Home খেলাধুলা প্রথমার্ধে মিশরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনা

প্রথমার্ধে মিশরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনা

1


স্পোর্টস ডেস্ক।।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশরের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা।ম্যাচের ১৫ মিনিটে মিশরের ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।আজ সোমবার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়। কেপ ভার্দে ম্যাচের শুরুর একাদশ থেকে এই ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।

আক্রমণভাগে প্রথম চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে আজ বেঞ্চে বসতে হচ্ছে তাকে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগ সামলাবেন চোট কাটিয়ে পূর্ণরূপে ফেরা হুলিয়ান আলভারেজ।