Home বিনোদন ‘মনের মতো মন’ নিয়ে আসছেন নিহা

‘মনের মতো মন’ নিয়ে আসছেন নিহা

0

বিনোদন ডেস্ক।।

নতুন এক প্রেমের গল্প নিয়ে ছোট পর্দায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা। নির্মাতা ইমরাউল রাফাতের নতুন নাটক ‘মনের মতো মন’-এ দেখা যাবে তাকে।

এই নাটকে তার বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান। ভালোবাসার ভিন্নধর্মী ও আবেগঘন গল্পে অভিনয়ের জন্য ইতিমধ্যেই ছোট পর্দায় নজর কেড়েছেন নিহা।

চমৎকার চিত্রনাট্য আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় নতুন এই কাজটিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইয়াশ-নিহা জুটির রসায়নের পাশাপাশি গল্পনির্ভর এই নাটকে থাকছে অভিজ্ঞ তারকাদের শক্ত উপস্থিতি।

নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায় ও কচি খন্দকারের মতো দেশের একঝাঁক গুণী অভিনয়শিল্পী।