Home আঞ্চলিক নজরুল বর্ষ বিভাগীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতিমূলক সভা

নজরুল বর্ষ বিভাগীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতিমূলক সভা

11


তথ্যবিবরণী
‘নজরুল বর্ষ’ বিভাগীয় পর্যায়ে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।


সভায় বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুল ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, মানবতা, সাম্য ও দ্রোহের কবি। আধুনিক বাংলা গানে তাঁর পদচারণা রয়েছে। শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও তিনি ছিলেন বিস্ময়কর। নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি আরও বলেন, ‘নজরুল বর্ষ’ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। নজরুল বর্ষ পালনে বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন।


প্রস্তুতিমূলক সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, আসনার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের উপপরিচালক এসএম আজিম উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান, বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যমকর্মী, এনজিওসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংগীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে।