স্পোর্টস ডেস্ক।।
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির বিশ্বকাপ যাত্রায় দুর্দান্ত খেলেছিলেন গোলরক্ষক দিবু মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে টাইব্রেকারে জিতিয়েছিলেন। ফাইনালে টাইব্রেকারে দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। তবে দিবু কাতার বিশ্বকাপের মতো ছন্দে নেই। কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে দুটি করে গোল হজম করেছেন তিনি। সুইসদের বিপক্ষেও দলের পাওয়া লিড ধরে রাখতে পারেননি। তবু আর্জেন্টিনার গোলবারের প্রথম পছন্দ অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্টিনেজ।
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামলে আর্জেন্টিনার ৫৮ বছরের এক রেকর্ড ভাঙবেন এই গোলরক্ষক। ইংলিশদের বিপক্ষে খেললে আর্জেন্টিনার জার্সিতে সর্বাধিক ১৪টি বিশ্বকাপ ম্যাচ খেলা হবে তার। ভাঙবেন ১৯৭৮ বিশ্বকাপে খেলা উবান্দো ফিল্লোলের ১৩ ম্যাচ খেলার রেকর্ড।
দিবু মার্টিনেজ রেকর্ড গড়ার যাত্রায় ২০১৪ বিশ্বকাপে রানার্স আপ হওয়া সার্জিও রোমেরোর রেকর্ড ভেঙেছেন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলা রেমেরো বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলেছেন। ফিল্লোল অবশ্য খেলেছেন তিনটি বিশ্বকাপ ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ খেলেছেন তিনি।











































