Home Lead কে হবেন প্রেসিডেন্ট, চূড়ান্ত হবে স্থায়ী কমিটিতে

কে হবেন প্রেসিডেন্ট, চূড়ান্ত হবে স্থায়ী কমিটিতে

5


ঢাকা অফিস।।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র চলছে জল্পনা-কল্পনা। কে হবেন নতুন প্রেসিডেন্ট সে প্রশ্নটিই এখন ঘুরে বেড়াচ্ছে। সরকারের উচ্চ মহলে এ নিয়ে আলোচনা চলমান। দেশের ২৩তম প্রেসিডেন্টের পদে আসবেন তা নিয়ে বেশ সতর্ক বিএনপি। এক্ষেত্রে সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওদিকে জাতীয় সংসদের আগামী অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।রাজনৈতিক বিশ্লেষণ


প্রেসিডেন্ট পদে বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতাসহ আমলাদের নাম শোনা যাচ্ছে। তবে সরকার ও বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের সিনিয়র একজন নেতাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়া হবে। এ বিষয়ে গতকাল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আগামীতে দেশের নতুন প্রেসিডেন্ট কে হবেন বিএনপি’র দলীয় নাকি বাইরের কেউ- তা নির্ধারণ করা হবে দলের নীতি-নির্ধারণী ফোরামের বৈঠকে। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।


প্রেসিডেন্ট পদত্যাগ করার পর বিএনপি’র পক্ষে কাকে মনোনয়ন দেয়া হতে পারে- এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, এ বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। আমাদের তো কোনো মিটিংই হয়নি এখনো। বৈঠকের পরই বিএনপি’র চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।


নিজের নাম নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মির্জা ফখরুল। তিনি বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত।


অন্যদিকে গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদত্যাগের ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। শুক্রবার ছিল ২৪শে জুলাই। সে হিসাবে ২৪শে অক্টোবর পর্যন্ত সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যেহেতু ১৫ই জুলাই থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি, সেই অধিবেশনে এটা নিষ্পত্তি করা সম্ভব হবে।

অতীত কর্মকাণ্ডের জন্য সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাটি প্রক্রিয়া কী হবে- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনে যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন দেখা যাবে। ইট ইজ টু আর্লি। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সদ্য সাবেক প্রেসিডেন্টকে প্রটেকশন দেয়া আছে। আমরা যাচাই-বাছাই করে দেখবো। সময় হলে দেখবে।


বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বপালনের পাশাপাশি তিনি সংসদ ভবনে স্পিকারের বাসভবনে থাকবেন। সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে গত শুক্রবার বিকাল থেকেই। এদিন মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে করলে সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।


ওদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গতকাল সকাল সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে এদিন বেলা সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন তিনি।