফিকেট। লোকেশন ম্যাপ, শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের লে-আউট প্ল্যান। উৎপন্ন দ্রব্যের প্রসেস ফ্লো ডায়াগ্রাম। দাগ, খতিয়ান উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ মৌজা ম্যাপ (প্রকল্পের প্রস্তাবিত স্থান চিহ্নিত করতে হবে)। জায়গার মালিকানা দলিল বা ভাড়া চুক্তিপত্র। বিনিয়োগ বোর্ডের নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে)। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রদত্ত লাইসেন্স। সব কাগজপত্র প্রদান সাপেক্ষে নির্দিষ্ট ফি দিয়ে পরিবেশ ছাড়পত্র অর্জন করতে হবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের।
বাকেশি কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন আগামীকাল ঃ দুই প্যানেলে প্রার্থী-১৮
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ কেবল শিল্প লিঃ এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামীকাল ২৫ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯টি পদে দুটি প্যানেলে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। শাহজাহান – মুজিবর পরিষদ লাঙ্গল প্রতিক এবং কাদের – কামরুজ্জামান পরিষদ হাতুড়ী প্রতিক নিয়ে নির্বাচনের জয়লাভে কর্মচারীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানাগেছে, বাকেশি কর্মচারী ইউনিয়নের নির্বাচন আগামী ২৫ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৫২জন ভোটার তাদের মূল্যবান ভোটাধীকার প্রদান করবেন। নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণায় শাহজাহান-মুজিবর মোড়লের প্যানেলের লাঙ্গল প্রতিক এগিয়ে রয়েছে বলে কর্মচারীদের একাধিক সুত্র জানান। তারা আরোও বলেন বর্তমান ক্ষমতাসিন সিবিএ’র বিরুদ্ধে নানা অভিযোগ উঠায় নির্বাচনে কর্মচারীরা ব্যালোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন আনা হবে।
তেলিগাতী বাইপাসে সরকারি গাছ কাটার ঘটনার চারদিনেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি: ঘটনাস্থল পরিদর্শনে সড়ক ও জনপদ বিভাগ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধিন তেলীগাতি বাইপাস সড়ের পাশ থেকে সরকারি গাছ কাটার ঘটনায় সড়ক ও জনপদ বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাছ কাটার সময় স্থানীয় জনতা, সাংবাদিক, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাতেনাতে ধরে ফেলার ঘটনার চার দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ঘটনাকে ধামাচাপা দিতে একটি মহল ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা । বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জনতা ব্যাংক খুলনার নুরনগর শাখার সিনিয়র অফিসার শেখ জাহিদ ইকবালের নেতৃত্বে গত শুক্রবার সকালে তেলিগাতী বাইপাস সড়কের পাশের সরকারি গাছ কাটেন তেলিগাতী গ্রামের উজ্জল মোল্যা। এ সময় স্থানীয় জনতা সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তা, সাংবাদিক দেখে গাছ কাটা বন্ধ করে কাটা গাছ গুলো সরিয়ে ফেলে। পরবর্তিতে সরিয়ে ফেলা গাছের অংশ বিশেষ একজনের বাড়ী থেকে উদ্ধার করে বনবিভাগ। সরকারি গাছ কাটা উজ্ঝল মোল্যা জানায় তিনি পেশায় একজন দিনমুজুর জাহিদ ইকবাল উপস্থিত থেকে আমাকে ৫শ টাকা দিয়ে গাছ গুলো কাটতে বলে। আমি সরকারি গাছ কাটতে না চাইলে তিনি বলেন এখানে পুলিশ বক্রা হবে পুলিশকে বলা আছে গাছ কাটলে কিছু হবে না। এদিকে সরকারি গাছ কাটার চার দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করায় বিষয়টি নিয়ে প্রশাসনের এবং সংশ্লিষ্টদের ভুমিকা নিয়ে এলাকায় ক্ষোভের সৃস্টি হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের বৃক্ষ পালন বিট সহকারী গোবিন্দ গাইন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আমি সাথে সাথে আমার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি বলেন এ ব্যাপারে এখন কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এদিকে সরকারি গাছ কাটার বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি চক্র বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে একাধিক সুত্রে জানাগেছে।
গিলাতলা ইউপি চেয়ারম্যান মনিরুলের উন্নয়ন মুলক কাজ পরিদর্শণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম ২৩ নভেম্বর সোমবার বেলা ১২ টায় ৫ নং ওয়ার্ডের মোল্লাপাড়া রোড ও গিলাতলা ফকিরঘাট এলাকার পানি নিস্কাশনের সুবিধার্থে কালভার্ট ও ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শেখ ওহিদুজ্জামান, শেখ শাহিন রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দিন, মোঃ নাসির হোসেন, শেখ নুর মোহাম্মাদ , রিপন হোসেন, মিয়া শাহিনুর রহমান, খন্দকার মুক্ত, কাজী মনিরুল ইসলাম প্রিন্স , মীর আঃ রউফ, ফকির হুমায়ুন কবির, আরিফ হোসেন প্রমুখ । এসময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন ।
পাইকগাছয় রাতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে আটক-১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গভীর রাতে ঘোরাঘুরি করা কালে শাহিন সানা নামের এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার গভীর রাতে অভিযান চলাকালীন সময় উপজেলার কাটাখালী বাজারস্থ তিনরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক শাহিন পার্শ্ববর্তী কয়রা থানার মদিনাবাদ হামিদ সানার ছেলে। ওসি এজাজ শফী জানান, পাইকগাছা থানা পুলিশ রাতে ডিউটি করাকালে উপজেলার কাটাখালী বাজারস্থ তিনরাস্তা মোড়ে সন্দেহজনক ঘোরাঘুরি করার কারণে জিজ্ঞাসা করলে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে আটক করা হয়। তিনি আরো জানান তার বিরুদ্ধে কয়রা থানায় দুটি নিয়মিত মামলা রয়েছে। আটক শাহিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।











































