স্পোর্টস ডেস্ক।।
ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো গত মাসে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলার পর থেকে ব্যস্ত সময় পার করছেন। রোনালদো এবং তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ চলতি পর্তুগালে বিয়ে করতে চলেছেন।
এরই মধ্যে সম্প্রতি মায়োর্কায় একটি ইয়টে এই দম্পতিকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। ছুটি কাটানোর সময় জর্জিনার কিছু বিকিনি পরিহিত ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। ছবিতে নেটিজেনরা ‘মোটা’ বলে কটূক্তি করে রোনালদোর বাগদত্তাকে। তাতে বেজায় চটেছেন এই ফুটবল কিংবদন্তি।
এর জবাবে জর্জিনা ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি রোনালদোর দেওয়া মানসিক সমর্থনের কথা প্রকাশ করেছেন। খবর নিউইয়র্ক পোস্ট
ইয়টে বিকিনি পরা অবস্থায় জর্জিনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি সমালোচনার শিকার হন। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি দৃঢ় পোস্টের মাধ্যমে মোটা নিয়ে উপহাসকারীদের কড়া জবাব দিয়েছেন তিনি।
রোনালদোর দেওয়া মানসিক সমর্থনের কথা প্রকাশ করে জর্জিনা জানান, ছবিগুলো দেখার পর তিনি রোনালদোর কাছে নিজের ক্যারিয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘আমি চিন্তিত যে মানুষ এখন আমাকে মোটা বলছে, কারণ আমার পেশাটাই ইমেজের ওপর নির্ভরশীল। ’
জবাবে রোনালদো তাকে আশ্বস্ত করে বলেন, ‘তুমি তোমার চেহারার ওপর ভিত্তি করে বেঁচে নেই—তুমি বাঁচো তোমার ব্যক্তিত্বের জন্য। তুমি একজন অসাধারণ নারী, চমৎকার মা এবং সফল মানুষ। তোমার মতো মানুষের প্রতি অন্যের ঈর্ষা থাকাটা স্বাভাবিক।’
৩২ বছর বয়সী এই মডেল আরো জানান, ৬ সন্তানের মা হওয়ার পর তার শরীর স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়েছে এবং প্রতিটি রূপেই তার শরীর সম্মান ও ভালোবাসার যোগ্য।
এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বডি-পজিটিভিটি এবং আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ হিসেবে এই দম্পতি প্রশংসিত হচ্ছেন।










































