Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

45

ফুলতলায় প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ

ফুলতলা প্রতিনিধি

বৃহস্পতিবার বিকালে ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি (ডিএমএস) এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান সংস্থার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিচালক ফৌজিয়া জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কায়েস সরদার, ডিএমএস কর্মকর্তা মাহফুজুর রহমান, শিরিনা খাতুন, রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় ২৭ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, সাদা ছড়ি, নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়।

ফুলতলায় প্রাথমিক শিক্ষকদের বিষয় ভিক্তিক প্রশিক্ষণ সম্পন্ন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও সহাকারী শিক্ষকদের ৬দিন ব্যাপী বিষয় ভিত্তিক বিজ্ঞান দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ  আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোরাদুল ইসলাম, প্রশিক্ষক শিহাব উদ্দিন ওমর ও শিউলী রানী বড়াল প্রমুখ। প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ ৩০জন প্রশিক্ষানার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ ও চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ঘোষনা করেন এবং ৩জন প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করেন।  

ফুলতলায় প্রতিবন্ধী সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

ফুলতলা প্রতিনিধি

নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা বিষয়ক জাতীয় কৌশলপত্র সম্পর্কে অবহিতকরণ আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও এনসিডিডব্লিউ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধি নারীদের জাতীয় পরিষদ সভাপতি  নাসিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার। প্রোগ্রাম অফিসার মমতাজ জাহানের পরিচালনায় প্রতিবন্ধিদের মধ্যে বক্তৃতা করেন রাসিদা নার্গিস, হোসনেয়ারা বেগম, লামিয়া ইসলাম মেধা, আয়েশা আক্তার, সানজিদা দত্ত, আঃ গফ্ফার, মুন্নী খাতুন প্রমুখ।  

কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের দলীয় কাউন্সিলর প্রাথমিক সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

আগামী ১০ ফেব্রুয়ারী কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনের লক্ষ্যে আ’লীগের দলীয় কাউন্সিলর প্রাথমিক সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, শেখ আবিদ হোসেন, শেখ আনিসুর রহমান। এফএম জাহিদ হাসান জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসুফ আলী খলিফা, মোঃ শাহাবুদ্দিন,মোঃ জলিল হাওলাদার প্রমুখ।

দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য শেখ আঃ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা খাতুনের পরিচালনায় পুরস্কার বিতরনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঃ রউফ খান খোকন, মিয়া কওসার আলী, ভেমর সরদার, শেখ আব্বাস আলী, মিয়া মুসতাকিন, লুৎফর রহমান লিটন, মিয়া তরিকুল ইসলাম তারেক, সহকারি শিক্ষক আমেনা খাতুন, হাসিনা খাতুন, কর্ণধর ঢালী, হাফিজ সরদার, মিয়া রফিকুল ইসলাম, মিয়া খালিদ হাসান, মিয়া সোহানুর রহমান,তহিদুল ইসলাম, শেখ আহাদ আলি, আব্দুস সামাদ, শরিফুল ইসলাম, মিয়া রাজু,সোহেল সরদার, নাফিস সরদার, রনি মোল্লা, শেখ রুবেল হোসেন, আলাউদ্দিন, আজাদ, হাবিব, শিফাত, ইমাদুল, ফারুক হোসেন, জিন্নাত সরদার প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা তাজুলের মা’য়ের সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলসা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তাজুল ইসলামের মাতা রাফিয়া বেগম (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।

খুলনা জেলা ছাত্রলীগ নেতার পিতার সুস্থতা কামনায় খুলনা জেলা ছাত্রলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ কাজী আহমাদুল্লাহ আরশাফ আলিফের  পিতা কমান্ডার মোঃ কাজী আলী আজম গতকাল দুপুর ১ টায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হেলথ গার্ডেন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন সহ খুলনা জেলা ছাত্রলীগ পরিবার।

খবর বিজ্ঞপ্তি

গতকাল বেলা ১২.০০টায় খুলনা জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের ১৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) জনাব মোঃ আছাদুজ্জামান। সভার শুরুতে খুলনা জেলা পরিষদের ০৫ নং ওয়ার্ডের সম্মানীত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-২ জনাব অভিজিৎ চন্দ এর অকাল মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয় ও একটি শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

অতপর: সভায় এজেন্ডা মোতাবেক খুলনা জেলা পরিষদের মালিকানাধীন রেষ্ট হাউজের জমিতে অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হল নির্মান প্রকল্পের জন্য প্রাপ্ত দরপত্র অনুমোদন, ২০১৯-২০২০ অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তন কারণে প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় বুলবুল-এ খুলনা জেলায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র গৃহহীনদের পুনবার্সনে আশ্রয়স্থল হিসাবে গৃহ নির্মান ও সুপেয় পানি সংরক্ষন প্রকল্পের সুফল ভোগীদের তালিকা অনুমোদন, খুলনা জেলা পরিষদের সাবেক ৩য় শ্রেণীর কর্মচারী মোঃ মিজানুর রহমান (প্রধান সহকারী) এর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হওয়ায় এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী মোঃ শহিদুল্লাহ (গাড়ী চালক) এবং মোঃ সেলিম হোসাইন শেখ (বেয়ারার) এর বিরুদ্ধে ফৌজদারী অপরাধ সংগঠিত করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ শাস্তি প্রদান, জেলা পরিষদের রাস্তার পাশের্^র/পুকুর পাড়ের জমি ইজারা প্রদান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান, বিভাগীয় ভাবে সম্পাদিত কাজের ব্যয়ত্তোর অনুমোদন, খুলনা জেলা পরিষদের মালিকানাধীন খেয়াঘাট সমূহের জন্য সংশোধিত টোল হার অনুমোদন, গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত যাচাই/বাছাইকৃত বৃত্তির আবেদনপত্র অনুমোদন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় খুলনা জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সহকারী প্রকৌশলী জনাব মোঃ হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা জনাব এস. এম. মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাসসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ সকল সম্মানিত সদস্য এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

রূপসায় এসডিজি ফোরাম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি

এসডিজি বাস্তবায়নে নাগরিকদের স্বাধীন অংশ গ্রহন প্রকল্প বিষয়ে উপজেলা পর্যায়ে ইউকে এইড এর অর্থায়নে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে এসডিজি ফোরাম গঠন বিষয়ক এক সভা গতকাল  সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। প্রকল্প সমন্বয়কারী এস এম মন্জুরুল আলমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রেসকাবের সাধারন সম্পাদক আ. রাজ্জাক শেখ, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি,ফিরোজা খাতুন,আ. রশিদ শেখ, কমলেশ সিংহ, অলোক দাস, আলমগীর হোসেন, জুলফিকার আলী, মমতা হেনা জোসনা,আসমা বেগম,এনআরডিএস এর তৃপ্তি নাগ, নূরই আলম সিদ্দীকি, রূপান্তরের গোলাম মোস্তফা, অসীম আনন্দ দাস,অন্যন্যা, মাধুরী সরকার প্রমূখ।

