Home খেলাধুলা মাসুদের চোট পাকিস্তানের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা

মাসুদের চোট পাকিস্তানের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা

0

স্পোর্টস ডেস্ক।।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানের বড় পরাজয় দেখেছে পাকিস্তান। প্রথম টেস্টের পরাজয়টা আরও বড় হতে পারত। সেটা হতে দেননি শান মাসুদ। ব্রায়ান লারা স্টেডিয়ামের অভিষেক টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন বাঁহাতি ব্যাটার।

দুই টেস্টের সিরিজ যখন বাঁচানোর প্রয়োজন ঠিক তখনি দলের সেরা ব্যাটারকে হারাল পাকিস্তান। বাম হাতের তর্জনীর চোট মাসুদকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছে।

মাসুদের চোট যেন পাকিস্তানের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হলো। শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টও মিস করতে পারেন তিনি। কারণ, বাঁহাতি ব্যাটারের ফিরতে কতদিন লাগতে পারে তা এখনো নিশ্চিত নয়।

তারুবা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন মাসুদ।

১৮৪ বলে ১০৯ রানের ইনিংসটি খেলার পথেই চোট পান তিনি। জেইডন সিলসের এক ডেলিভারি তার হাতে আঘাত হানে। শেষ দিকে চোট নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি তিনি। এবার তো পোর্ট অব স্পেন টেস্ট থেকেই ছিটকে গেলেন।