Home আঞ্চলিক কেসিসির তদন্ত কমিটির তলব: ফরিদা ইয়াসমিনের অভিযোগের শুনানিতে দুই পক্ষকেই উপস্থিত থাকার...

কেসিসির তদন্ত কমিটির তলব: ফরিদা ইয়াসমিনের অভিযোগের শুনানিতে দুই পক্ষকেই উপস্থিত থাকার নির্দেশ

49

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) খালিশপুর এলাকার বাসিন্দা ফরিদা ইয়াসমিন সীমার দাখিলকৃত এক লিখিত অভিযোগের সুষ্ঠু তদন্তে দুই পক্ষকে তলব করেছে কেসিসি প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই ও শুনানির জন্য আগামী ৯ আগস্ট তারিখ ধার্য করা হয়েছে।

কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল-ইমরান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে (স্মারক নং- ৪৬.১৩.০০০০.০১৪.২৭.০০৩.২৬-২৯) এই তথ্য জানানো হয়।

নথিসূত্রে জানা গেছে, খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডের রক্ষী বাহিনী ক্যাম্প পাম্প (বি-৪৮/১, রোড নং-১৭২) এলাকার বাসিন্দা মোঃ দুলাল উদ্দিন খানের স্ত্রী ফরিদা ইয়াসমিন সীমা সম্প্রতি কেসিসিতে এক লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি আমলে নিয়ে কেসিসি কর্তৃপক্ষ বিস্তারিত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের উদ্দেশ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-ইমরানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে।

অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে আগামী ৯ আগস্ট ২০২৬ খ্রিঃ (রবিবার) সকাল ১০:০০ ঘটিকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। উক্ত শুনানিতে অভিযোগকারী ফরিদা ইয়াসমিন সীমা এবং কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দীনকে প্রয়োজনীয় মূল কাগজপত্র, প্রমানাদি ও সাক্ষীসহ (যদি থাকে) যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেসিসির ভেটেরিনারি অফিসার (প্রশাসনিক শাখায় সংযুক্ত) ও তদন্ত কমিটির সদস্য ড. পেরু গোপাল বিশ্বাসকেও নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সহায়তার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।