তালায় জমি জমা সংক্রান্ত বিরোধে বাবা-ছেলেকে পিটিয়ে জখম

তালা প্রতিনিধি

তালা উপজেলার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্বাস আলী মোড়ল (৭০) ও আহসান হাবীব অয়ন (৪০) নামের বাবা-ছেলেকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের।ঘটনাটি বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে উপজেলার হাতবাস গ্রামের স্কুলের পাশ্ববর্তী আক্তার মোড়লের মোড়লের বাড়ির সামনে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হাতবাস মৌজায় সিএস খতিয়ান নং-৮, ২৬২ দাগের ১৫ শতক জমি নিয়ে মৃত আলেক মোড়লের ছেলে আব্বাস মোড়লের সাথে একই এলাকার মৃত তকিম মোড়লের ছেলে সাঈদ মোড়লের বিরোধ চলছে । এনিয়ে আদালতে মামলা হলে মামলা রায় অনুযায়ী জমির প্রকৃত মালিক আব্বাস মোড়ল বলে প্রমাণিত হয়। জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আব্বাস মোড়ল স্থানীয় দোকান থেকে বাড়ি দিকে যাওয়ার পথিমধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাঈদ মোড়ল তার উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে পিচের রাস্তার উপর টানতে থাকে। এসময় তার ছেলে অয়ন ঠেকাতে গেলে তাকেও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে করে সাঈদ বাহিনীর লোকজন। পরে স্থানীয় গ্রামবাসি গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাতপাতালে প্রেরন করেন।

এবিষয়ে আব্বাস মোড়লের ছেলে অয়ন জানান, আমরা আদালতের রায় পেয়ে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। আদালতের রায় পাওয়াকে কেন্দ্র করে ভূমিদুস্য সাঈদ মোড়ল পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আমার পিতা ও আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।

এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, বিষয়টি আমি শুনেছি । অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালায় বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু। সভায় আরও উপস্থিত ছিলেন পানি কমিটি নেতা অধ্যাপক হাশেম আলী ফকির, সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা, বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজেম আলী, অধ্যাপক আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুস সামাদ, মোঃ মফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান, লক্ষ্মীকান্ত সরকার, মোসলেমা খাতুন, মালঞ্চ বিবি, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, ইকবাল হোসেন লাভলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, এ বছর সাতক্ষীরা পৌরসভাসহ ৬টি ইউনিয়ন দীর্ঘ সময় জলাবদ্ধ কবলিত থাকে, যার মূল কারণ বেতনা নদী পলি দ্বারা ভরাট। সে কারণে জলাবদ্ধ কবলিত সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের অতিদ্রুত আরেকটি মিটিং করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় । এছাড়া সভা শেষে বেতনা নদী অববাহিকার জলাবদ্ধতা নিরসনের জন্য পূর্বে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সে প্রকল্পে টিআরএমকে সংযুক্ত করে  তা দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

দেবহাটা পিআইও অফিসের চলতি অর্থবছরের সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান

কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি

দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ২০১৯-২০ অর্থবছরের সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে। একাজগুলোর অধিকাংশই উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করছেন। এছাড়া সংশ্লিষ্ট প্রকল্প কমিটির নেতৃবৃন্দকে কাজগুলো সরকারী নির্দেশনা মোতাবেক করার জন্য প্রকল্প বাস্তবায়ন অফিসের সংশ্লিষ্টরা সার্বক্ষনিক তদারকি করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রতিবছর জনসংখ্যার আনুপাতিক হার ও উপজেলা ভিত্তিক বরাদ্দ দেয়া হয়। সে অনুযায়ী দেবহাটা উপজেলাতে চলতি অর্থবছরের প্রথম পর্যায়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) (৪০ দিনের কর্মসূচী) বাবদ ১ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার টাকার কাজ চলমান রয়েছে। যে কাজে উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৪৩৭ জন শ্রমিক কাজ করছে। যে কাজগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, পিআইও কর্মকর্তা শফিউল বশার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সরকারী দলের নেতৃবৃন্দ সার্বক্ষনিক তদারকি করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন সাধারন বিশেষ টিআর প্রকল্পে মোট ৫১টি প্রকল্পে ৩১ লক্ষ ২৩ হাজার ৩১৫ টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) সাধারন বিশেষ হিসেবে ৮টি প্রকল্পে ১০৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে এবং প্রত্যেকটি উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। গ্রামীন অবকাঠামো সংস্কার টিআর এর আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পে উপজেলার মধ্যে ২৪টি গৃহ নির্মান বাবদ ৭১ লক্ষ ৯৬ হাজার ৬৪০ টাকা বরাদ্দের কাজ চলমান রয়েছে। এছাড়া সেতু/কালভার্ট নির্মানের লক্ষ্যে উপজেলার প্রত্যন্ত গুরুত্বপূর্ন এলাকায় ৬টি প্রকল্পে ১ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৬০৯ টাকার কাজ চলমান রয়েছে। উপজেলার মধ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মানের লক্ষ্যে ৩টি প্রকল্পে ১ কোটি ৬১ লক্ষ ৪২ হাজার ৯০১ টাকার কাজ শেষ পর্যায়ে। এছাড়া সোলার প্রকল্পে উপজেলার ৫টি ইউনিয়নের ২০৪টি প্রকল্পে ৫৮ লক্ষ ৮৫ হাজার ৭৭৩ টাকার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে প্রকল্প অফিস সূত্র জানায়। সকল প্রকল্পের বরাদ্দ হিসেবে উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। যে কাজগুলো শেষ হলে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রান মানও উন্নতি হবে। এ বিষয়ে দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার জানান, তিনি দেবহাটা উপজেলায় দায়িত্ব নেয়ার পর থেকে সরকারের যথাযথ নিয়মে উন্নয়ন কাজগুলো সমাপ্ত করছেন। সরকারী বরাদ্দপ্রাপ্ত সকল অর্থ দ্বারা সরকারী নির্দেশনা মোতাবেক প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য তিনি নিজেসহ প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা, কর্মচারিরা তদারকি করেন বলে তিনি জানান। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, তিনি নিজে প্রায় প্রতিদিনই বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। দরিদ্র জনগনের কল্যানে সরকার যে প্রকল্পগুলো দেয় সেগুলো মানসম্মত ও সরকারী নির্দেশনা মোতাবেক করার জন্য কাজ করা হচ্ছে বলে তিনি জানান। সকল উন্নয়ন কাজগুলো শেষ হলে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রান মানও অনেক উন্নতি হবে বলে ইউএনও আশাবাদ ব্যক্ত করেন।

