স্পোর্টস ডেস্ক ।।
গ্রীষ্মের দলবদলে চাউর হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে স্পেনের রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন রদ্রি। সব জল্পনার অবসান ঘটিয়ে আচমকা লিগ প্রতিদ্বন্দ্বী বার্সোলোনায় যোগ দেন।
হঠাৎ কেন বার্সেলোনার যোগ দিলেন এই স্প্যানিশ বিশ্বকাপজয়ী অধিনায়ক, তা নিয়ে নানা জল্পনার তৈরি হয়। সব জল্পনায় পানি ঢেলে এই তারকা মিডফিল্ডার জানিয়েছেন, বার্সায় যোগ, দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁর ক্যারিয়ার ও ক্রীড়াসংক্রান্ত বিষয়ের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দলবদলকে ঘিরে চলতে থাকা চলতে থাকা গুজব বিষয়ে স্পষ্ট করে রদ্রি বলেন, ‘এটা সত্যি নয় যে, রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর বয়কট করেছিল বলে আমি তাদের প্রত্যাখ্যান করেছিলাম।
সেই মুহূর্তে বিষয়টি আমাকে প্রভাবিত করেনি। ওটা ছিল আমার বিশেষ একটি দিন।’
যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাদের নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এটা আমার ও আমার পরিবারের জন্য একটি সুন্দর মুহূর্ত ছিল বলে যোগ করেন এই তারকা প্লেমেকার।
স্পষ্ট করে রদ্রি জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্যেই বার্সেলোনায় এসেছেন। ক্লাবটি দীর্ঘ সময় (২০১৫ সালের পর) এই শিরোপা না জিতলেও, দলের বর্তমান তরুণ স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী।
তবে একই সঙ্গে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে দলকে সরাসরি টুর্নামেন্টের ‘ফেভারিট’ বলতে রাজি হননি রদ্রি। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার তারুণ্যনির্ভর দলে নিজের অভিজ্ঞতা দিয়ে অবদান রাখাই এখন তার মূল লক্ষ্য বলে জানান তিনি।











































