Home আঞ্চলিক দ: আফ্রিকা সফরে যাচ্ছেন খুলনা মহানগর বিএনপি সম্পাদক তুহিন

দ: আফ্রিকা সফরে যাচ্ছেন খুলনা মহানগর বিএনপি সম্পাদক তুহিন

75


খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে শুক্রবার রাতে খুলনা ছেড়েছেন।

আগামী ১৮ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সফর শেষে আগামী ২৮ আগস্ট তিনি দেশে ফিরবেন। তাঁর এই সফর ও সুস্বাস্থ্য কামনায় খুলনা মহানগর বিএনপি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।