স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘ ১৮ মাস লোনে অ্যাস্টন ভিলা এবং বার্সেলোনায় কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে ফিরেই কত নম্বর জার্সি পরবেন, তা নিয়ে নিলেন সিদ্ধান্ত।
এতে পুরনো ১০ নম্বর জার্সি ফেরত না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে জার্সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা মাতেউস কুনিয়ার অধীনে রয়েছে। ব্রাজিলিয়ান তারকার প্রতি সম্মান দেখিয়ে ক্লাবকে তার পুরনো নম্বর ফেরত দেওয়ার জন্য কোনো চাপ দিচ্ছেন না। সেই সঙ্গে বার্সায় খেলা ১৪ নম্বর জার্সিই পাচ্ছেন ম্যানইউতে।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়, স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সা রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে না নেওয়ায় এই ইংলিশ তারকা মাইকেল ক্যারিকের দলে ফিরে এসেছেন।
গত শনিবার পোল্যান্ডে প্রাক-মৌসুম ম্যাচে এসি মিলানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামে র্যাশফোর্ড। এর মধ্য দিয়ে আসন্ন মৌসুমের আগে প্রথমবার ক্লাবের হয়ে মাঠে নামলেন। তবে তার দল ম্যাচটিতে ৪-২ গোলে হেরে যায় ।











