ফকিরহাটের বেতাগা ইউপির ৯টি কিনিকে বেসিন বিতরন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও সিএসএস এর ওয়াশ প্রকল্পের সহযোগীতায় ৯টি ওয়ার্ডে অবস্থিত কমিউনিটি কিনিকে হাত ধোয়ার জন্য বেসিন বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে এ বেসিন বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও সচিব এসএম দাউদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহান নীপা, ইউপি সদস্য নির্মলেন্দু দেবনাথ, মোঃ ফোরকান শিকারী, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, আসাদুজ্জামান তুহিন, পুষ্পল দাশ ও সিএসএস এর উপজেলা সমন্বয়কারী গোপাল চন্দ্র দেবনাথ প্রমুখ। সভা শেষে ৯টি ওয়ার্ডে অবস্থিত কমিউনিটি কিনিকে হাত ধোয়ার জন্য বেসিন বিতরন করা হয়। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জে এসএসসি পরীক্ষায় এসিলাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শিক্ষক বহিস্কার

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে চলতি এসএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজী ১ম পত্র পরীক্ষায় হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পঙ্কজ কুমার হালদারকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান তাকে বহিস্কার করেন। পঙ্কজ কুমার হালদার বিধিবহির্ভূতভাবে ইংরেজি পরীক্ষায় এসিলাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৩০ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করায় তাকে দায়িত্ব থেকে অব্যহিত দিয়ে বহিস্কার করা হয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব এসিলাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক বলেন, পঙ্কজ কুমারকে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক বলেও কেন্দ্র সচিব জানান।

অপরদিকে হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মিস্ত্রী বলেন, কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য রবীন্দ্রনাথ হালদার ও নাসিরুল ইসলামকে পাঠানো হয়েছে। ইংরেজি বিষয়ের শিক্ষক পঙ্কজ কুমারকে পাঠানো হয়নি। তবে শিক্ষক স্বল্পতার কারনে তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও তিনি জানান। বহিষ্কৃত শিক্ষক পঙ্কজ কুমার হালদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

অভয়নগরে পাবদা মাছ চাষে এনামুল হক বাবুলের সাফল্য

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে যান্ত্রীক পদ্ধতিতে পাবদা মাছ চাষে সাফল্যের সাড়া ফেলেছেন আলহাজ্ব এনামুল হক বাবুল। স্বল্প জমিতে অল্প খরচে মাছ চাষে দৃষ্টান্তস্থাপন করেছেন। কোটি টাকা ব্যয়ে আয় হয়েছে কোটি টাকা। সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের।

জানাগেছে, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল উপজেলার সুন্দলী ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে ২০০২ সাল থেকে মৎস্য চাষ শুরু করেন। প্রতিবারই তিনি মৎস্য চাষে সফলতা দেখতে না পেলেও ২০১৯ সালে যান্ত্রীক পদ্ধতিতে পাবদা মাছ চাষে সফলতার স্বাক্ষর রাখেন। তিনি ওই বছরে ৫২.৪৮ মেট্টিক টন পাবদা ও কার্প জাতীয় মাছ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেন। এ সফলতায় সাড়া পড়ে মৎস্য বিভাগে। এছাড়াও হেক্টর প্রতি ১১.২৫ মেট্টিক টন পাবদা ও ৫.১০ মেট্টিক টন কার্প জাতীয় মাছ উৎপাদনের রেকর্ড গড়ে তিনি দেশের মৎস্য বিভাগে আলোড়ন সৃষ্টি করেন। রচিত হয় ভবদহ অঞ্চলে মৎস্য চাষে স্বর্ণযুগের অধ্যায়।

এনামুল হক বাবুল একজন সফল রাজনীতিবীদ, জনপ্রতিনিধি ও একজন মৎস্য চাষী। জনসাধারণের কাছে সততার প্রতিক। মৎস্য চাষে দৃষ্টান্তস্থাপন করায় তিনি এখন মৎস্য চাষিদের কাছে অনুপ্রেরণাকারী। মাছ চাষে ঈর্ষন্বীয় সাফল্য অর্জন করে তিনি দেশব্যাপী সাড়া ফেলেন। নিজ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মাছ চাষীদের উদ্বুদ্ধ করে নিজেই হয়েছেন একজন সফল উদ্যোক্তা। দেশের বেকারত্বের বোঝা কিছুটা হলেও কমাতে সহায়তা করেছেন। গ্রাম্য অর্থনীতির অবকাঠামো উন্নয়নের স্বাক্ষরতা রেখেছেন। দেশের অর্থনীতিতে রেখেছেন অন্যন্য অবদান। এখন প্রতিনিয়ত কেউ না কেউ তার কাছে ছুটে আসছেন মাছ চাষের বিভিন্ন পদ্ধতি আয়ত্ব করতে। এছাড়াও কার্প, রুই, মৃগেল, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষে সফলতায় প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগ তাকে করেছেন পুরস্কৃত। হয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী।

মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, আলহাজ্ব এনামুল হক বাবুল উপজেলার আমডাঙ্গা গ্রামে ২০১৯ সালে ৩.২১ হেক্টর জমির বৃহৎ জলাকারে পাবদা-কার্প মিশ্র মাছ চাষ শুরু করেন। বর্তমানে তাঁর মৎস্য প্রকল্পে স্থায়ী শ্রমিক অর্ধশতাধিক এবং অস্থায়ী শ্রমিক প্রায় ছয় শতাধিক।

খোজ নিয়ে জানাগেছে, আলহাজ্ব এনামুল হক বাবুলের মৎস্য চাষের সফলতায় প্রতিনিয়িত তার মৎস্য প্রকল্প পরিদর্শন ও পরামর্শ নিতে আসছেন বিভিন্ন এলাকার শতশত মৎস্য চাষী। তার অনুপ্রেরণায় উদ্ধুদ্ধ হয়ে ওই সব মৎস্য চাষয়ীরা মৎস্য চাষের মাধ্যমে সফলতা অর্জন করেছে।

