Home আঞ্চলিক জলবায়ু সংকট মোকাবিলা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকার আহ্বান

জলবায়ু সংকট মোকাবিলা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকার আহ্বান

2

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এই সংকট মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারণে প্রভাব সৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার (০১ আগস্ট) ‘ক্লাইমেট মিডিয়া ক্যাম্পেইন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা ও করণীয়’ শীর্ষক একটি মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
খুলনার অরণ্য ইকো গার্ডেনে ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ) খুলনা জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ জার্নলিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ক্যাম্পেইনে সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ফোরামের জেলা আহ্বায়ক কৌশিক দে এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য আবু হেনা জামাল পপলু। মূল বক্তব্য উপস্থাপন লিডার্সের ন্যাশনাল অ্যাডভোকেসি কো- অর্ডিনেটর শাকিল আহমেদ। বক্তব্য দেন বাংলাদেশ জার্নলিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির, লিডার্সের শারমিন আরা লিনা।
অন্ষ্ঠুানে উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা, লবণাক্ততা, নদীভাঙন, জীবিকা সংকট এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো বিষয়গুলো তথ্য-উপাত্তসহ তুলে ধরা হয়। এসব ইস্যুতে গণমাধ্যমের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন ও জনমত গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।