Home Lead খুলনায় কিশোরী গুলিবিদ্ধ: নেপথ্য কারণ অনুসন্ধানে পুলিশ

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ: নেপথ্য কারণ অনুসন্ধানে পুলিশ

29
ছবি : জেমিনি নির্মিত

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় ফাতেমা ওরফে তন্বি নামের এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মল্লিকবাড়ি রোডে এ ঘটনা ঘটে।

আহত তন্বি হরিণটানা থানার আন্দিরঘাট এলাকার মল্লিকবাড়ি রোডের ‘সামসু ভিলা’র বাসিন্দা।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, সন্ধ্যার দিকে তন্বিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়রা দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়েই বিস্তারিত তথ্য সংগ্রহ ও ঘটনার নেপথ্যের কারণ জানতে পুলিশ হাসপাতালে পৌঁছায়।

কে বা কারা এবং কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে—তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে জোর তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।