মৎস্য চাষী কামরুল হাসান, শফি কামাল, বাবুল আক্তার, গোলাম মোস্তফা, হিরামন রায় জানান, দীর্ঘদিন মৎস্য চাষ করে সেরকম সফলতা আসেনি। কিন্তু বাবুল ভাইয়ের পরামর্শে মাছ চাষ করে আমরা ব্যাপক সফলতা লাভ করেছি। তিনি একদিকে যেমন সৎ রাজনীতিবীদ তেমনি, মানুষের পরম উপকারী বন্ধু বটে।

সফল মৎস্য চাষী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর পদ্ধতীতে মৎস্য চাষ করলে সফলতার মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। বাড়বে দেশের র্অথনীতির প্রবৃদ্ধির হার। এছাড়া দেশের আমিষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করলে আয় হবে বৈদেশিক মুদ্রা।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ভবদহের জলাবদ্ধতার কারণে এ অঞ্চলে ফসল উৎপাদনের হার অনেক কম। ফলে এনামুল হক বাবুলের মত স্বল্প পরিসরে মাছ চাষ করতে পারলে ফসল চাষের পাশাপাশি মাছ চাষে সফলতা সম্ভব। মৎস্য অফিস সব সময় মৎস্য চাষের উন্নত ও আধুনিক পদ্ধতি প্রয়োগে চাষীদের জন্য কাজ করে যাচ্ছে।

যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, এনামুল হক বাবুল রাজনীতির পাশাপাশি মৎস্য চাষে সফলতার স্বাক্ষর রাখছেন। তিনি যান্ত্রীক পদ্ধতি ব্যবহার করে অল্প জলাশয়ে কম খরছে পাবদা মাছ উৎপাদনের রেকর্ড গড়েছেন। দেশের আমিষের চাহিদা পূরণ সহ কর্মসংস্থানের সৃষ্টি করে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহতি উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়লে কমবে বেকারত্ব।

প্রেমবাগ ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর প্রেমবাগ ইউনিয়নের উদ্দোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বাষির্কী পালন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার সাকালে প্রেমবাগ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রস্ততি মুলক সভায় বক্তব্য রাখেন, প্রেমবাগ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোনয়ার হোসেন, চাপাতলা মালোপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. খুরশিদ আলম ও আ”লীগ নেতা কামরুজজামান, ইউপি সদস্য সত্তকত হোসেন, লশকর, আনোয়ার হোসেন খাঁন, মাদ্রাসা সুপার আবু দাউদ বিশ্বাস। সভা শেষে আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী সুন্দর ভাবে পালন করার উপলক্ষে সৈয়দ আব্দুল হাকিম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন কে সদস্য সচিব করে ৪৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা প্রেসকাবের প্রথম সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

ডুমুরিয়া উপজেলা প্রেস কাবের প্রথম সভা বৃহস্পতিবার দুপুরে মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জীর সভাপতিত্বে প্রেসকাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল দৃঢ় প্রত্যয় নিয়ে আলোচনা করেন,  সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক আঃ লতিফ মোড়ল, কোষাধ্যক্ষ শেখ আঃ সালাম, যুগ্ম সম্পাদক সুমন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, দপ্তর সম্পাদক জি, এম, ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান মহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক খান নুরুল ইসলাম, ডাঃ রোমেল হোসেন, খান আরিফুজ্জামান নয়ন সাংবাদিক গৌতম রাহা, গাজী মাসুম, আসাদুল ইসলাম রিপন, এস এম আনিচুজ্জামান প্রমুখ। সভায় নতুন সদস্য অর্ন্তভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাশেষে উপজেলা প্রেসকাবের পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার মোছা.শাহনাজ বেগমসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কপিলমুনিতে মোবাইল কোর্টে ২ব্যবসায়ীকে জরিমানা

পলাশ কর্মকার, কপিলমুনি

খুলনার কপিলমুনি বাজারে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম এ আদালত পরিচালনা করেন। এ সময়  মডার্ন বেকারীকে ৩ হাজার এবং উজ্জ্বল সাধুকে ৭ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাশ, ভূমি কর্মকর্তা জাকির হোসেন, এ এস আই প্রবাস মিত্র প্রমূখ।

সভাপতি ভোলটন : সম্পাদক বাসুদেব

পাইকগাছায় জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদকপদে একজন করে এবং ৩ জন সদস্যসহ সর্বমোট ৬টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১ হাজার ৭ শত ৯৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩ শত ৯৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ভোলটন কুমার মন্ডল ৭৮৭ ভোট পেয়ে সভাপতি, সহ-সভাপতি পদে বিপ্রজিত কুমার সরকার ৮৮৪ ভোট, সাধারন সম্পাদক পদে বাসুদেব কবিরাজ ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, দিলিপ মন্ডল, মঞ্জু শেখ ও অনিমা মন্ডল। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার এবং সদস্য ছিলেন মোঃ হান্নান ফকির ও শেখ মারুফ উজ-জামান। এদিকে নির্বাচন পর্যবেক্ষনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা সমবায় অফিসের নিবন্ধক গৌরহরি মল্লিক, দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সোলাদানার ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল কুমার মন্ডল, জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সুশান্ত সরকার, আ’লীগ নেতা এড. পীযুষ কান্তি সরকার, ফুলবাড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দ্বীজন্দ্রে নাথ মন্ডল, আবুল হোসেন গাজী, এসআই নাজমুল হোসেন, এএসআই আশরাফুল ইসলাম, দেলুটির ক্যাম্প ইনচার্জ মাহাবুল ইসলাম।

রাধাগোবিন্দ বন্ধুসুন্দর মন্দিরের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরার আশাশুনি নাকনা রাধাগোবিন্দ বন্ধুসুন্দর মন্দিরের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ৯দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে তারকব্রহ্ম নামযজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ, পূজা, গীতা পাঠ, আলোচনা সভা, কবিগান, নগর পরিক্রমা, ভোগরাগ, উৎসব ও মোহন্ত বিদায়। নামসুধা পরিবেশনায় রয়েছে নাকনার মহানাম, কল্যানপুরের নব কিশোর , শেওড়ার রাধাকৃষ্ণ, কুড়িকাউনিয়ার রাধা গোবিন্দ, দশালিয়ার কাকা ভাইপো সম্প্রদায়।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ। প্রধান অতিথি থাকবেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মো. আ. হাকিম মোড়ল ও খুলনা প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ’র খুলনা অফিস প্রধান কাজী মোতাহার রহমান বাবু। আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার এই উৎসব শেষ হবে। উৎসব কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ মন্ডল ও সাধারণ সম্পাদক যোগেস চন্দ্র সরকার সকলের সহযোগিতা কামনা করছেন।

