Home আঞ্চলিক খুলনা চেম্বার নির্বাচনে: কাজী হাফিজুরের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা চেম্বার নির্বাচনে: কাজী হাফিজুরের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

7

খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী পরিষদের আগামী ২২ অগাস্ট ২০২৬ তারিখের দ্বি বার্ষিক নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ২৫টি পদে সম্মিলিত ব্যবসায়ি পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষে সভাপতি পদে মনোয়ন পত্র সংগ্রহ করেছেন কাজী হাফিজুর রহমান, সিনিয়ন সহ সভাপতি পদে শেখ আসাদুজ্জামান, সহ সভাপতি পদে কে এম হুমায়ূন কবীর ও মোঃ কুতুব উদ্দিন, পরিচালক পদে মোঃ মিজানুর রহমান, কাজী আব্দুস সোবহান, ওবায়দুর রহমান, রউফ ঢালী, জুনায়েদ খান, আজিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, জহির শিকদার, গোলাম কিবরিয়া রিপন, তানজিমা জেসমিন, জিয়াউর রহমান খান, ইউসুফ হারুন মজনু, এসএম আনাম, আহসানুল কবির, সহযোগী পরিচালক পদে মোল্লা মোহাম্মদ মোশারফ হোসেন, নাজমুস সাকিব পিন্টু, এমদাদুল হক, নাজমুল ইসলাম, হাসানুল ইসলাম কল্লোল, খন্দকার ইকবাল কবির।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি প্রার্থী কাজী হাফিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন পর খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি খুলনার ব্যবসায়ী সমাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ। গণতন্ত্রমনা সকল চেম্বার সদস্যদের এ নির্বাচন ঘিরে উৎসাহ ও প্রত্যাশা রয়েছে। আমি বিশ্বাস করি, সম্মানিত ভোটারবৃন্দ সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ প্রার্থীদের নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মনোনীত প্রার্থীরা নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় চেম্বারের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামোকে আরও আধুনিকায়ন, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তোলা হবে। একই সঙ্গে খুলনার ব্যবস্তাবাণিজ্যের সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে খুলনা চেম্বারকে একটি শক্তিশালী ও সত্যিকারের ব্যবসায়ী বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলসভাবে কাজ করব।
সহ-সভাপতি পদপ্রার্থী কে এম হুমায়ূন কবীর বলেন, এবারের নির্বাচন ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হচ্ছে, যা চেম্বারের গণতান্ত্রিক ধারাকে আরও সুসংহত করবে। তিনি আশা করেন নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন, এতে খুলনার ব্যবস্তাবাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ খুলনার ব্যবসায়ী সমাজের ঐক্য এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করেন। একই সঙ্গে তারা খুলনা চেম্বারের সম্মানিত ভোটারদের প্রতি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের সমর্থন ও মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।