Home স্বাস্থ্য চিনি ছাড়াই তৈরি করুন সুস্বাদু খেজুরের রোল

চিনি ছাড়াই তৈরি করুন সুস্বাদু খেজুরের রোল

4


মিলি রহমান।।

মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু অতিরিক্ত চিনি এড়িয়ে চলতে চান? তাহলে ঘরেই তৈরি করতে পারেন স্বাস্থ্যকর ও সুস্বাদু খেজুরের রোল। প্রাকৃতিক মিষ্টি খেজুরের সঙ্গে বিভিন্ন ধরনের বাদাম ও তিলের সংমিশ্রণে তৈরি এই ডেজার্ট যেমন পুষ্টিকর, তেমনি স্বাদেও অনন্য। বিকেলের নাশতা, অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের আয়োজনে সহজেই যোগ করতে পারেন এই মুখরোচক খাবারটি।

উপকরণ

বীজ ছাড়া খেজুর – ৩০০ গ্রাম

কাজুবাদাম – ১/২ কাপ (কুচি)

কাঠবাদাম – ১/২ কাপ (কুচি)

পেস্তা – ১/৪ কাপ (কুচি)

আখরোট – ১/৪ কাপ (ঐচ্ছিক)

সাদা তিল – ২ টেবিল চামচ

ঘি – ১ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ

শুকনো নারকেল কোরানো – ১/২ কাপ (রোল গড়ানোর জন্য)

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি শুকনো প্যানে কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তা ও তিল হালকা আঁচে ৩–৪ মিনিট ভেজে নিয়ে ঠান্ডা করুন। এরপর একই প্যানে ঘি গরম করে বীজ ছাড়া খেজুর দিয়ে ৪–৫ মিনিট নেড়ে নরম করে নিন। খেজুর নরম হয়ে এলে এতে এলাচ গুঁড়ো ও ভাজা বাদামগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে হাতে অল্প ঘি মেখে লম্বা রোলের আকার দিন। এরপর রোলটি শুকনো নারকেল কোরানোয় গড়িয়ে সমানভাবে মুড়ে নিন। সবশেষে রোলটি ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে সেট হতে দিন। এরপর পছন্দমতো পাতলা টুকরো করে কেটে পরিবেশন করুন।