বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে আজ রোববার সকালে ১ হাজার ৫০০ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল সাদিপুর সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৫০০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, স্থাণীয় সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মো: মিজানুর রহমান (২৯) একই গ্রামের আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০) বড় আচড়া গ্রামের সিরাজ খালাশীর ছেলে মোহন খালাশী(২৫)।
আটক ফেনসিডিলের মূল্য ১২ লাখ টাকা বলে বিজিবি জানায়।
এ ঘটনায় বেনাপোলে পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।










