বর্ণমালা শিশু শিক্ষালয়ের অভিভাবক সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি

নগরীর ইকবাল নগরস্থ বর্ণমালা শিশু শিক্ষালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা আজ শুক্রবার। বিকেল সাড়ে ৪টায় নিজস্ব মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীবাদে শুধু মাত্র অভিভাবকদের আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মুনির হোসেন।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টায় প্রি-প্লে শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত ১১টি শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন, অভিভাবক মা ও বাবাদের সুন্দর হাতের লেখা এবং মায়েদের হাতের তৈরী পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ১৫ ফেব্রুয়ারি দেশত্ববোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আয়োজন।

প্রতিযোগিতার বিষয়ের মধ্যে রয়েছে প্রি-প্লে ক -ও প্লে খ-বিভাগ উন্মুক্ত। নার্সারী শ্রেণি গ-বিভাগ ও প্রথম শ্রেণি ঘ- বিভাগ ফুল বাগান। ২য় শ্রেণি ঙ-বিভাগ ও ৩য় শ্রেণি চ- বিভাগ ফুলসহ শহীদ মিনার। ৪র্থ শ্রেণি ছ-বিভাগ ও ৫ম শ্রেণি-জ বিভাগ ভাষা আন্দোলনের মিছিল। ৬ষ্ঠ শ্রেণি ঝ-বিভাগ, সপ্তম শ্রেণি ঞ-বিভাগ ও ৮ম শ্রেণি ট-বিভাগ ২১’র প্রভাত ফেরী। পিঠা প্রতিযোগিদের মধ্যে একজন মা ইচ্ছে মতো ৪প্রকারের ৮টি পিঠা আনতে পারবেন। একবার ব্যবহার যোগ্য কাগজের প্যাকেট বা ওয়ান টাইম প্লেট ব্যবহার করতে হবে। মা ও বাবাদের ১ম-৩য় স্থান অধিকারী ৯জনকে বিজয় ঘোষনা করা হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম-৩য় স্থান অধিকারীকে আকার্ষণীয় পুরস্কার ও সনদ পত্র প্রদান করা হবে। দেশত্ববোধক গানে শিশু-৩য় শ্রেণি ক-বিভাগ, ৫ম- ৬ষ্ঠ শ্রেণি খ-বিভাগ এবং ৭ম-৮ম শ্রেণি গ-বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ১৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষনা করা হবে এবং আগামী ৭মার্চ শনিবার বিকেল সাড়ে ৩টায় নিজস্ব মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনির হোসেন সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাগেরহাটে স্বাস্থ্য

সচেতনতা বৃদ্ধিতে নারীদের পদযাত্রা

বাগেরহাট প্রতিনিধি                       

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে স্বস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে নারীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগীতায় ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর আয়োজনে  বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকালে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়ে হযরত খানজাহানের মাজার মোড়ে এসে শেষ হয়। বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল প্রধান অতিথি হিসাবে এ পদযাত্রার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদিপ কুমার বকসি, রাখালগাছী ইউপি চেয়ারম্যান আবু শামীম আছনু, এ্যাড. লুনা সিদ্দিকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুনপ্রমুখ উপস্থিত ছিলেন। বাগেরহাট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ এ পদযাত্রায় অংশ নেয়।

বাগেরহাটে বিজ্ঞান বিষয়ক সেমিনার

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে জেলা পর্যায়ে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলিমুজ্জামান মিলন, ফাতেহাতুজ্জজোহরা, আতিয়া প্রমুখ। সেমিনারে বাগেরহাটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেয়। সেমিনারে বৈশি^ক জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবর্তনের ফলাফল ও বাংলাদেশে এর প্রভাব নিয়ে আলোচনা করেন বক্তারা। শিক্ষার্থীরা জলবায়ু পরির্বতন বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে অংশ গ্রহন করেন।

বাগেরহাটের কাড়াপাড়ায় চুরি হওয়া করাত মিলের মটর উদ্ধার করেছে পুলিশ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে চুরি হওয়া মটর উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় শহরের স্থানীয় একটি মটরের দোকান থেকে এটি উদ্ধার করা হয়। গত সোমবার সদর উপজেলার কাড়াপাড়া বাজার সংলগ্ন হোচেন আলীর করাত মিল থেকে এই মটর চুরি হয়।

হোসেন আলী জানান, স্থানীয় কাড়াপাড়া ইউনিয়নের আব্দুল আলীর ছেলে সোহেল সেখ ও তার চাচাতো ভাই তুরান শেখ আমার সমিল থেকে মটর চুরি করে বিক্রি করে। আমি থানায় অভিযোগ করলে গত সোমবার স্থানীয় একটি মটরের দোকান থেকে এটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার এস আই প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাড়াপাড়া ইউনিয়নের সোহেল সেখ ও তার চাচাতো ভাই তুরান শেখ স্থানীয় একটি মটরের দোকানে মটরটি বিক্রি করে। পরে পুলিশের অভিযানে বুধবার সন্ধায় থেকে এটি উদ্ধার করে।

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার (ওসি) মাহাতাব উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত করে মটরটি উদ্ধার করে। মটরটি থানা হেফাজতে রয়েছে। যারা এ ঘটনান সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মরননেশা ইয়াবা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হলেন, জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা দক্ষিন পাড়া গ্রামে রাজিব গাজী (২৫) ও একই এলাকার সেরাজ মোল্লার ছেলে সোহাগ মোল্লা (১৯)। এদেরনিকট থেকে ৭৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম, এস আই ফিরোজুল ইসলাম, এ এস আই আজাদ ও ফিরোজসহ একটি টিম বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ হাতে-নাতে আটক করে।

যশোরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

যশোর অফিস

যশোরে পাঁচ শতাধিক শিক্ষার্থী নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে শপথ নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ শপথ নেয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইনের অংশ হিসেবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিনিয়া সুলতানা শপথ বাক্য পাঠ করান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র ডিএম আশরাফুল ইসলাম ও আজাদ রহমান, প্রোগ্রাম অর্গানাইজার কাকলি আক্তার, ফিল্ড অর্গানাইজার শিরিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্টর স্পেশালিস্ট উৎপল মন্ডল।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাল্য বিয়ে না করা ও হতে না দেয়া, যৌন হয়রানিসহ সব ধরনের নির্যাতন করা থেকে দূরে থাকা ও নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে শপথ নেয়। সবশেষে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

যশোরে অজ্ঞান পার্টির কবলে গার্মেন্টস ম্যানেজার

যশোর অফিস

যশোরে অজ্ঞান পার্টির করলে পড়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঢাকার রামপুরার খন্দকার ওহিদুর জামানের ছেলে। বর্তমান তিনি শহরের শংকরপুরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন ও মুজিব সড়কের টি-২০ গার্মেন্টস শোরুমের ম্যনেজার।

অসুস্থ শরিফুল ইসলাম পরিবার জানান, বুধবার রাতে তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জিলা স্কুলের সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কৌশলে অচেতন করে মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছিয়ে দেন। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মণিরামপুরে দোকান অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থকে নতুন

করে বাঁচার স্বপ্ন দেখালেন এস এম ইয়াকুব আলী

যশোর অফিস

মণিরামপুরে দোকানে আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনায় অসহায় পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালেন যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। উপজেলার সুন্দলপুর গ্রামে হত-দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করে তাজাম্মূল। তার বাবা শাহাদাত হোসেন ছিলেন একজন দিন মজুর।

তাই তিনি কর্মজীবনে বেছে নেন সুন্দলপুর বাজারে মুদি ও ফলের দোকানের ব্যবসা। অসুস্থ্য পিতাকে নিয়ে খেয়ে না খেয়ে কোন রকম চলতেছিল তার জীবন। কিন্তু সে সুখ আর সইলোনা হতভাগা তাজাম্মূলের ভাগ্যে। ভার্গের নির্মাম পরিহাস গত সোমবার গভীর রাতে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় তার মুদি ও ফলের দোকান। এতে ওই দোকান অন্তত: ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে সন্তানদের ভরন-পোষন ও অসুস্থ্য পিতাকে নিয়ে চিন্তায় হতবিহব্বল ও নির্বাক হয়ে পড়ে সে। অবশেষে অসহায় হত-দরিদ্র পরিবারকে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখালেন সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। তিনি বৃহস্পতিবার সিটি প্লাজা অফিস রুমে ক্ষতিগ্রস্থ তাজাম্মূলের হাতে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তার বড় ভাই মাহফুজুর রহমান।

এস এম ইয়াকুব আলী বলেন, অসহায় ও দরিদ্র মানুষেরা আমাদের সমাজেরই একটি অংশ। তাদের বাদ দিয়ে সামাজিক জীবন কল্পনা করা যায় না। কিন্তু তাদের জীবন মান এতই অসহায় যা বর্ননা করে শেষ করা যায় না। আমাদের উচিৎ ওই সকল মানুষদের পাশে দাঁড়ানো। সেই আত্ম-উপলদ্ধি থেকেই আমার এ প্রয়াস। সৃষ্টিকর্তা সহায় হলে সিটি প্লাজার পক্ষ থেকে আজীবন এ সকল মানুষের পাশে দাঁড়াবো।

যশোরে অপহরণ করে ব্যবসায়ীকে মারপিট

যশোর অফিস

যশোরে আবু সালেহ মোহম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক চেক ডিজঅনার মামলার বাদীকে অপহরণের পর পিটিয়ে জখম করেছে আসামী পক্ষ। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দক্ষিণপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।

আহত আব্দুল্লাহ জানান, তার কাছ থেকে ব্যবসার কথা বলে একই গ্রামের তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি ব্যাংকের চেক জমা দিয়ে ৩৭ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরিশোধের সময় পার হলেও তরিকুল টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করে আসছিলো। এক পর্যায় আব্দুল্লাহ কোর্টে মামলা করেন। বুধবার ছিলো কোর্টের রায়ের শেষ দিন। বিকাল সাড়ে তিন টার দিকে তিনি কোর্টের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈদগাহ ময়দানের সামনে পৌঁছালে একটি প্রাইভেট কার তাকে গতিরোধ করে। এ সময় অভিযুক্ত তরিকুল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের জন্যে প্রাইভেট কারে তুলে চুড়ামনকাটির দিকে নিয়ে যাচ্ছিলেন। গাড়ির ভিতর তরিকুলসহ চার-পাঁচজন তাকে মারধোর করে। গাড়িটি পুরাতন কসবা টালিখোলা পৌঁছালে পুলিশ পতিরোধ করে তাকে উদ্ধার করে। এরপর পুলিশ সদস্য ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল সমিতি’র

আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ও সহ-সভাপতি মোঃ ফিরোজ আলম খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনালের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আলহাজ্ব জলিল খান কালাম। সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষক মোঃ আবুল কালাম এবং স্বাগত বক্তৃতা করেন ভাইস প্রেসিডেন্ট কাজী নূরুল ইসলাম।

ভাষা আন্দোলনের পটভূমি এবং তাৎপর্য বর্ণনা করে আলোচনায় অংশগ্রহণ করেনÑমোঃ খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, এম এ সালাম, এ্যাড. শহীদুল ইসলাম, হুমায়ুন কবির খান, মোঃ মজিবর রহমান, আব্দুস সালাম মোল্লা, বিপ্লব কান্তি দাস, মোঃ সেলিম হাওলাদার, ডাঃ এন এম বাবুল, শিক্ষক হুমায়ুন কবীর, আলহাজ্ব দেলোয়ার হোসেন তালুকাদার, আলহাজ্ব নাজেম আলী খলিফা,মোঃ মনির হোসেন, হাফিজুর রহমান, মোঃ আলী হোসেন, সরদার মোশাররফ, হোসনে আরা, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। সভায় দোয়া পরিচালনা করেন সমিতির আজীবন সদস্য যুব উন্নয়নের সহকারী পরিচালক আলহাজ্ব মোঃ হেমায়েত উদ্দিন আহমেদ।

অপরদিকে সভায় সমিতির নেতা কাউন্সিলর আলহাজ্ব শামসুজ্জামান মিয়া স্বপনের পিতা, রোটারিয়ান বেলায়েত হোসেনের মাতা এবং বরিশাল বেকারীর আব্দুস সাত্তারের স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চক্রাখালী এলাকায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গঞ্জিকা (গাঁজা) সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামের মোঃ নসরত গাইনের পুত্র নাঈম হাসান (১৮) কে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড, তেঁতুলতলা গ্রামে আইয়ুব আলী খানের পুত্র রাজিব খান (২১) কে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদন্ড, জলমা গ্রামের পান্না রহমানের পুত্র রানা রহমান (১৯) কে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২দিনের কারাদন্ড প্রদান করেন। আদালত পরিচালনা কালে থানার এসআই সুপ্রভাত কুমার বিশ^াস, এএসআই গণপতি সরকার ও বিপ্লব শেখ সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

