স্পোর্টস ডেস্ক।।
ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের বড় পর্দায় দেখার সুযোগ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
ম্যাচটি সম্পূর্ণ ফ্রিতে ৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিনে দেখানো হবে। ২০০ ফিটে এম ও এন ব্লকে এই আয়োজন করা হয়েছে; ৫ নম্বর স্বদেশ গেট।
আয়োজক পক্ষ জানিয়েছে, ফুটবল ভক্তদের স্টেডিয়ামের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতেই ৫৬০ ইঞ্চির বিশাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার ফুটবলপ্রেমীদের এই মেগাস্ক্রিনের সামনে এসে একসঙ্গে প্রিয় দলের খেলা দেখা ও উল্লাস করার আমন্ত্রণ জানানো হয়েছে।











































