Home জাতীয় অর্থ আত্মসাৎ: পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাৎ: পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

0


ঢাকা অফিস
প্রায় ২ কোটি টাকা আত্মসাতের মামলায় পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারীসহ ৯ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতি শাকিল-রূপার সম্পদ বিবরণীর নোটিশ কারাগারে পাঠানোর কথা জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৩ আগস্ট) দুদক উপ-পরিচালক আকতারুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন। গত ১৯ আগস্ট দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশন কার্যক্রম শুরু করে। এরপর শুরুতেই পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় মামলার অনুমোদন দেয়া হয়। এতে বলা হয়, এম এইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারীসহ আরও ৯ জনকে আসামি করা হয়েছে।

এদিকে একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। ভিন্ন মামলায় এই দম্পতি গ্রেফতার থাকায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এ নোটিশ।