Home আঞ্চলিক মোড়েলগঞ্জে চুরি হওয়া শিশুর লাশ মিললো পুকুরে, পিতাসহ আটক ৩

মোড়েলগঞ্জে চুরি হওয়া শিশুর লাশ মিললো পুকুরে, পিতাসহ আটক ৩

9

এম.পলাশ শরীফ/খান আব্দুল কুদ্দুস মোরেলগঞ্জ থেকে:

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে চুরি করে নেওয়া ১৭ দিন বয়সি শিশু সানজিদার ভাসমান লাশ ৩দিন পরে ঘর সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সরদর হাসপাতালে পাঠায়। এদিন বেলা ৭টার দিকে স্থানীয়রা লাশ ভাঁসতে দেখে পুলিশে খবর দেয়।

শিশুটির মরদেহ পাওয়ার খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বাগেরহাট পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম বুধবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শিশুটির মা শান্তা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে’।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির পিতা সুজন খানকে (২৮), সুজনের ছোট ভাই রিপন খান (২৫) ও ভগ্নিপতি হাসিব শেখকে (৩০) আটক করে করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেলা ১টার দিকে তাদেরকে থানায় নেওয়া হয়।

থানা অফিসা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য তার পিতাসহ ৩ জনকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে পুলিশের।

উল্লেখ্য, রবিবার দিবগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের সুজন খানের ২য় সংসারের শিশু কন্যাকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিছানা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় শিশু অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।