Home আঞ্চলিক সাংবাদিক শেখ দিদারুল আলমের মাতার ইন্তেকালে হুইপ বকুলসহ খুলনা বিএনপির গভীর শোক

সাংবাদিক শেখ দিদারুল আলমের মাতার ইন্তেকালে হুইপ বকুলসহ খুলনা বিএনপির গভীর শোক

1


।। খবর বিজ্ঞপ্তি।।
সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমের মাতা হাজরা খাতুন (৮৬)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। শনিবার (১৫ আগস্ট) এক যৌথ শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।


বিবৃতিদাতারা হলেনÑবাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। এছাড়াও বিবৃতিতে আরও শোক প্রকাশ করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ এবং থানা বিএনপি নেতাদের মধ্যে কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।