Home আন্তর্জাতিক ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

আন্তর্জাতিক ডেস্ক।।

রাশিয়ার শীর্ষ ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি বিশাল গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফ্রন্টলাইন থেকে প্রায় ১১২ মাইল পূর্বে ইউক্রেনের চালানো সর্বশেষ ড্রোন হামলা। ওয়াইল্ডবেরিজ ই-কমার্স প্রতিষ্ঠানটি ‘রাশিয়ান অ্যামাজন’ নামে পরিচিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াইল্ডবেরিজের এই লজিস্টিক ডিপোগুলো মূলত রুশ সামরিক বাহিনীর ড্রোন উৎপাদন উপাদান, নেভিগেশনাল যন্ত্রাংশ এবং অননুমোদিত প্রযুক্তি সরবরাহের হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। ওয়াইল্ডবেরিজ রাশিয়ার সবচেয়ে বড় ই-কর্মাস প্রতিষ্ঠান, যার বাজারমূল্য প্রায় ১২.৬ বিলিয়ন ডলার।

এই হামলার মাধ্যমে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইনকে বাধাগ্রস্ত করাই ইউক্রেনের অন্যতম উদ্দেশ্য ছিল।