Home খেলাধুলা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ জাসপ্রিত বুমরাহ

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ জাসপ্রিত বুমরাহ

0

স্পোর্টস ডেস্ক।।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সম্পূর্ণ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন ভারতীয় পেস এ্যাটাকের কান্ডারি জাসপ্রিত বুমরাহ। প্রথম টেস্ট থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।

বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স (সিওই) থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৮ জুলাই বুমরাহকে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলেও তার খেলা নির্ভর করছিল ফিটনেস ছাড়পত্রের ওপর জানিয়েছিলো বোর্ড। খবর এনডিটিভি

সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট অনুযায়ী, হাঁটুর ইনজুরির শঙ্কা কাটিয়ে বোলিং শুরু করেছেন তিনি । ফিটনেস টেস্ট সফলভাবে পাসও করেছেন এই ডানহাতি পেসার।

বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে জানিয়েছেন, জসপ্রিত বুমরাহ তার আঘাত থেকে সেরে উঠেছেন। তিনি সিওই-এর বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আশা করা যায়, তিনি দুটি ম্যাচেই খেলতে পারবেন।

সাম্প্রতি ইংল্যান্ড ওয়ানডে সিরিজে চোটের কারণে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। শ্রীলিঙ্কার বিপক্ষে ইনজুরি অনিশ্চিয়তার মাঝেই স্কোয়াডে সুযোগ পায় এই পেসার। সব শঙ্কা কাটিয়ে আগামী ১৫ আগস্ট গালেতে প্রথম টেস্টে মাঠে দেখা যাকে তাকে।