Home আঞ্চলিক সুর- ঝংকারের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান

সুর- ঝংকারের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান

13

স্টাফ রিপোর্টার।।

শনিবার বিকাল ৫টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খুলনার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুর-ঝংকার খুলনার আয়োজনে গুণীজন সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।এড. অসীম কুমার বৈদ্য ও কাউসারী জাহানের সঞ্চালনায় জি এম মঈনউদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় এবং এস এম সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সভাপতি ও কেডিএ খুলনার চেয়ারম্যান এড.এস. এম. শফিকুল আলম মনা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

তিনি একাডেমির জন্য কেডিএর মধ্যে যেকোন একটা জায়গা বরাদ্দ দেওয়ার আশা ব্যক্ত করেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক, বিসিবির পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদ প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পি, সুর- ঝংকার খুলনার প্রধান উপদেষ্টার ক্যাপ্টেন মোঃ শহীদুল ইসলাম বিএন( অবসরপ্রাপ্ত),সাবেক মহিলা সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দা নার্গিস আলী,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন প্রকাশক সম্পাদক দৈনিক খুলনাঞ্চল, খুলনা নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন।

আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, মোঃ আঃ রাজ্জাক হোসেন, এম এম জাফর ইকবাল, কাজী আব্দুল ওহাব, মোঃ সেকেন্দার আলী খাঁন, প্রফেসর এ বি এম আদেল মূকুল,মোঃ নিয়ামত আলী শিকদার, মোঃ জাহাঙ্গীর শিকদার, মোঃ শাহাবুদ্দীন শেখ, মোঃ আবু তালেব হোসেন, মোঃ সালমান আলী শেখ, মোঃ জামাল হাওলাদার,মোঃ মুসান্না জাহের ডাবলু,অঞ্জনা রানী দে, জোহরা আক্তার লিজা, বীরমুক্তিযোদ্ধা মুন্সী গাউসুল হক,মোঃ আবু হাসান, দীপক চন্দ্র দাস,মোঃ নাসিরুদ্দিন, মোঃ বাবুল বিশ্বাস,শাহিনা শিরিন খান, অনিমেষ বড়াল,ওয়ালিদ হাসান,মোঃ রফিকুল ইসলাম, মোঃ খালিদ হোসেন,মোঃ কাইয়ুম শেখ,ইয়াসমিন আহমেদ অরিন,আসমা আক্তার,সুমাইয়া আক্তার রিপা,মুন্নী ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শেষে এক বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।