Home আন্তর্জাতিক স্পেনের কথা রাখেনি ইতালি

স্পেনের কথা রাখেনি ইতালি

0

আন্তর্জাতিক ডেস্ক।।

স্পেন ও ইতালির মধ্যে সীমান্ত নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইতালির পদক্ষেপের পাল্টা জবাবে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে স্পেনের কর্তৃপক্ষও। এর আগে ঘটে যাওয়া সেউতা পরিস্থিতির কারণে বিষয়টি এত দূর গড়িয়েছে।

দুই দেশের মধ্যে শেনজেন সমঝোতা থাকার কারণে এতদিন অবাধে মানুষ যাতায়াত করতে পারত। তবে সেউতায় মরক্কোর অভিবাসীদের অনুপ্রবেশের ঘটনার দোহাই দিয়ে ইতালি স্পেনের নাগরিকদের সীমান্তে আটকানো শুরু করে। এটি অন্তত ১৫ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। পরে গত শুক্রবার স্পেন দাবি জানায়, ইতালি যাতে আজ রোববারের মধ্যে সীমান্তে মানুষকে আটকানোর বিষয়টির অবসান ঘটায়। রোম এতে রাজি না হওয়ায় পাল্টা কড়াকাড়ি আরোপ করে স্পেনও।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে জানানো হয়েছে, ইতালি রাষ্ট্রের সুরক্ষা ও সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়ে বিদেশ থেকে দেওয়া আলটিমেটাম বা আরোপিত কিছু গ্রহণ করে না। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনের বরাতে জানা গেছে তথ্যটি। পরে স্পেনের সরকার গত শুক্রবার শেষভাগে জানায়, মাদ্রিদও গতকাল শনিবার থেকে ইতালি থেকে আগতদের পরিচয় যাচাই করবে। স্পেন সরকারের দেওয়া তথ্যানুসারে, বিমানবন্দর, স্থলবন্দরে এই যাচাই প্রক্রিয়া চলবে।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এর মেয়াদ। স্পেনের কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, সেউতা সংকট শেনজেন অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করছে না। মরক্কো থেকে যে ৭০ হাজার অভিবাসী এসেছিলেন, তারা আবার দেশটিতে ফেরত গেছেন।