স্পোর্টস ডেস্ক।।
চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)। অন্যদিকে এফএআই উয়েফার অবস্থানকে সমর্থন করার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন যৌথভাবে একটি খোলা চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ’ করার অভিযোগ এনেছে।
ইনফান্তিনো ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক ও পরিচালনা স্বত্ব দেখভালের জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানি গঠন করে তার ২০ শতাংশ শেয়ার একটি প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে বিক্রির উদ্যোগ নেন। পরবর্তীতে ব্যাপক বিরোধিতার মুখে পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন ফিফা সভাপতি। যা বৈশ্বিক এই সংস্থার শীর্ষপদে চতুর্থবারের মতো নেতৃত্ব দেওয়া বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে।
একটি বোর্ড সভার পর এফএআই জানায়, তারা পূর্বের সমর্থনের চিঠি বাতিল করে নতুন করে ফিফাকে চিঠি পাঠিয়েছে। তারা ফিফার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উত্তর আয়ারল্যান্ডের সংস্থা ফুটবল সম্প্রদায়ের এই ব্যাপক উদ্বেগ আমলে নিয়েছে এবং স্পষ্ট করেছে যে তারা উয়েফার বর্তমান কঠোর অবস্থানের পাশেই রয়েছে।
আয়ারল্যান্ডের আগে ইংল্যান্ড ও ওয়েলসের ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নেয়।
স্বচ্ছতা ও সুশাসনের নিয়ে সংকটের জেরে ফিফা সভাপতির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ফিনল্যান্ড ও সার্বিয়ার মতো ইউরোপীয় দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। এছাড়া নরওয়ে সরাসরি তার পদত্যাগ দাবি করেছে।










