খুলনা প্রেসকাব’র সাথে রোটারী কাবের প্রীতি ক্রিকেট ম্যাচ আজ

খুলনাঞ্চল রিপোর্টার

খুলনা প্রেসকাবের বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে খুলনা প্রেসকাবের সাথে খুলনা জোনের রোটারী কাবের ‘প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২০’ আজ ০৭ ফেব্রুয়ারি-’২০ শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। খুলনা মেডিকেল কলেজ হোস্টেল মাঠে এ খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে বেলা ১১.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন খুলনা প্রেসকাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় খুলনা পিডব্লিউডি স্কুল মাঠে প্রস্তুতি খেলার আয়োজন করা হয়। প্রস্তুতি খেলা শেষে খুলনা প্রেসকাবের টিম নির্ধারণ করা হয়। এদিকে খুলনা প্রেসকাবের সদস্যদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সবুজ হোসেন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা করে দেয়। বিকালে সবুজ মিয়া ও তার চাচাতো ভাই রানা মাঠে কাজ করতে যায়। সেসময় মজিদসহ আরও কয়েকজন মিলে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের পিটাতে ও কোপাতে থাকে। তাদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা ট্রেনিং ভেন্যুতে ১৪৫ জন নবীন ফায়ার ফাইটারদের প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ

খবর বিজ্ঞপ্তি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৫৮তম ব্যাচের ১৪৫ জন নবীন ফায়ার ফাইটারদের বুনিয়াদি প্রশিক্ষন সমাপনী প্যারেড গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় সদরে অনুষ্ঠিত হয়।

খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি চৌকসদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আকরাম হোসেন,উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা। জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত সকলকে “মুজিব বর্ষ-২০২০” এর শুভেচ্ছা জানিয়ে নবীন ফায়ার ফাইটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মানের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া অধিতপ্তরের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন আধুনিক উদ্ধার সরঞ্জামাদি সংগ্রহ এবং কর্মিদের উচ্চতর প্রশিক্ষনের জন্য ব্যবস্থা গ্রহন করেছে। পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নবীন ফায়ার ফাইটারদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে  অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি আগামী দিনের যেকোন দুর্যোগ দুর্ঘটনার চ্যালেঞ্জ মোকাবিলায় মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস রেখে উচ্চ মনোবল ও সাহস নিয়ে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন। মনোজ্ঞ এ কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ে উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আহ্বায়ক তাসলিমা, যুগ্ম আহ্বায়ক সোনিয়া

মোড়েলগঞ্জে জাতীয় মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় মহিলা শ্রমিক লীগের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক  আবেদা সুলতানা ও সদস্য সচিব সুবর্না ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির  নেতৃবৃন্দরা হলেন আহ্বায়ক তাসলিমা আক্তার, যুগ্ম আহ্বায়ক সনিয়া আক্তার, সদস্য সচিব মাধুরি বেগম, সদস্য পাখি আক্তার, আলেয়া বেগম ও নাসিমা বেগম সহ ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে নবগঠিত উপজেলা মহিলা শ্রমিক লীগের এক পরিচিত সভা বৃহস্পতিবার বিকেলে নব্বইরশী বাসষ্ট্রান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাজাহান শেখ, রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আমজাদ হোসেন ঘরাই, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা আক্তারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে এক শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথর ভর্তি দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে বন্দর শ্রমিক দুলাল সরকার (৫০) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দূর্ঘটনাটি  ঘটে। নিহত দুলাল সরকার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ফুলতলা গ্রামের পুলিন সরকারের ছেলে। স্থানীয়রা জানান, ভোমরা স্থলবন্দর এলাকায় জনৈক সুভাষের পার্কিং এর মধ্যে ভারতীয় পাথর ভর্তি দুটি ট্রাক আনলোড করার সময় অসাবধান বশত ট্রাক দুটির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে নিহত হয় শ্রমিক দুলাল সরকার। এদিকে, তার মৃত্যুতে বন্দর শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহে  সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের  শৈলকুপার ভাটই বাজার এলাকায় নছিমনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত হয়েছে।  বৃহস্তিপতিবার দুপুরে ওই এলাকার মহব্বত পুর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি  হলেন কুষ্টিয়া দৈলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ আক্কাচ আলীর ছেলে  মোঃ সৈকত হোসেন। পুলিশ জানায়, নিহত ব্যাক্তি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি রাস্তা পারাপারের সময় দ্রুগামী নসিমনের ধাক্কায় মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

খবর বিজ্ঞপ্তি

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর ইংরেজি বিভাগের উদ্যোগে ৪র্থ বারের মত আন্তঃ সেমিষ্টার ক্রিকেট টুর্নামেন্ট ‘‘ইংলিশ প্রিমিয়ার লিগ’’ এর আয়োজন করা হয়। মাস ব্যাপী চলা এ টুর্নামেন্ট এর ফাইনালে ঊখখ ঝঃধৎ কে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ঊহমষরংয ডধৎৎরড়ৎ টুর্নামেন্ট এর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র বিলাশ শাহ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ানদের মাঝে পুরস্কার বিতারণ করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ড. মো: শাহ আলম, এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপিন এর প্রফেসর ড. মো: শাহজাহান কবির, এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা, রাজীব হাসনাত শাকিল, এনইউবিটি খুলনার ইংরেজী বিভাগেরে বিভাগীয় প্রধান মো: ওবায়ইদুলাহ সহ বিভিন্ন বিভাগেরে শিক্ষক, শিক্ষীর্থী ও কর্মকর্তাবৃন্দ।

জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ শ্লোগানে

মোংলায় প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ শ্লোগানে মোংলায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অফিসার্স কাবে অনুষ্ঠিত এ সেমিনারে স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির মহিলা সম্পাদক হলেন মোড়েলগঞ্জের চেয়ারম্যান মোরশেদা আক্তার

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মোড়েলগঞ্জের তেলীগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার। কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন বিল্লাহ ও সাধারণ সম্পাদক এমমাদুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে কৃষিবিদ ইনষ্টিটিউট মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সমিতির কেন্দ্রীয় সম্মেলনে মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। এ সর্ম্পকে এক প্রতিক্রিয়া চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, নির্বাচিত এ কমিটির দায়িত্ব পালনকালে আগামি দিনে এ কমিটির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সকল ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠা হিসেবে গড়ে তুলতে অগ্রাণী ভূমিকা পালন করবেন বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেব নৌকা প্রতিক নিয়ে প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন মোরশেদা আক্তার। এ ছাড়াও তিনি বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নিরাপদ সড়ক কমিটিতে যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত  থেকে দায়িত্ব পালন করছেন।

বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে পিঠা ও পায়েস উৎসব

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর শহীদ হাদিস পার্কে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে বিনামূল্যে রসে ভিজানো পিঠা ও পায়েস বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলী খোকন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন।

অনুষ্ঠানে সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেনÑসংবিধানের অন্যতম প্রণেতা এ্যাড. এনায়েত আলী, জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি আলহাজ্ব শেখ আবুল হোসেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান, জেলা আওয়ামীলীগে সাবেক যুগ্ম সম্পাদক ও তেরখাদা উপজেলা সাবেক চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, অধ্যাপক আলমগীর কবির, জাপা নেতা এ্যাড. লতিফুর রহমান লাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ মফিদুল ইসলাম, ছাত্রনেতা এমরান হোসেন, এ্যাড. সেলিম আল আজাদ, খুলনা উন্নয়ন আন্দোলনের নাসির উদ্দিন। এ সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেনÑবৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভপতি জি এম মহিউদ্দিন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সৈয়দ আলী হাকিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, ডাঃ আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, নারী নেত্রী কওসারী জাহান মঞ্জু, ইরিনা পারভীন, সবুজুল ইসলাম, আবুল ফজল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মুন্সি আহমেদ হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন সুভাষ ভক্ত।

সুরঞ্জিত সেন গুপ্ত একজন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নেতা ছিলেন: শেখ হারুন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়মী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, সুরঞ্জিত সেন গুপ্ত একজন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নেতা ছিলেন। তিনি দেশাত্ববোধে অবিচল ছিলেন। তিনি কখনও দেশাত্ববোধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কাছে আপোষ করেননি। তিনি আরো বলেন, বাঙালির অধিকার আদায়ে মহান মুক্তিযুদ্ধ থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। সুরঞ্জিত সেন গুপ্ত রাজনীতির সাথে সাথে একজন তুখোড় পার্লামেন্টারিয়ান ছিলেন। তিনি সংসদে বক্তব্য রাখতেন সংবিধানের আলোকে। তাঁর মত সংবিধানের ধারা উপধারা নিয়ে কথা বলার মত পার্লামেন্টারিয়ান খুব কমই পাওয়া যাবে। তাঁর রাজনৈতিক কর্মকা-কে অনুসরণ করার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকীতে সভাপতির আলোচনায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ সাবেক উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম।

এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, আবুল কালাম আজাদ, শেখ মো: ফারুক আহমেদ, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. শাহ আলম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মোল্লা আকরাম হোসেন, ফারহানা হালিম, আব্দুর রশীদ, অধ্যক্ষ ফ. ম. আ. সালাম, মহাসিনুর রহমান আফরোজ, শেখ মো. আবু হানিফ, রফিকুল ইসলাম পিটু, এস এম আসাদুজ্জামান রিয়াজ, বিএম কামরুজ্জামান, খোকন রায় দিলীপ, অজিত বিশ্বাস, মো. ইমরান হোসেন, বিধান চন্দ্র রায় সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী শনিবার: আ’লীগের কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ মো. লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল শনিবার খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়মাী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ৬ষ্ঠ দিন

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ৬ষ্ঠ দিন। ধীরে ধীরে জমে উঠছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণা ক্রমশ বাড়ছে। বিকাল ৫ টায় বইমেলার মঞ্চে বিদ্রোহী নজরুল শিল্পীগোষ্ঠীর বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি পরিবেশনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী ও সুজলা সাংস্কৃতিক গোষ্ঠী, খুলনা এর শিল্পীবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিশোর কুমার বাড়ৈ ও ভারতী দেবনাথ।

খুলনা জেলা ও মহানগর সিপিবি’র বিবৃতি

ওয়াসা কর্তৃক পানির মূল্য বৃদ্ধি অযৌক্তিকই নয়, অন্যায় ও আইনের সুস্পষ্ট লংঘন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেছেন, হঠাৎ করে খুলনা ওয়াসা কর্তৃক পানির মূল্য বৃদ্ধি অযৌক্তিকই নয়, বরং অন্যায় ও প্রচলিত আইনের সুষ্পষ্ট লংঘন। পানি সরবরাহ ও পয়ঃনিস্কাষণ আইন-১৯৯৬ মোতাবেক সেবার মূল্য বৃদ্ধি করতে হলে কমপক্ষে ৩০ দিন আগে ভোক্তা বা সেবা গ্রহণকারীদের প্রকাশ্যে বিষয়টি জানাতে হবে। কিন্তু দুঃখজনকভাবে ভোক্তাদের অর্থে পরিচালিত সেবাদানকারী প্রতিষ্ঠান খুলনা ওয়াসা কোনো কিছু না  ঘোষণা না দিয়েই সেবার মূল্য বৃদ্ধি করতে পারে না, যা রীতিমত অন্যায়। সেবার মান না বাড়িয়ে প্রয়োজনীয় সংখ্যক সংযোগ না দিয়ে প্রয়োজনীয় পানি সরবরাহ না করে মাথাভারী প্রশাসনের মোটা অংকের বেতন এবং বিলাসবহুল জীবন-যাপনের ব্যয়ভার মেটাতে দফায় দফায় পানির মূল্যবৃদ্ধি কোনোাভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ বলেন, খুলনা ওয়াসা কাক্সিক্ষত সেবা প্রদান না করে অহেতুক মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন প্রকার হয়রাণিমূলক কর্মকা-ের মাধ্যমে নগরবাসীর গলার কাটায় পরিণত হয়েছে। প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই করে বা বেতন-ভাতা কমিয়ে প্রতিষ্ঠানের খরচ কমাতে হবে। কিন্তু বেতন পরিশোধ এবং রাজস্ব আদায়ের নামে মানসম্মত সেবার পরিবর্তে ফাকিজুকি দিয়ে জনগণের অর্থ লোপাট করা চলবে না। নেতৃবৃন্দ বর্ধিত পানির মূল্য প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। বিবৃতিদাতারা হলেনÑখুলনা জেলা সিপিবি’র সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. এম এম রহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সভাপতি দীনমোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তি কামনায় খুলনায় বিএনপির দোয়া আজ

খবর বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি এবং কারামুক্তির জন্য আজ শুক্রবার বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপি এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। দোয়া অনুষ্ঠানে সকলকে আসার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।