Home খেলাধুলা এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত হলেন এসপি শামীমা পারভীন

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত হলেন এসপি শামীমা পারভীন

2


বিশেষ প্রতিবেদক।।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জন্য এক অভাবনীয় ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জিত হয়েছে। এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (APSC) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।


তিনি জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ (আসন ১০১) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সহধর্মিনী।
ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত শামীমা পারভীনকে এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা পদে এই আন্তর্জাতিক মনোনয়ন প্রদান করা হয়। তাঁর দীর্ঘ পেশাগত দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব ও পুলিশ ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের অনন্য স্বীকৃতি হিসেবেই এই সম্মানজনক দায়িত্বে তাঁকে ভূষিত করা হয়েছে।


এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে শামীমা পারভীনের পেশাগত অভিজ্ঞতা ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করা হয়। সংস্থাটির উপদেষ্টা হিসেবে তিনি এখন থেকে এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সুসম্পর্ক এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন।


তাঁর এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রাপ্তিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশের সহকর্মীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, শামীমা পারভীনের এই অর্জন কেবল বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিই উজ্জ্বল করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব আরও বহুগুণ বৃদ্ধি করেছে।