শামীম শিকদার ।।
খুলনা নগরীর এক প্রভাবশালী চক্ষু চিকিৎসকের প্রাইভেট চেম্বারে এক নারীর সাথে অনৈতিক আচরণের একটি সংবেদনশীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নগরজুড়ে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে এবং চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরীর এক নামী চক্ষু চিকিৎসক তার নিজ চেম্বারে রোগী দেখার আড়ালে এক নারীর সাথে অনৈতিক ও আপত্তিকর আচরণে লিপ্ত হন। গোপনে ধারণ করা ফুটেজ থেকে সংগৃহীত এই ভিডিওটি গত কয়েকদিন ধরে নেটিজেনদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সামাজিক গ্রুপে এটি নিয়ে তোলপাড় শুরু হয়।
——বিস্তারিত আসছে











































