Home খেলাধুলা ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

1

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপে উড়ছে ফ্রান্স। গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে দুইবারের বিশ্বকাপজয়ীরা। বোস্টনে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলের গোলে শেষ চার নিশ্চিত করে একটা কীর্তি গড়েছে তারা।

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার সেমিফাইনালে সুযোগ পেয়েছে ফ্রান্স। তাদের মতো অবশ্য সমান ৮ বার সেমিতে খেলার নজির রয়েছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলেরও। তবে সবার শীর্ষে আছে জার্মানি।

মোট ১২ বার সেমিফাইনাল খেলেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শীর্ষ ৫ দলের তালিকায় পরের দলগুলো হচ্ছে—ইতালি, আর্জেন্টিনা ও উরুগুয়ে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি খেলেছে ৭ বার। অন্যদিকে আর্জেন্টিনার ৫ বারের বিপরীতে ৪ বার খেলেছে উরুগুয়ে।

লিওনেল মেসিদের অবশ্য সুযোগ আছে সংখ্যাটা ৬ করার। এ জন্য কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে হবে তাদের। আগামী ররিবার (১২ জুলাই) কানসাস সিটিতে মুখোমুখি হবে দুই দল।